Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
‘বিশ্ববিদ্যালয় ছেড়ে পর্বতারোহণ’: সবচেয়ে কমবয়সি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ ১৪ পর্বতশৃঙ্গ জয়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 October, 2024, 03:50 pm
Last modified: 22 October, 2024, 02:25 pm

Related News

  • কৃত্রিম অক্সিজেন ছাড়া নেপালের ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ মানাসলুতে প্রথম বাংলাদেশি বাবর
  • পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল
  • অন্নপূর্ণা অভিযানের ৭৫ বছর: জয়ের আড়ালে চাপা পড়া এক নির্মম সত্যের গল্প
  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • ভাড়া করা গাইড নিয়ে চীনে পর্বতারোহণ এখন জনপ্রিয়

‘বিশ্ববিদ্যালয় ছেড়ে পর্বতারোহণ’: সবচেয়ে কমবয়সি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ ১৪ পর্বতশৃঙ্গ জয়

আদ্রিয়ানা মাত্র ২০ বছর বয়সে ২০২১ সালে তার শৈশবের স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করেন। এরপর থেকে তিনি একের পর এক উঁচু পাহাড় খুব অল্প বয়সে জয় করতে থাকেন। 
টিবিএস ডেস্ক
18 October, 2024, 03:50 pm
Last modified: 22 October, 2024, 02:25 pm
ছবি: এজিএ এডভেঞ্চারস

পৃথিবীতে আট হাজার মিটারের চেয়ে উঁচু আবিষ্কৃত পাহাড় রয়েছে মোট ১৪টি। সম্প্রতি এগুলোর সবকয়টির চূড়ায় ওঠার মাইলফলক স্পর্শ করেছেন আদ্রিয়ানা ব্রাউনলি। এটিকে তিনি 'জীবনের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত' হিসেবে অভিহিত করেছেন।

বিশ্বের ৬৪তম ব্যক্তি হিসেবে আদ্রিয়ানা বিশ্বের সবচেয়ে উঁচু ১৪ পাহাড়ে উঠেছেন। একইসাথে এই গৌরব অর্জনে তিনিই সর্বকনিষ্ঠ নারী।

২৩ বছর বয়সি লন্ডনের এই বাসিন্দা বলেন, "আমি পর্বতারোহণে ক্যারিয়ার গড়তে বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি ত্যাগ করেছি। বন্ধুত্ব, স্বাভাবিক কিশোর জীবন ও আরও অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। সেক্ষেত্রে আমি আমার প্রাপ্য পেয়েছি। আশা করি আমি সারা বিশ্বের তরুণদের এই বলে অনুপ্রাণিত করতে পারবো যে, জীবনের সুনির্দিষ্ট কোনো পথ নেই।"

আদ্রিয়ানার সর্বশেষ পর্বতারোহণও খুব একটা সহজ ছিল না। এক্ষেত্রে তিনি ও তার দল গাইডের দড়ি সাময়িকভাবে হারিয়ে ফেলেছিলেন। এমনকি চূড়ান্ত শীর্ষে ওঠার সময় তিনি শারিরিকভাবে অসুস্থ বোধ করছিলেন।  

তবে সকল বাধা পেরিয়ে পাহাড়ের চূড়ায় আহরণের সময় আদ্রিয়ানা আবেগ আপ্লুত হয়ে পড়েন। ঐ মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, "আমি তখনও চূড়ায় পৌঁছাইনি। আমি সেটি দেখতেও পাচ্ছিলাম না। তবে আমি জানতাম, আমি সেটি করতে পারবো।"

আদ্রিয়ানা ও তার দল ৯ অক্টোবর তিব্বতের শিশাপাংমার ৮,০২৭ মিটার চূড়ায় পৌঁছেছিলেন। সেদিন সম্পর্কে তিনি বলেন, "তখন ছিল সূর্যোদয় এবং আমরা একটি পরিষ্কার সুন্দর আকাশ দেখতে পাচ্ছিলাম।"

