Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
২০২২-২৩ সালে সাংবাদিক হত্যা বেড়েছে, ইউনেস্কোর প্রতিবেদন

আন্তর্জাতিক

বাসস
02 November, 2024, 06:40 pm
Last modified: 02 November, 2024, 07:14 pm

Related News

  • আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে অবস্থান
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি

২০২২-২৩ সালে সাংবাদিক হত্যা বেড়েছে, ইউনেস্কোর প্রতিবেদন

২০২২-২৩ সালে ১৪ নারী সাংবাদিক প্রাণ হারান, যা মোট নিহত সাংবাদিকদের ৯ শতাংশ। যেখানে কমপক্ষে পাঁচজন ছিল ১৫-২৪ বছর বয়সের মধ্যে।
বাসস
02 November, 2024, 06:40 pm
Last modified: 02 November, 2024, 07:14 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো জানিয়েছে, আগের দুই বছরের তুলনায় ২০২২-২৩ সালে বিশ্বব্যাপী সাংবাদিক হত্যা বেড়েছে। আজ শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২২ ও ২০২৩ সালে ১৬২ সাংবাদিকের মৃত্যু হয়েছে। সে হিসাবে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকের সংখ্যা এর আগের দুই বছরের তুলনায় ৩৮ শতাংশ বেড়েছে।

আরও বলা হয়, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক হত্যাকাণ্ড ঘটেছে। এই দুই বছরে সেখানে ৬১ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। অপরদিকে উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে সবচেয়ে কম সংখ্যক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। অঞ্চল দুটিতে এই দুই বছর ছয় সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো ফের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে বেশিরভাগ সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালে ওই অঞ্চলগুলোতে ৪৪ জন সাংবাদিক প্রাণ হারান, যা ওই বছরের মোট নিহতের ৫৯ শতাংশ। ২০২২-২৩ সালে ১৪ নারী সাংবাদিক প্রাণ হারান, যা মোট নিহত সাংবাদিকদের ৯ শতাংশ। যেখানে কমপক্ষে পাঁচজন ছিল ১৫-২৪ বছর বয়সের মধ্যে।২০০৬ সাল থেকে ইউনেস্কো চিহ্নিত ৮৫ শতাংশ মামলা এখনও অমীমাংসিত রয়ে গেছে বা পরিত্যক্ত হয়েছে।

সাংবাদিকদের মৃত্যুর হার বৃদ্ধিকে 'আশঙ্কাজনক' বলে অভিহিত করা হয়েছে প্রতিবেদনটিতে।

সেইসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইউনেস্কো সব দেশকে ন্যায়বিচারের প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানিয়েছে।

সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে দায়মুক্তির হার ছয় বছরে মাত্র চার শতাংশ কমেছে। এর অর্থ বিশ্বব্যাপী ৮৫ শতাংশ সাংবাদিক হত্যার মামলা অমীমাংসিত রয়ে গেছে।

সাংবাদিকরা সত্যের সন্ধানে জীবনের ঝুঁকি নিয়ে থাকেন উল্লেখ করে ইউনেস্কো তাদের সুরক্ষা অপরিহার্য বলে মত দিয়েছে।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলায় এক বিবৃতিতে বলেন, '২০২২ ও ২০২৩ সাল সত্য অনুসন্ধানে পেশাগত দায়িত্ব পালনকালে প্রতি চারদিনে একজন সাংবাদিককে হত্যা করা হয়।' তিনি দেশগুলোকে 'এ অপরাধগুলো যাতে বিচারহীন থেকে না যায়, তা নিশ্চিত করতে আরও বেশি কিছু করার' আহ্বান জানান।

তিনি আরো বলেন, অপরাধীদের বিচার ও সাজা নিশ্চিত করা ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা ঠেকাতে বড় নিয়ামক হিসেবে কাজ করবে।

প্রতিবেদনে 'বিচার বিলম্বিত করা মানে বিচার অস্বীকার করা' বলে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / হত্যাকাণ্ড / বিচার / ইউনেস্কো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে অবস্থান
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ
  • হাসিনা গণহত্যাকারী ও পলাতক আসামি হিসেবে কারাগারে যাবেন: আইনমন্ত্রী
  • রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net