Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
‘ঝুঁকিপূর্ণ’ বাতাস; বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বাংলাদেশ

ইউএনবি
23 February, 2026, 12:20 pm
Last modified: 23 February, 2026, 12:21 pm

Related News

  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর

‘ঝুঁকিপূর্ণ’ বাতাস; বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

সকাল ৯টা ২৩ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৩২।
ইউএনবি
23 February, 2026, 12:20 pm
Last modified: 23 February, 2026, 12:21 pm
ফাইল ছবি: মেহেদি হাসান/টিবিএস

বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা আজ (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। সকাল ৯টা ২৩ মিনিটে শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৩৩২।

একিউআই রিপোর্ট অনুযায়ী, আজ শহরের বাতাসকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়।

এই তালিকায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ভারতের দিল্লি ও কলকাতা; যাদের একিউআই স্কোর ছিল যথাক্রমে ২৬৬, ২৩৩ এবং ১৮৯।

একিউআই স্কেল অনুযায়ী, ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকা মানকে 'মধ্যম' হিসেবে বিবেচনা করা হয়, যেখানে বায়ুর মান সাধারণত গ্রহণযোগ্য থাকে। 

তবে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম সীমিত করা উচিত। ১০১-১৫০ মাত্রা 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১-২০০ 'অস্বাস্থ্যকর', ২০১-৩০০ 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর ওপরের স্কোরকে ' ঝুঁকিপূর্ণ ' বলে গণ্য করা হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।

দৈনিক বায়ুমানের প্রতিবেদন একিউআই-এর মাধ্যমে বাসিন্দারা জানতে পারেন বাতাস কতটা পরিষ্কার বা দূষিত এবং এর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকিগুলো কী কী। 

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষক উপাদানের ভিত্তিতে— পার্টিকুলেট ম্যাটার, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণ সমস্যায় ভুগছে। সাধারণত শীতকালে বায়ুর মানের অবনতি ঘটে এবং বর্ষা মৌসুমে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বায়ু দূষণের কারণে সারা বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে প্রধান কারণগুলো হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘমেয়াদি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ।

Related Topics

টপ নিউজ

একিউআই ইনডেক্স / এয়ার কোয়ালিটি ইনডেক্স / ঢাকা / সবচেয়ে ঝুঁকিপূর্ণ / বাতাস / শীর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net