Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
খরায় শুকিয়ে কাঠ আমাজনের উপনদী, পানির স্তর রেকর্ড সর্বনিম্নে 

আন্তর্জাতিক

রয়টার্স
06 October, 2024, 03:05 pm
Last modified: 06 October, 2024, 03:25 pm

Related News

  • ব্রাজিলের নির্বাচন: প্রথম রাউন্ডে জিতলেন বিতর্কিত সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ছেলে, ভোটাভুটি যাচ্ছে রান-অফে
  • বন, নদী, জল ও জীবন: বিপন্ন বাংলার ধমনী এবং আমাদের দায়
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা
  • তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

খরায় শুকিয়ে কাঠ আমাজনের উপনদী, পানির স্তর রেকর্ড সর্বনিম্নে 

খরার কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। নদী সংলগ্ন গ্রামগুলো প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে সেখানে বসবাসরত মানুষ পর্যাপ্ত খাবার ও পানীয় জল পাচ্ছেন না।
রয়টার্স
06 October, 2024, 03:05 pm
Last modified: 06 October, 2024, 03:25 pm
ব্রাজিলের অন্যতম বন্দর শহর মানাউস থেকে প্রায় ১০০ কিমি উত্তরে মানাকাপুরুতে, আমাজনের উপনদী সলিমোয়েস ও রিও নেগ্রো গিয়ে এক হয়েছে। ছবি: রয়টার্স

ভয়াবহ খরার কারণে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী আমাজনের উপনদী সলিমোয়েস'র পানি সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। অবস্থা এমনই যে, এই নদীর অর্ধেকটাই শুকিয়ে এখন কাঠ। এই পরিস্থিতিতে নদীর তীরে অবস্থিত ব্রাজিলের প্রত্যন্ত গ্রামগুলো পানিহীন, খাদ্য সরবরাহ বিঘ্নিত এবং পরিবহন সংকটে পড়েছে।

ব্রাজিলের অন্যতম বন্দর শহর মানাউস থেকে প্রায় ১০০ কিমি উত্তরে মানাকাপুরুতে, আমাজনের উপনদী সলিমোয়েস ও রিও নেগ্রো গিয়ে এক হয়েছে। সেখানে পানির গভীরতা মাপা হয়েছে ৩ মিটার (৯.৮ ফুট)। সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী, যা গত বছরের অক্টোবরের তুলনায় ১১ সেন্টিমিটার কম। 

মানাকাপুরুতে পানির গভীরতা মাপা হয়েছে ৩ মিটার (৯.৮ ফুট)। সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী, যা গত বছরের অক্টোবরের তুলনায় ১১ সেন্টিমিটার কম। ছবি: রয়টার্স

বৃষ্টি আসতে আরও এক মাস বাকি থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবেশবিদরা বলছেন, আমাজনের নদীগুলো শুকিয়ে যাওয়ার মূল কারণ জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন। 

খরার কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। নদী সংলগ্ন গ্রামগুলো প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে সেখানে বসবাসরত মানুষ পর্যাপ্ত খাবার ও খাবার পানি পাচ্ছেন না।

পানির অভাবে নদীতে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে, যার কারণে নদী তীরবর্তী বাসিন্দারা বালুর ওপর হেঁটে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। দিনের বেলা নদীর বুকের তপ্ত বালির ওপর দিয়ে অন্তত দু'ঘণ্টা হেঁটে নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা। 

ব্রাজিলের মানাউস বন্দরে এক শ্রমিক নৌকায় আনা কলা শুকনো রিও নিগ্রোর ওপর দিয়ে নিয়ে যাচ্ছেন। ছবি: এডমার বারোস/এপি

টাসিয়ারা সুজা অলিভেইরা নামের এক তরুণী বলেন, "এটি আমাদের জন্য খুব কঠিন। প্রতিদিনই আমাদের এই দীর্ঘ বালুর পথে হেঁটে জিনিসপত্র নিয়ে আসতে হয়।"

তাছাড়া, মাছ ধরা যেহেতু এই এলাকাগুলোর প্রধান খাদ্য সরবরাহ, নদীর তলদেশের উষ্ণ পানিতে মাছ মরে যাচ্ছে, যা খাদ্য সংকট বাড়িয়ে তুলেছে।

ওই এলাকার বাসিন্দা ম্যানুয়েল ডি কাস্ত্রো রয়টার্সকে বলেন, ''খরা একটা অভিশাপ। যার প্রকোপ থেকে আমরা বেরোতে পারছি না। এখন শুধু বৃষ্টির অপেক্ষা করছি। একমাত্র সেটাই আমাদের স্বস্তি দেবে।''

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

আমাজন / নদী / উপনদী / খরা / ব্রাজিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ব্রাজিলের নির্বাচন: প্রথম রাউন্ডে জিতলেন বিতর্কিত সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ছেলে, ভোটাভুটি যাচ্ছে রান-অফে
  • বন, নদী, জল ও জীবন: বিপন্ন বাংলার ধমনী এবং আমাদের দায়
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা
  • তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net