"এই ভেবে ফের কেঁদেছিলাম যে, আমি মাত্রই ৮ হাজার মিটার উঁচুর সব পাহাড়গুলোতে উঠেছি এবং ইতিহাস সৃষ্টি করেছি।"

ছবি: এজিএ এডভেঞ্চার

আদ্রিয়ানা দ্বিতীয় ব্রিটিশ নাগরিক হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন। এক্ষেত্রে তার দেশের ভ্রমণপিপাসুরা সবসময়ই অসাধ্যকে সাধন করেছে বলে অভিহিত করেন তিনি। 

ছোটবেলা থেকেই আদ্রিয়ানার পাহাড়ের প্রতি তীব্র আকর্ষণ ছিল। মাত্র আট বছর বয়সে তিনি পর্বতারোহণে অংশ নেন।

ছোটবেলায় স্কুলের হোমওয়ার্কে আদ্রিয়ানা বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়ে চড়ে বিখ্যাত হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন। কেননা পাহাড়; বিশেষ করে যেগুলো বেশ উঁচু, সবসময় তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। 

আদ্রিয়ানা মাত্র ২০ বছর বয়সে ২০২১ সালে তার শৈশবের স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করেন। এরপর থেকে তিনি একের পর এক উঁচু পাহাড় খুব অল্প বয়সে জয় করতে থাকেন। 

আদ্রিয়ানা বিশ্বের সর্বকনিষ্ঠ নারী যিনি কে২ সামিট জয় করেছেন। একইসাথে তিনি আরও বৃহৎ চ্যালেঞ্জ নিতে অক্সিজেন ছাড়াই গাশারব্রুম-১ এর চূড়ার সবচেয়ে কম বয়সী হিসেবে আরোহণ করেছেন।

ছবি: এজিএ এডভেঞ্চারস

আদ্রিয়ানা বলেন, "নিজের জীবন থেকে কিছুটা দূরে যাওয়ার মাধ্যম হচ্ছে এই পর্বতারোহণ। এটি আমাকে স্বাধীন অনুভূতি দেয় এবং সত্যিকার অর্থে নিজের সাথে সংযুক্ত বোধ করায়। তাই বারবার (পাহাড়ে) ফিরে যাওয়ার আগ্রহ তৈরি হয়।"

আদ্রিয়ানা ও তার দল বর্তমানে তিব্বত ভ্রমণ করছেন। যদিও তিনি ইতোমধ্যেই বহু পর্বতারোহীর চেয়ে অনেক বেশি অর্জন করেছেন। তবে তিনি এখানেই থামতে চান না। 

আদ্রিয়ানা বলেন, "আমি পাহাড়েই থাকবো। সেক্ষেত্রে আমি উঁচু পর্বতারোহণ, ট্রেকিং অভিজ্ঞতার একটি নতুন প্রজন্ম তৈরিতে ও অন্যদের স্বপ্ন অর্জনে সহায়তা করতে চাই। সেক্ষেত্রে আরোহণকারীদের নিরাপত্তা ও অতীত অভিজ্ঞতার উপর গুরুত্ব প্রদান করা হবে।"

"আপনি নিজের ভবিষ্যৎ নিজে গড়তে পারেন। হয়তো সেটি অন্যদের চেয়ে ব্যতিক্রম হবে। তবে সেটি আপনাকে আনন্দ দিলেই হবে", যোগ করেন তিনি। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

পর্বতারোহণ / উঁচু পর্বত / পর্বতশৃঙ্গ জয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • কৃত্রিম অক্সিজেন ছাড়া নেপালের ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ মানাসলুতে প্রথম বাংলাদেশি বাবর
  • পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল
  • অন্নপূর্ণা অভিযানের ৭৫ বছর: জয়ের আড়ালে চাপা পড়া এক নির্মম সত্যের গল্প
  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • ভাড়া করা গাইড নিয়ে চীনে পর্বতারোহণ এখন জনপ্রিয়

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net