Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
৩,৮০০ কোটি ডলারে ব্যবসা বিক্রির প্রস্তাব ফিরিয়ে দিল সুপারশপ চেইন ‘সেভেন ইলেভেন’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 September, 2024, 11:40 am
Last modified: 07 September, 2024, 02:19 pm

Related News

  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • অস্ট্রেলিয়ার মাত্র ৫ বাসিন্দার শহর ‘লিকোলা’, বিক্রি হচ্ছে পুরোটাই; তবে ভিটেমাটি ছাড়তে নারাজ স্থানীয়রা

৩,৮০০ কোটি ডলারে ব্যবসা বিক্রির প্রস্তাব ফিরিয়ে দিল সুপারশপ চেইন ‘সেভেন ইলেভেন’

বিশ্বজুড়ে ২০টি দেশে ৮৫ হাজারেরও বেশি আউটলেট নিয়ে 'সেভেন ইলেভেন' সবচেয়ে বড় কনভিনিয়েন্স স্টোর চেইন।
টিবিএস ডেস্ক
06 September, 2024, 11:40 am
Last modified: 07 September, 2024, 02:19 pm
ছবি: রয়টার্স

সুপার শপ চেইন 'সেভেন ইলেভেন' কিনে নিতে ৩৮ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল কানাডার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আলিমেন্টেশন কুশ-টার্ড (এসিটি)। তবে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে সেভেন ইলেভেনের জাপানি মালিক সেভেন অ্যান্ড আই হোল্ডিংস। খবর বিবিসি'র।

সেভেন ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব দিলে প্রতিষ্ঠানটির মূল কোম্পানি 'সেভেন অ্যান্ড আই', আলিমেন্টেশন কুশ-টার্ডকে (এসিটি) একটি চিঠিতে জানায়, ব্যবসা বিক্রির প্রস্তাবে এসিটি কোম্পানির মূল্যকে 'অত্যন্ত কম' হিসেবে দেখিয়েছে এবং এতে অনেক নিয়ন্ত্রক ঝুঁকি রয়েছে। প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা আইন সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। 

সেভেন অ্যান্ড আই জানিয়েছে, তারা আলোচনার জন্য উন্মুক্ত এবং আরও ভালো কোনো প্রস্তাব পেলে তা বিবেচনা করতে প্রস্তুত। 

এসিটি তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

চিঠিতে আরও জানানো হয়েছে, এসিটি তাদের প্রাথমিক প্রস্তাবে সেভেন ইলেভেন শেয়ার মূল্য ১৪ দশমিক ৮৬ ডলার হিসেবে নির্ধারণ করেছে, যা প্রস্তাব ঘোষণার আগের শেয়ারমূল্যের চেয়ে ২০ শতাংশ বেশি।

জাপানি ইয়েনের মান মার্কিন ডলারের বিপরীতে কম থাকায়, অনেক বিদেশি ক্রেতারা সেভেন ইলেভেন কেনার বিষয়টিকে এখন একটি মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন।

বিশ্বজুড়ে ২০টি দেশে ৮৫ হাজারেরও বেশি আউটলেট নিয়ে সেভেন ইলেভেন বিশ্বের সবচেয়ে বড় কনভিনিয়েন্স সুপার শপ চেইন। অন্যদিকে, কানাডার কুইবেক-ভিত্তিক এসিটি মূলত টরন্টো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং এটি উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার ৩০টিরও বেশি দেশে প্রায় ১৭ হাজার আউটলেট পরিচালনা করে।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

সেভেন ইলেভেন / সুপার শপ / অধিগ্রহণ / বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • অস্ট্রেলিয়ার মাত্র ৫ বাসিন্দার শহর ‘লিকোলা’, বিক্রি হচ্ছে পুরোটাই; তবে ভিটেমাটি ছাড়তে নারাজ স্থানীয়রা

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net