Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
নির্বাচনী প্রচারণায় গিয়ে ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক

আরটিডটকম
21 October, 2024, 05:00 pm
Last modified: 21 October, 2024, 06:10 pm

Related News

  • রয়টার্সের বিশ্লেষণ: অর্থনীতি নিয়ে ট্রাম্পের দুর্বলতাকেই প্রকাশ করে দিয়েছে ইরান
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় এখনো সম্মতি দেয়নি ইরান 
  • মার্কিন অবরোধের মাঝেই খালি জাহাজ ভিড়ছে ইরানের বন্দরে, লাখ লাখ ব্যারেল তেল ভরে বন্দরও ছাড়ছে
  • বাড়াবে না বলেও রাশিয়ার তেল কেনায় ছাড়ের মেয়াদ আরও এক মাস বাড়াল যুক্তরাষ্ট্র

নির্বাচনী প্রচারণায় গিয়ে ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলেন ডোনাল্ড ট্রাম্প

এসময় সাবেক এই প্রেসিডেন্ট ফেস্টারভিল-ট্রেভোসের একটি রেস্তোরাঁয় ড্রাইভ-থ্রু উইন্ডো দিয়ে গ্রাহকদের খাবার সরবরাহ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আরটিডটকম
21 October, 2024, 05:00 pm
Last modified: 21 October, 2024, 06:10 pm
ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজিতে কাজ করছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রোববার (২০ অক্টোবর) পেনসিলভানিয়ায় এক প্রচারণার সময় অ্যাপ্রোন পরে ম্যাকডোনাল্ডসের একটি ফ্রাই স্টেশনে কিছুক্ষণ কাজ করেছেন।

এসময় সাবেক এই প্রেসিডেন্ট ফেস্টারভিল-ট্রেভোসের একটি রেস্তোরাঁয় ড্রাইভ-থ্রু উইন্ডো দিয়ে গ্রাহকদের খাবার সরবরাহ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ট্রাম্প ফাস্টফুড শিল্পের কর্মীদের সম্পর্কে বলেন, 'এই মানুষগুলো কঠোর পরিশ্রম করেন। তারা দুর্দান্ত।'

তিনি আরও বলেন, 'আমি এইমাত্র কিছু দেখেছি [ফ্রেঞ্চ ফ্রাই তৈরির বিষয়ে] ... একটি সুন্দর প্রক্রিয়া।'

এদিন তিনি তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও টিপ্পনি কেটেছেন।

এর আগে হ্যারিস তার প্রচারের সময় জানিয়েছিলেন, তিনি কলেজে পড়ার সময় একবার ম্যাকডোনাল্ডসে কাজ করেছিলেন।

কমলা হ্যারিস কখনোই ম্যাকডোনাল্ডসে কাজ করেননি দাবি করে ট্রাম্প বলেন, 'কমলার চেয়ে আমি বরং ১৫ মিনিট বেশি কাজ করলাম।'

অন্যদিকে, কমলা হ্যারিসের মুখপাত্র ইয়ান স্যামস ট্রাম্পের বক্তব্যকে 'মিথ্যা' বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি এনবিসি নিউজকে বলেন, ট্রাম্প 'সামার জব' কেমন হয় তা জানেন না, কারণ তার কাছে ওড়ানোর মতো লাখ লাখ টাকা ছিল।

এই রেস্তোরাঁর নিয়মিত গ্রাহক হিসেবে এর আগেও ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে ম্যাকডোনাল্ডসের খাবার উপভোগ করতে দেখা গেছে।

এছাড়া, ২০১৯ সালের কলেজ ফুটবল বিজয়ী দল 'দ্য ক্লেমসন টাইগার্স' এর আপ্যায়নে তিনি হোয়াইট হাউসে ৩০০টিরও বেশি হ্যামবার্গার অর্ডার করেছিলেন।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / নির্বাচনী / ঘৃণামূলক প্রচারণা / যুক্তরাষ্ট্র / কমলা হ্যারিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • রয়টার্সের বিশ্লেষণ: অর্থনীতি নিয়ে ট্রাম্পের দুর্বলতাকেই প্রকাশ করে দিয়েছে ইরান
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় এখনো সম্মতি দেয়নি ইরান 
  • মার্কিন অবরোধের মাঝেই খালি জাহাজ ভিড়ছে ইরানের বন্দরে, লাখ লাখ ব্যারেল তেল ভরে বন্দরও ছাড়ছে
  • বাড়াবে না বলেও রাশিয়ার তেল কেনায় ছাড়ের মেয়াদ আরও এক মাস বাড়াল যুক্তরাষ্ট্র

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net