Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
১৪২ বছর পর কয়লাবিদ্যুৎ উৎপাদন বন্ধ করল যুক্তরাজ্য

আন্তর্জাতিক

বিবিসি
01 October, 2024, 10:20 am
Last modified: 01 October, 2024, 10:23 am

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?

১৪২ বছর পর কয়লাবিদ্যুৎ উৎপাদন বন্ধ করল যুক্তরাজ্য

কয়লাচালিত বিদ্যুৎশক্তির জন্মস্থান যুক্তরাজ্য। আবার উন্নত অর্থনীতির দেশে হিসেবে কয়লাচালিত বিদ্যুৎশক্তি থেকে সরে আসা প্রথম দেশ হলো যুক্তরাজ্য।
বিবিসি
01 October, 2024, 10:20 am
Last modified: 01 October, 2024, 10:23 am
র‍্যাটক্লিফ-অন-সোয়ার অঞ্চলে অবস্থিত যুক্তরাজ্যের শেষ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: পিএ মিডিয়া

কয়লাবিদ্যুৎ উৎপাদন বন্ধ করার মধ্য দিয়ে জীবাশ্ম জ্বালানির ওপর ১৪২ বছরের নির্ভরশীলতার সমাপ্তি টেনেছে যুক্তরাজ্য। র‍্যাটক্লিফ-অন-সোয়ার অঞ্চলে অবস্থিত দেশের শেষ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি গতকাল (৩০ সেপ্টেম্বর) বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি ১৯৬৭ সাল থেকে চালু ছিল।

এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুক্তরাজ্যের একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কয়লা সবচেয়ে দূষণকারী জীবাশ্ম জ্বালানি কারণ এটি পুড়লে সর্বাধিক পরিমাণ গ্রিনহাউজ গ্যাস নির্গত হয়।

এ ব্যাপারে যুক্তরাজ্যের জ্বালানি মন্ত্রী মাইকেল শ্যাঙ্কস বলেন, "আমরা দেশ হিসেবে প্রজন্মের পর প্রজন্মের কাছে ঋণী।"

কয়লাচালিত বিদ্যুৎশক্তির জন্মস্থান যুক্তরাজ্য। আবার উন্নত অর্থনীতির দেশে হিসেবে কয়লাচালিত বিদ্যুৎশক্তি থেকে সরে আসা প্রথম দেশ হলো যুক্তরাজ্য।

সবচেয়ে বেশি সময় ধরে যুক্তরাজ্যের পরিবেশ সেক্রেটারির দায়িত্ব পালন করা লর্ড ডেবেন বলেন, "এটি সত্যিই একটি চমৎকার দিন কারণ ব্রিটেন তার পুরো জ্বালানি কাঠামো কয়লার ওপর নির্ভর করেই তৈরি করেছে, এটিই শিল্প বিপ্লব।"

বিজ্ঞানী থমাস এডিসন ১৮৮২ সালে লন্ডনে বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হোলবর্ন ভায়াডাক্ট পাওয়ার স্টেশন নির্মাণ করেছিলেন, যেটি লন্ডনের রাস্তাকে বৈদ্যুতিক বাতির আলোয় আলোকিত করেছিল।

এরপর থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত কয়লাই যুক্তরাজ্যে বিদ্যুতের প্রধান উৎস ছিল এবং এটি ব্যবহার করেই ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে শক্তি সরবরাহ করা হত।

বিজ্ঞানী থমাস এডিসন ১৮৮২ সালে লন্ডনে বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হোলবর্ন ভায়াডাক্ট পাওয়ার স্টেশন নির্মাণ করেন। ছবি: অক্সফোর্ড সায়েন্স আর্কাইভ

তবে, ১৯৯০-এর দশকের শুরুতে গ্যাসের প্রভাবে কয়লার ব্যবহার কমতে শুরু করে। তবুও, পরবর্তী দুই দশক ধরে কয়লা যুক্তরাজ্যের বিদ্যুৎ গ্রিডের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে থেকে যায়। ২০১২ সালেও এটি ৩৯ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করা হয়েছিল।

কিন্তু জলবায়ু পরিবর্তনের ওপর গ্রিনহাউজ গ্যাস নির্গমনের প্রভাব কমানোর লক্ষ্যে সবচেয়ে দূষণকারী জীবাশ্ম জ্বালানি কয়লার ব্যবহার বন্ধ করা প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। এর পরিপ্রেক্ষিতে, ২০০৮ সালে যুক্তরাজ্য প্রথমবারের মতো আইনি ভিত্তিতে জলবায়ু লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

২০১৫ সালে তৎকালীন জ্বালানি ও জলবায়ু পরিবর্তন সচিব অ্যাম্বার রুড ঘোষণা দেন, যুক্তরাজ্য পরবর্তী দশকের মধ্যে কয়লা বিদ্যুৎ ব্যবহার বন্ধ করবে।

স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান এম্বার-এর গ্লোবাল ইনসাইটসের পরিচালক ডেভ জোন্স বলেন, এর ফলে কয়লা বিদায়ের প্রক্রিয়া শুরু করা সহজ হয়েছিল কারণ এটি শিল্পের জন্য একটি পরিষ্কার দিকনির্দেশনা দিয়েছিল।

লর্ড ডেবেনের মতে, কয়লাবিদ্যুৎ উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়ে যুক্তরাজ্য অন্য দেশগুলোর জন্য নেতৃত্বের উদাহরণ স্থাপন করেছে এবং তাদের অনুকরণ করার জন্য একটি মানদণ্ড তৈরি করেছে।

২০১০ সালে যুক্তরাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অবদান ছিল মাত্র ৭ শতাংশ। ২০২৪ সালের প্রথমার্ধে এটি বেড়ে ৫০ শতাংশের বেশি হয়েছে, যা একটি নতুন রেকর্ড।

নবায়নযোগ্য শক্তির এই সাফল্য থেকেই গত বছর যুক্তরাজ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পরবর্তীতে সোমবার র‍্যাটক্লিফ-অন-সোয়ার বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে, কয়লা খুবই দূষণকারী জ্বালানি হলেও এটি সবসময় পাওয়া যায়। অন্যদিকে, বাতাস ও সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহারের জন্য আবহাওয়ার ওপর নির্ভরশীল থাকতে হয়।

যুক্তরাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার তত্ত্বাবধায়ক সংস্থা এনার্জি সিস্টেম অপারেটরের প্রধান কর্মকর্তা কেইট ও'নিল বলেন, বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল ও নিরাপদ রাখতে নতুন প্রযুক্তির প্রয়োজন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো ব্যাটারি প্রযুক্তি।

ফ্যারাডে ইনস্টিটিউশনের গবেষণা পরিচালক ড. সিলভিয়া ওয়ালাস বলেন, ব্যাটারি প্রযুক্তিতে অনেক অগ্রগতি হয়েছে। এখন মূল লক্ষ্য হচ্ছে, ব্যাটারিগুলোকে আরও টেকসই এবং কম খরচে তৈরি করা।

এ লক্ষ্যে যুক্তরাজ্যকে চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের ব্যাটারি উৎপাদন বাড়াতে হবে এবং দক্ষ কর্মী নিয়োগ করতে হবে।
 

Related Topics

টপ নিউজ

কয়লাবিদ্যুৎ / কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র / যুক্তরাজ্য / নবায়নযোগ্য শক্তি / গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net