Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
নেপালে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৮

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 July, 2024, 02:10 pm
Last modified: 24 July, 2024, 02:17 pm

Related News

  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

নেপালে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৮

দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন বিমানের পাইলট। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টিবিএস ডেস্ক
24 July, 2024, 02:10 pm
Last modified: 24 July, 2024, 02:17 pm
ছবি: রয়টার্স/নভেশ চিত্রকর

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত ও আগুনে পুড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ জুলাই) স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

দুর্ঘটনায় একমাত্র প্রাণে বেঁচে গেছেন বিমানের পাইলট। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সৌর্য এয়ারলাইন্সের পরীক্ষামূলক ফ্লাইটটিতে ১৯ জন আরোহী ছিলেন বলে জানা গেছে— যার মধ্যে এয়ারলাইনের টেকনিক্যাল কর্মী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন।

বিমানটি জনপ্রিয় পর্যটনস্থান পোখারার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিমানটিতে আগুন লেগে যায় এবং কালো ধোঁয়া বের হতে থাকে। 

নেপালি পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি বিবিসি নেপালিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমান থেকে 'ক্র্যাকিং আওয়াজ শোনা যাচ্ছিল'।

নেপালে এ ধরনের বিমান দুর্ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে দেশটি। ২০২৩ সালের জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে; এতে অন্তত ৭২ জনের মৃত্যু হয়। জানা যায়, ভুলবশত পাইলটরা পাওয়ার লাইন কেটে দেওয়ায় ওই দুর্ঘটনা ঘটেছিল।

কোম্পানির ওয়েবসাইট অনুসারে, নেপালের অভ্যন্তরে  মোট পাঁচটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে সৌর্য এয়ারলাইন্স।
 
Related Topics

টপ নিউজ

নেপালে বিমান দুর্ঘটনা / নেপাল / বিমান বিধ্বস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করার দাবি ইরাকি মিলিশিয়ার
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net