Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
বিশ্ব আগুনে জ্বলছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা
02 October, 2024, 09:55 am
Last modified: 02 October, 2024, 11:00 am

Related News

  • সর্বশেষ প্রস্তাবেও আমেরিকার ‘পছন্দমতো’ চুক্তি নিয়ে আসেনি ইরান, ‘অসন্তুষ্ট’ ট্রাম্প
  • ট্রাম্পের চাপ সত্ত্বেও তেল উৎপাদন বাড়াবে না এক্সন ও শেভরন
  • ট্রাম্পের দাবি নাকচ করলেন মার্কিন কর্মকর্তারাই, জানালেন ইরানের শক্তি এখনো অটুট
  • ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব

বিশ্ব আগুনে জ্বলছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

একইসাথে তিনি হোয়াইট হাউজের দায়িত্বে থাকলে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনা ঘটতো না বলে দাবি করেন। 
আল জাজিরা
02 October, 2024, 09:55 am
Last modified: 02 October, 2024, 11:00 am
ছবি: দ্য টাইমস

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী রাষ্ট্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে থমথমে যুদ্ধ পরিস্থিতি।

এক্ষেত্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতির জন্য জো বাইডেনকে দায়ী করেছেন। একইসাথে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে উক্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান এই প্রার্থী।

চলমান পরিস্থিতিতে ট্রাম্প বলেন, "বিশ্ব আগুনে জ্বলছে; নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমাদের কোনো নেতৃত্ব নেই, দেশ পরিচালনার কেউ নেই। জো বাইডেন আমাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এখানে সম্পূর্ণ অনুপস্থিত।"

ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট থাকাকালে ইরান আয়ত্তে ছিল। একইসাথে তিনি হোয়াইট হাউজের দায়িত্বে থাকলে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনা ঘটতো না বলে দাবি করেন সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট। 

ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পরে এবিষয়ে ইসরায়েলি নাগরিকদের সতর্ক করেছে আইডিএফ। মিসাইল হামলার সাইরেন শোনা মাত্রই 'সুরক্ষিত স্থানে' নাগরিকদের দ্রুত আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবিষয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাউকে সুরক্ষিত স্থান (বাঙ্কার, এয়ার রেইড শেল্টার) ত্যাগ না করার অনুরোধও করা হয়েছে। 

এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে ইরানের ক্ষেপণাস্ত্র। আইডিএফের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, বড় এক ঝাঁক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে ব্যালেস্টিক মিসাইলের সংখ্যাই শতাধিক হতে পারে।

আঘাত হানার আগেই ইরানের মিসাইল ধ্বংস করতে তৎপর হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর রকেট নিক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে দ্য টাইমস।

ইরান বলছে, গাজা ও লেবাননে মারাত্মক হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নেতাদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।

এদিকে, ইসরায়েলের কর্মকর্তারাও ইরানের এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটি জানিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান থেকে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এ সময় ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় সক্রিয় করা হয়। এছাড়া, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইসরায়েলে ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে সাহায্য করেছে বলে রয়টার্সকে জানান মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইরান-ইসরায়েল / ইরান-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • সর্বশেষ প্রস্তাবেও আমেরিকার ‘পছন্দমতো’ চুক্তি নিয়ে আসেনি ইরান, ‘অসন্তুষ্ট’ ট্রাম্প
  • ট্রাম্পের চাপ সত্ত্বেও তেল উৎপাদন বাড়াবে না এক্সন ও শেভরন
  • ট্রাম্পের দাবি নাকচ করলেন মার্কিন কর্মকর্তারাই, জানালেন ইরানের শক্তি এখনো অটুট
  • ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ইরান ও ইউক্রেনের নাম গুলিয়ে ফেললেন ট্রাম্প! ‘কোন যুদ্ধ আগে শেষ হবে’ প্রশ্নে অসংলগ্ন জবাব

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net