Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
১২ বছর বয়সেই হাইস্কুল শেষ! এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে নিউইয়র্কের সুবর্ণ আইজ্যাক বারী

আন্তর্জাতিক

সিএনএন
01 July, 2024, 11:55 am
Last modified: 01 July, 2024, 11:58 am

Related News

  • ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল রাশিয়ায় পৌঁছেছে
  • বাবা গামছা বিক্রেতা, অর্থাভাবে মেধাবী ছেলের মেডিকেলে ভর্তি অনিশ্চিত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে লক্ষ্মীপুরের স্কুলশিক্ষক বাবার পাঁচ সন্তান
  • কাঠমিস্ত্রির কাজ থেকে ১৫ দিনের ছুটি নিয়ে ভর্তি পরীক্ষায় হলেন প্রথম

১২ বছর বয়সেই হাইস্কুল শেষ! এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে নিউইয়র্কের সুবর্ণ আইজ্যাক বারী

সিএনএন
01 July, 2024, 11:55 am
Last modified: 01 July, 2024, 11:58 am

সুবর্ণ ও তার বাবা রাশিদুল বারী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্প্রতি ১২ বছর বয়সেই হাইস্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে সুবর্ণ আইজ্যাক বারী। হাইস্কুলের পাট চুকিয়ে এখন সে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে গণিত ও পদার্থবিজ্ঞানে পড়াশোনা শুরু করার পরিকল্পনা করছে। আগামী বছরের 'ফল' সেশনে এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করবে সে।

সম্প্রতি লং আইল্যান্ডের হাইস্কুল থেকে সর্বকনিষ্ঠ ছাত্র হিসেবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা সুবর্ণ বলে, 'আশা করছি, ২০২৬ সালের "স্প্রিং"-এ ১৪ বছর বয়সে আমি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারব।'

সিএনএনকে সে বলে, 'আমি যদি কখনও দ্বিতীয় পিএইচডি করি, তাহলে সেটা পদার্থবিজ্ঞানে করব। তবে আমি মূলত গণিতে মনোযোগ দিতে চাই।'

২ বছর বয়সে পর্যায় সারণি মুখস্থ করা সুবর্ণ সম্প্রতি নিউইয়র্কের নাসাউ কাউন্টির ম্যালভার্ন হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করেছে। সুবর্ণর পরিবার বলছে, সে ছবি আঁকা, বিতর্ক ও পিয়ানো বাজানোতেও দক্ষ।

সুবর্ণ জানায়, নবম গ্রেডের পড়াশোনা শেষ করে সে একবারে ১২তম গ্রেডে ভর্তি হয়। 

তার হাইস্কুল ১০০ পয়েন্টে জিপিএ স্কোর দেয় বলে জানায় সুবর্ণ। হাইস্কুলের প্রথম বছরে তার জিপিএ ছিল ৯৬, আর দ্বিতীয় ও তৃতীয় বর্ষে ছিল ৯৮।

১২তম গ্রেডের পড়াশোনা শেষ করে সুবর্ণ নিউইয়র্কের আশপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে 'ননডিগ্রি' ক্লাস নেয়। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে নিউইয়র্ক ইউনিভার্সিটি, স্টোনি ব্রুক ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি অভ নিউইয়র্ক ও ব্রুকলিন কলেজ।

এই মেধাবী ছাত্র এখন নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রির জন্য পড়াশোনা শুরু করবে। 

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বারী পরিবারকে জানিয়েছে, 'সুবর্ণর চেয়ে কম বয়সে আর কেউ [নিউইয়র্ক ইউনিভার্সিটিতে] ভর্তি হয়েছে বলে নিউইয়র্ক ইউনিভার্সিটির জানা নেই'। তবে নিউইয়র্ক ইউনিভার্সিটি তাদের পুরনো রেকর্ড রিভিউ করেনি বলেও জানিয়েছে। বারী পরিবারকে পাঠানো একটি ইমেইলের কপি দেখেছে সিএনএন।

ভারতের মুম্বাই ইউনিভার্সিটিতে লেকচার দিচ্ছে সুবর্ণ আইজ্যাক বারী। ছবি: রাশিদুল বারী

সুবর্ণর বাবা-আমা রাশিদুল ও শাহেদা বারী খুব অল্পবয়সে তাকে পড়াশোনা শেখান। তার বাবা ব্রুকলিন টেকনিক্যাল হাইস্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক, মা একটি এলিমেন্টারি স্কুলের শিক্ষিকা।

২০১৪ সালে মৌলিক গণিত শেখানোর সময় মাত্র ২ বছর বয়সি সুবর্ণর অসাধারণ মেধা নজরে আসে বলে জানান রাশিদুল বারী।

এরপর সুবর্ণ অনেকের নজরে আসতে শুরু করে। 

২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সুবর্ণর কঠোর পরিশ্রম ও অর্জনের প্রশংসা করে তাকে চিঠি পাঠান। ওই চিঠির একটি কপি সিএনএনকে দেখিয়েছে সুবর্ণর পরিবার।

সুবর্ণর বাবা বলেন, ২০২০ সালে, ৭ বছর বয়সে সুবর্ণ ভারতের বিভিন্ন কলেজ থেকে ক্লাস নেওয়ার আমন্ত্রণ পেতে শুরু করে।

সুবর্ণর পরিবার জানায়, উচ্চ আইকিউসম্পন্ন ব্যক্তিদের সংগঠন মেনসা তাদের বলেছে, সুবর্ণর আইকিউ পরীক্ষার জন্য তার বয়স ১৪ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

Related Topics

টপ নিউজ

সুবর্ণ আইজ্যাক বারী / মেধাবী শিক্ষার্থী / বিশ্ববিদ্যালয়ে ভর্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল রাশিয়ায় পৌঁছেছে
  • বাবা গামছা বিক্রেতা, অর্থাভাবে মেধাবী ছেলের মেডিকেলে ভর্তি অনিশ্চিত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে লক্ষ্মীপুরের স্কুলশিক্ষক বাবার পাঁচ সন্তান
  • কাঠমিস্ত্রির কাজ থেকে ১৫ দিনের ছুটি নিয়ে ভর্তি পরীক্ষায় হলেন প্রথম

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net