Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
মুসলিম প্রতিবাদ র‍্যালি: মুম্বাইতে ঢুকতে না পেরে থামল হাজারো মানুষের পদযাত্রা

আন্তর্জাতিক

ফ্রি প্রেস জার্নাল
26 September, 2024, 01:20 pm
Last modified: 26 September, 2024, 01:43 pm

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

মুসলিম প্রতিবাদ র‍্যালি: মুম্বাইতে ঢুকতে না পেরে থামল হাজারো মানুষের পদযাত্রা

প্রায় ১২ হাজার বিক্ষোভকারী পদযাত্রায় ছিল। রাজনৈতিক ও সামাজিক দলসহ এআইএমআইএম-এর সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে ওই পদযাত্রা শুরু হয়।
ফ্রি প্রেস জার্নাল
26 September, 2024, 01:20 pm
Last modified: 26 September, 2024, 01:43 pm
ছবি: টুইটার থেকে সংগৃহীত

ইসলাম নিয়ে কটূক্তি করায় মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছিল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। তবে সোমবার গভীর রাতে বিপুল বিক্ষোভকারীকে মুম্বাইতে প্রবেশ করতে দেওয়া হয়নি। 

প্রায় ১২ হাজার বিক্ষোভকারী পদযাত্রায় ছিল। রাজনৈতিক ও সামাজিক দলসহ এআইএমআইএম-এর সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে ওই পদযাত্রা শুরু হয়।

মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় মুসলিমদের র‌্যালিটিকে আটকে দেওয়া হয়। ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন তারা।

সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ। এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

আন্দোলনকারীরা ঘৃণাত্মক বক্তৃতার জন্য বিজেপি বিধায়ক নীতেশ রানে ও রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন, এমএলএ নিতিশ রানে ও রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ কারণে তারা এই পদযাত্রা করেছেন। তিনি ওই দু'জনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মারাঠওয়াড়ার বিভিন্ন অংশ থেকে শত শত যানবাহন নিয়ে 'তিরাঙ্গা সংবিধান র‌্যালি' নামে এই বিক্ষোভটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে শুরু হয়েছিল। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে হয়ে বিক্ষোভটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। মুসলিমদের সাথে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষজনও।

তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ। এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর বিক্ষোভ মিছিলে নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের কাছে তাদের দাবি-দাওয়া প্রদান করেন।

Related Topics

টপ নিউজ

পদযাত্রা / পদযাত্রা কর্মসূচি / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
  • সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে: গোলাম পরওয়ার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net