Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
দুধ নয়, মাখন তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে! 

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
01 September, 2024, 11:50 am
Last modified: 01 September, 2024, 11:57 am

Related News

  • ‘ঝুঁকিপূর্ণ’ বাতাস; বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
  • যাত্রা শুরু করলো নিরাপদ দুধ উৎপাদন ও পুষ্টি সচেতনতায় গ্রিন ডেইরি প্রকল্পের ‘পুষ্টি কথা’
  • ঢাকার 'উইন্ড পকেট'-এর পেছনের বিজ্ঞান
  • সিরাজগঞ্জে শতকোটি টাকার দুগ্ধজাত পণ্যের বাজার, তৈরি হচ্ছে উদ্যোক্তা
  • ঘূর্ণিঝড় রিমাল: বিকাল ৩টায়ও খুলনা, বরিশাল বিভাগে ১০০ কিমি গতিবেগে বাতাস বইছিল

দুধ নয়, মাখন তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে! 

সাম্প্রতিক বছরগুলোতে বিকল্প দুগ্ধজাত পণ্য ও মাংসের চাহিদা বাড়লেও এর স্বাদ নিয়ে সন্তুষ্ট না অনেকে। তবে স্যাভর বলছে তাদের এ মাখনের স্বাদ আসল মাখনের মতোই।
দ্য গার্ডিয়ান
01 September, 2024, 11:50 am
Last modified: 01 September, 2024, 11:57 am
ছবি: দ্য গার্ডিয়ান

বাতাস থেকে তৈরি হচ্ছে মাখন! শুনতে অদ্ভুত লাগলেও, এমনটাই দাবি করছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি স্টার্ট-আপ (উদ্যোক্তা) দল। 

স্যাভর নামের প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাতাসে বিদ্যমান পরমাণুকে কাজে লাগয়ে বিকল্প দুগ্ধজাত পণ্য তৈরি করার চেষ্টা করছে তারা। ইতিমধ্যে প্রাণিজ চর্বি মুক্ত মাখন তৈরির ঘোষণা দিয়েছেন তারা।

বিশেষ থার্মোকেমিক্যাল প্রক্রিয়া ব্যবহার করে প্রাণিজ চর্বিমুক্ত আইসক্রিম, পনির ও দুধের বিকল্প তৈরি করতে কাজ করছে স্যাভর। এ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু একত্রিত করে ফ্যাট অণু তৈরি করা হয়। একই অণু আমরা প্রাণিজ দুধ থেকে পাই। 

বিকল্প মাখন থেকে কার্বন নিঃসরণের পরিমাণও বেশ কম। আসল মাখনের প্রতি ক্যালোরিতে ২.৪ গ্রাম কার্বন-ডাই-অক্সাইড থাকলেও স্যাভরের মাখনে এর পরিমাণ মাত্র ০.৮ গ্রাম। 

প্রাণিজ চর্বি জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাংস এবং দুগ্ধজাত খাবারের ব্যবহার কমানো পরিবেশগত প্রভাব কমানোর একটি গুরুত্বপূর্ণ উপায়। কারণ প্রাণিসম্পদ উৎপাদন গ্রিনহাউজ গ্যাসের বড় উৎস।

স্যাভরের প্রধান নির্বাহী ক্যাথলিন আলেকজান্ডার বলেন, আমরা এখনও প্রাক-বাণিজ্যিক পর্যায়ে আছি এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষা করছি। ২০২৫ সালের আগে আমরা কোনো বিক্রয়ের আশা করছি না। 

সাম্প্রতিক বছরগুলোতে বিকল্প দুগ্ধজাত পণ্য ও মাংসের চাহিদা বাড়লেও এর স্বাদ নিয়ে সন্তুষ্ট না অনেকে। তবে স্যাভর বলছে তাদের এ মাখনের স্বাদ আসল মাখনের মতোই। তবে আসল দুগ্ধ এবং মাংস রেখে ক্রেতারা নতুন এই বিকল্পগুলোতে ঝুঁকবেন কি না, সেটাই এখন প্রশ্ন।

প্রতিষ্ঠানটির বিনিয়োগদাতা মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এক ব্লগ পোস্টে বিল গেটস বলেন, ল্যাবে তৈরি চর্বি ও তেল অস্বাভাবিক মনে হলেও এগুলো আমাদের কার্বন ফুটপ্রিন্ট (কার্বন নিঃসরণ) ব্যাপকভাবে কমাতে পারে। এই প্রযুক্তি গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে না, কৃষিজমি ব্যবহার করে না এবং কম পানি ব্যবহার করে। এছাড়াও, এটি আসল জিনিসের মতোই স্বাদযুক্ত।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, দুগ্ধ এবং মাংস উৎপাদনসহ গবাদি পশুর চাষ, বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের ১৪ দশমিক ৫ শতাংশের জন্য দায়ী।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

মাখন / দুগ্ধজাত পণ্য / বাতাস / কৃত্রিম দুধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • ‘ঝুঁকিপূর্ণ’ বাতাস; বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
  • যাত্রা শুরু করলো নিরাপদ দুধ উৎপাদন ও পুষ্টি সচেতনতায় গ্রিন ডেইরি প্রকল্পের ‘পুষ্টি কথা’
  • ঢাকার 'উইন্ড পকেট'-এর পেছনের বিজ্ঞান
  • সিরাজগঞ্জে শতকোটি টাকার দুগ্ধজাত পণ্যের বাজার, তৈরি হচ্ছে উদ্যোক্তা
  • ঘূর্ণিঝড় রিমাল: বিকাল ৩টায়ও খুলনা, বরিশাল বিভাগে ১০০ কিমি গতিবেগে বাতাস বইছিল

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net