Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
নেদারল্যান্ডসের জাদুঘরের শিল্পকর্ম ভুলে আবর্জনার ঝুড়িতে ফেলে দেন কর্মী

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
09 October, 2024, 01:45 pm
Last modified: 09 October, 2024, 02:04 pm

Related News

  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • চ্যাটজিপিটির লেখা বক্তৃতা দিয়ে বিয়ে পড়ানোয় ডাচ দম্পতির বিয়ে বাতিল করল আদালত
  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর
  • দেশে নেদারল্যান্ডস মডেলে কৃষি উন্নয়ন চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

নেদারল্যান্ডসের জাদুঘরের শিল্পকর্ম ভুলে আবর্জনার ঝুড়িতে ফেলে দেন কর্মী

ফরাসি শিল্পী আলেকজান্দ্রে লাভেটের নির্মিত শিল্পকর্মটির নাম হলো “অল দ্য গুড টাইমস উই স্পেন্ট টুগেদার”। শিল্পকর্মটিকে প্রথম দেখায় ফেলে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত দুটি বিয়ার ক্যান মনে হতে পারে। কিন্তু আরও নিবিড়ভাবে দেখালে বোঝা যায়, এগুলো আসলে হাতে তৈরি এবং নিখুঁতভাবে অ্যাক্রেলিক রং দিয়ে আঁকা হয়েছে।
দ্য গার্ডিয়ান
09 October, 2024, 01:45 pm
Last modified: 09 October, 2024, 02:04 pm
ফরাসি শিল্পী আলেকজান্দ্রে লাভেটের শিল্পকর্ম “অল দ্য গুড টাইমস উই স্পেন্ট টুগেদার”। ছবি: এলএএম মিউজিয়াম।

খালি বিয়ারের ক্যান ভেবে এক শিল্প কর্ম আবর্জনার ঝুড়িতে ফেলে দেন জাদুঘরের এক কর্মী। নেদারল্যান্ডসের একটি জাদুঘরে এ ঘটনা ঘটেছে।'

ফরাসি শিল্পী আলেকজান্দ্রে লাভেটের নির্মিত শিল্পকর্মটির নাম হলো "অল দ্য গুড টাইমস উই স্পেন্ট টুগেদার"। শিল্পকর্মটিকে প্রথম দেখায় ফেলে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত দুটি বিয়ার ক্যান মনে হতে পারে। কিন্তু আরও নিবিড়ভাবে দেখালে বোঝা যায়, এগুলো আসলে হাতে তৈরি এবং নিখুঁতভাবে অ্যাক্রেলিক রং দিয়ে আঁকা হয়েছে। জাদুঘরটি জানিয়েছে, এগুলো তৈরি করতে অনেক সময় ও পরিশ্রম করতে হয়েছে।

এ শিল্পের মূল্য একজন মেকানিক বুঝতে পারেননি। লিফটের ভেতর এ শিল্পকর্মটিকে আবর্জনা ভেবে তিনি তা ময়লার ঝুড়িতে ফেলে দেন।

পশ্চিম নেদারল্যান্ডসের লিসে অবস্থিত এলএএম জাদুঘরের মুখপাত্র ফ্রাউকজে বাডিং সংবাদ সংস্থা এএফপিকে বলেন, শিল্পকর্মগুলো প্রায়শই অস্বাভাবিক জায়গায় ফেলে রাখা হয়। এ শিল্পকর্মটি একটি লিফটে প্রদর্শন করা হয়েছিল। তিনি বলেন, "আমরা সবসময়ই দর্শনার্থীদের চমকে দিতে চাই।"

জাদুঘরের কিউরেটর এলিসা ভ্যান ডেন বার্ঘ স্বল্প সময়ের জন্য  বিরতি নেন। কিন্তু ফিরে এসে দেখেন বিয়ার ক্যানগুলো জায়গায় নেই। পরে তিনি সেগুলো আবর্জনার ঝুড়ি থেকে উদ্ধার করেন। 

বাডিং বলেন, "ওই শিল্পকর্মটিকে উদ্ধার করে আমরা জাদুঘরের ভাস্কর্যের মঞ্চে রেখেছি। আশার করছি এমন একটি অভিযানের পর এটি এখানে শান্তিতেই থাকবে।"

তিনি আরও জানান, ওই কর্মীর প্রতি তাদের কোনো ক্ষোভ নেই। সে জাদুঘরে নতুন কাজ শুরু করেছেন। তিনি শুধু তার কাজ করছিলেন।

জাদুঘরের পরিচালক সিয়েটস্কে ভ্যান জানটেন বলেন, "আমাদের শিল্পকর্মগুলো নিত্যব্যবহার্য জিনিসগুলো নতুন আঙ্গিকে দেখতে উৎসাহিত করে।"

তিনি আরও বলেন, "অপ্রত্যাশিত জায়গায় শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে আমরা এই অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করে তুলি এবং দর্শকদের সতর্ক রাখি।"

বাডিং জানান, এ চিন্তা থেকে ক্যানগুলোকে ভাস্কর্যের মঞ্চে খুব বেশিদিন রাখা হবে না। পরবর্তীতে সাবধানে এগুলোকে কোথায় রাখা যায় সে বিষয়ে ভাবা হচ্ছে।

ঘটনাটি গ্যালারি ও জাদুঘরের শিল্পকর্মগুলোর সঙ্গে ঘটে যাওয়া সর্বশেষ ঘটনা। ২০২৩ সালে সিউলের একটি গ্যালারিতে সাজিয়ে রাখা ইতালির এক শিল্পী মাউরিজিও ক্যাটেলানের শিল্পকর্মী দেয়ালে টেপ দিয়ে রাখা কলা খেয়ে ফেলেন এক ব্যক্তি।

২০১১ সালে জার্মানির এক অতিউৎসাহী পরিচ্ছন্নকর্মী একটি আধুনিক শিল্পকর্মকে ধ্বংস করে ফেলেন। সেই শিল্পকর্মটির মূল্য ছিল ছয় লাখ ৯০ হাজার পাউন্ড। ওই পরিচ্ছন্নকর্মী ভুল করে অপ্রীতিকর আবর্জনা ভেবে শিল্পকর্মীটি পরিষ্কার করার চেষ্টা করছিলেন।

জার্মান শিল্পী মার্টিন কিপেনবার্গারের গড়া একটি ভাস্কর্য ডর্টমুন্ডের ওস্টওয়াল মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছিল। সেসময় এক পরিচ্ছন্নতাকর্মীর পরিষ্কার করার প্যাডের আঘাতে সেটি নষ্ট হয়ে যায়। 

Related Topics

টপ নিউজ

নেদারল্যান্ডস / জাদুঘর / শিল্পকর্ম / ময়লার ঝুড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ অবস্থায় ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
  • চ্যাটজিপিটির লেখা বক্তৃতা দিয়ে বিয়ে পড়ানোয় ডাচ দম্পতির বিয়ে বাতিল করল আদালত
  • লাওহে ওয়া কালাম: চিত্রশিল্পী মকবুল ফিদা স্মরণে দোহায় উদ্বোধন হলো জাদুঘর
  • দেশে নেদারল্যান্ডস মডেলে কৃষি উন্নয়ন চান প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net