Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
২০০ বিলিয়ন ডলার ক্লাবে যোগ দেওয়া জাকারবার্গ এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী

আন্তর্জাতিক

সিএনএন
05 October, 2024, 11:55 am
Last modified: 06 October, 2024, 04:32 pm

Related News

  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • নির্বাচনকালীন ভুয়া তথ্য মোকাবিলায় মেটার উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে: লুৎফে সিদ্দিকী
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

২০০ বিলিয়ন ডলার ক্লাবে যোগ দেওয়া জাকারবার্গ এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী

ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ ২০৬ বিলিয়ন ডলার।
সিএনএন
05 October, 2024, 11:55 am
Last modified: 06 October, 2024, 04:32 pm
মার্ক জাকারবার্গ। ছবি: রয়টার্স

মেটার সিইও মার্ক জাকারবার্গ এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী। সম্পদের দিক থেকে তিনি জেফ বেজোস ও বার্নার্ড আরনল্টকে ছাড়িয়ে গেছেন। বর্তমানে তার থেকে বেশি সম্পদ রয়েছে শুধু ইলন মাস্কের (২৫৬ বিলিয়ন ডলার)।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ ২০৬ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জাকারবার্গের সম্পদ ৭৮.১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিশ্বে ২০০ বিলিয়ন ডলার ক্লাবের সদস্য শুধু তিনজন; ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এবং জেফ বেজোস।

জাকারবার্গ ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন। তার অনেক সম্পদ মেটা প্ল্যাটফর্মগুলোর বিভিন্ন শেয়ারের সঙ্গে যুক্ত। ২০২৪ সালে মেটার শেয়ার মূল্য ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) মেটার শেয়ার ২.২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৯৫.৯৪ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো পরিচালনা করে।

জাকারবার্গ ২৫ সেপ্টেম্বর মেটা কানেক্ট ২০২৪ ইভেন্টে বলেন, "মেটা এআই বিশ্বের সবচেয়ে ব্যবহৃত সহযোগী হতে চলেছে। আমাদের প্রায় ৫০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী (মাসিক) রয়েছে।"

এ বছর জাকারবার্গের মতো প্রযুক্তি জগতের আরো কয়েকজন উদ্যোক্তা এবং সিইওর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সম্পত্তি ৬৩.৫ বিলিয়ন ডলার এবং ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সম্পদ ৫৫.৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
 
Related Topics

টপ নিউজ

মার্ক জাকারবার্গ / বিলিয়নেয়ার / মেটা / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • নির্বাচনকালীন ভুয়া তথ্য মোকাবিলায় মেটার উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে: লুৎফে সিদ্দিকী
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net