Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
'এশিয়ান ন্যাটো' একটি ভবিষ্যতের জন্য আইডিয়া: জাপানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

জাপান টাইমস
05 October, 2024, 03:20 pm
Last modified: 06 October, 2024, 02:06 pm

Related News

  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোকে ‘শাস্তি’ দিতে ‘ভালো ও মন্দ’ তালিকা বানিয়েছে ট্রাম্প প্রশাসন
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান

'এশিয়ান ন্যাটো' একটি ভবিষ্যতের জন্য আইডিয়া: জাপানের পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, "আমার ধারণা, সমমনা দেশগুলোর বহুস্তরবিশিষ্ট নেটওয়ার্ক তৈরি ও বাইরের শক্তির কাছ থেকে আসা সম্ভাব্য হামলা প্রতিহত করার আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়ার এই চিন্তাটি ভবিষ্যতের জন্য।"
জাপান টাইমস
05 October, 2024, 03:20 pm
Last modified: 06 October, 2024, 02:06 pm
ছবি: জেআইজেআই

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু সম্প্রতি 'এশিয়ান ন্যাটো' গঠনের বিষয়ে তার অভিমত প্রকাশ করেছেন। এক্ষেত্রে গত বুধবার দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়াও এতে একমত পোষণ করেছেন।

টোকিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইওয়াইয়া এমনটা বলেছেন। তবে এই বিষয়টিকে শিগগির বাস্তবায়নযোগ্য নয়, বরং দীর্ঘমেয়াদী চিন্তা হিসেবে অভিহিত করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, "আমার ধারণা, সমমনা দেশগুলোর বহুস্তরবিশিষ্ট নেটওয়ার্ক তৈরি ও বাইরের শক্তির কাছ থেকে আসা সম্ভাব্য হামলা প্রতিহত করার আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়ার এই চিন্তাটি ভবিষ্যতের জন্য।"

সংবাদ সম্মেলনে ইওয়াইয়াকে জিজ্ঞাসা করা হয়, চীনকে মাথায় রেখে এ ধরনের অবকাঠামো তৈরির উদ্যোগ নেয়া হবে কি-না। জবাবে তিনি বলেন, "কোনো সুনির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এটি গঠন করা হবে না।"

যদিও সেপ্টেম্বরে হাডসন ইনস্টিটিউট থিংক ট্যাংকের এক গবেষণাপত্রে ইশিবা যুক্তি দেন, ওয়াশিংটনকে পাশে রেখে একটি 'এশীয় ন্যাটো' গঠন করা হলে এশিয়ায় সামরিক শক্তিমত্তা প্রদর্শনে বিরত হবে চীন।

ইওয়াইয়া বলেন, "সবচেয়ে ভালো উপায় হবে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক সৃষ্টি করা, যা কোনো সুনির্দিষ্ট দেশকে বাদ না রেখেই সম্পূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কার্যকর থাকবে।"

আর জাপানের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি পৃথক এক সংবাদ সম্মেলনে জানান, ইশিবা এখনো তার মন্ত্রণালয়কে এশিয়ায় ন্যাটোর সমতুল্য কোনো সংগঠন সৃষ্টির প্রস্তাব তৈরি করতে বলেননি।

জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু প্রতিরক্ষানীতি–সংক্রান্ত বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়। একসময় তিনি কেবল জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বই পালন করেননি, দীর্ঘ সময় ধরে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য থাকা অবস্থায় দেশের প্রতিরক্ষা খাতের বরাদ্দ বাড়াতে সরকারের ওপর ক্রমাগত চাপ দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জাপানের প্রতিরক্ষা খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ যে নেবেন, অনেকেই সেটা স্বাভাবিক হিসেবে দেখেছিলেন।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ন্যাটো / জাপান / ন্যাটোর সম্প্রসারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোকে ‘শাস্তি’ দিতে ‘ভালো ও মন্দ’ তালিকা বানিয়েছে ট্রাম্প প্রশাসন
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net