Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
ইমরানের শাস্তি ও কারাদণ্ড ‘আইনি ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: জাতিসংঘের প্রতিবেদন

আন্তর্জাতিক

ডন; জিও টিভি
02 July, 2024, 09:25 am
Last modified: 02 July, 2024, 09:28 am

Related News

  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে ইরান: পাকিস্তানি সূত্র
  • শান্তি আলোচনা আয়োজনে জোর প্রস্তুতি পাকিস্তানের: প্রতিনিধি পাঠাচ্ছে ওয়াশিংটন, এখনও সিদ্ধান্ত নেয়নি ইরান
  • নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান
  • ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প

ইমরানের শাস্তি ও কারাদণ্ড ‘আইনি ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: জাতিসংঘের প্রতিবেদন

ডন; জিও টিভি
02 July, 2024, 09:25 am
Last modified: 02 July, 2024, 09:28 am
ছবি: রয়টার্স

বিধিবহির্ভূত আটকের ওপর জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বলেছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রথম তোশাখানা ও সাইফার মামলায় 'আইনি ভিত্তি ছাড়া' আটক ও শাস্তি দেওয়া হয়েছে। 

এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখতে এসব করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

প্রথম তোশাখানা মামলায় অভিযোগ আনা হয়েছিল, প্রধানমন্ত্রী থাকাকালে তোশাখানা থেকে ইমরান যেসব উপহার নিজের কাছে রেখেছিলেন, তার তথ্য তিনি 'ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন'। তোশাখানা-সংক্রান্ত আরেকটি মামলায় অভিযোগ আনা হয়েছে, সৌদির যুবরাজের উপহার দেওয়া একসেট অলংকার কম দাম দেখিয়ে তোশাখানা থেকে নিয়েছেন ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি।

২০২৩ সালের ৫ আগস্ট ইসলামাবাদের একটি আদালত পিটিআই প্রতিষ্ঠাতাকে পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) করা প্রথম মামলায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেন। পরে ইসিপি তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করে। যদিও ইসলামাবাদ হাইকোর্ট পরে তার তিন বছরের সাজা বাতিল করেন।

জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বলেছে, ইমরানকে আটক ও সাজার জন্য আদালতে যেসব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তাতে নানা অসংগতি ও অনিয়ম রয়েছে। 

জাতিসংঘের দল তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে সিদ্ধান্তে এসেছে, ইমরানকে 'আটকের কোনো আইনি ভিত্তি ছিল না'। আপাতদৃষ্টে মনে হচ্ছে, তাকে রাজনৈতিক দায়িত্ব পালনে অযোগ্য করার জন্যই এ কাজ করা হয়েছে। 

জাতিসংঘের দলটি আরও বলেছে, ইমরানকে যেভাবে প্রথম তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত এবং তার বাসবভনে অনুপ্রবেশ করে তার ওপর আক্রমণ করা হয়েছে, তা উদ্বেগজনক।

ওয়ার্কিং গ্রুপ বলেছে, ইমরানের বিরুদ্ধে করা সাইফার মামলায় 'আইনি ভিত্তি নেই', কারণ ইমরানের কাজ অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করেনি বলেই মনে হচ্ছে। 

সাইফার মামলা একটি গোপন কূটনৈতিক নথি বা তারবার্তা-সংক্রান্ত। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এর পিছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে আসছিলেন ইমরান। সে অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন এবং জনসভায় তা প্রদর্শনও করেন। এটি নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বলেছে, সাবেক এই প্রধানমন্ত্রীকে আটক করা ছিল তার ও তার দলের বিরুদ্ধে 'ব্যাপক দমনমূলক কর্মসূচির অংশ'। 

এছাড়া পাকিস্তানের সাধারণ 'নির্বাচনের দিন ব্যাপক জালিয়াতি ও পার্লামেন্টের কয়েক ডজন আসন চুরির' অভিযোগও তুলেছে জাতিসংঘের দলটি। 

জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বলেছে, এসবের 'যথাযথ প্রতিকার হবে মি. খানকে অবিলম্বে মুক্তু দেওয়া এবং আন্তর্জাতিক আইন মেনে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া'।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ একাধিক মামলায় কারাগারে আছেন পিটিআই প্রতিষ্ঠাতা। 

ইমরান ও তার দল শুরু থেকেই দাবি করে আসছেন, তার বিরুদ্ধে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' হয়ে মামলা করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পিটিআই / পাকিস্তান / তেহরিক-ই-ইনসাফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে ইরান: পাকিস্তানি সূত্র
  • শান্তি আলোচনা আয়োজনে জোর প্রস্তুতি পাকিস্তানের: প্রতিনিধি পাঠাচ্ছে ওয়াশিংটন, এখনও সিদ্ধান্ত নেয়নি ইরান
  • নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান
  • ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net