Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
বাবা গামছা বিক্রেতা, অর্থাভাবে মেধাবী ছেলের মেডিকেলে ভর্তি অনিশ্চিত

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
20 February, 2024, 07:40 pm
Last modified: 20 February, 2024, 07:49 pm

Related News

  • কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে থাকছে না পোষ্য কোটা, কমেছে আবেদন যোগ্যতা
  • সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
  • ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল রাশিয়ায় পৌঁছেছে

বাবা গামছা বিক্রেতা, অর্থাভাবে মেধাবী ছেলের মেডিকেলে ভর্তি অনিশ্চিত

অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে নেওয়া তাঁর ছেলে সাব্বির খান এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় টিকেছে। কিন্তু, ভর্তির টাকা যোগাড় করতে পারছে না। ফলে ডাক্তার হওয়ার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হতে চলছে তাঁর। 
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
20 February, 2024, 07:40 pm
Last modified: 20 February, 2024, 07:49 pm
ছবি: টিবিএস

গ্রামের হাট-বাজারে ফেরি করে গামছা বিক্রি করেন ফিরোজ খান। যৎসামান্য সেই আয়ে চলে টানাটানির সংসার। কিন্তু, ছেলে সাব্বিরের লেখাপড়ায় কোনও সহায়তা করতে পারেনি। অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে নেওয়া তাঁর ছেলে সাব্বির খান এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় টিকেছে। কিন্তু, ভর্তির টাকা যোগাড় করতে পারছে না। ফলে ডাক্তার হওয়ার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হতে চলছে তাঁর। 

এই ঘটনা বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদরকাঠী গ্রামের ফিরোজ খানের সংসারের।

ফিরোজ জানান, পৈত্রিক ১২ শতাংশ জমির ওপরে আমার বাড়ি। এছাড়া আমার কোন সম্পত্তি নেই। দুই সন্তান আর স্ত্রী নিয়ে এই বাড়িতে থাকি। সাধারণত অন্যের জমিতে কাজ করি। এছাড়া হাটে লুঙ্গি-গামছা বিক্রি করে যা পাই তাতে সংসার চলে। আমার ছেলে সাব্বির প্রাথমিক স্কুল থেকেই খুব মেধাবী। আর ২০২১ সালে হস্তিশুন্ড মাধ্যমিক বিদ‍্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। 

"২০২৩ সালে সরকারি গৌরনদী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পায়। ওর ইচ্ছায় ধার-কর্জ করে ওকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাঠাই। ও কোনদিন কোচিংয়ে পড়েনি। এবার পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। কিন্তু ওকে ভর্তি করানোর টাকা নেই আমার কাছে। ভর্তিতে কমপক্ষে ২০ হাজার টাকা দরকার। আমার ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন এখন ভর্তিতেই আটকে আছে"- বলছিলেন তিনি।  

তাঁর ছেলে সাব্বির খান বলেন, "৬৭ দশমিক ৭৫ নম্বর পেয়ে আমি পটুয়াখালী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার পরিবারের অস্বচ্ছলতায় কোনো কোচিংয়ে পড়ার সুযোগ ছিল না। আমার ছোটবোন তার স্কুল থেকে একটি ট্যাব উপহার পেয়েছিল। সেটি দিয়ে অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার ধারণা নিয়েছি। মূলত ইউটিউব থেকে টিউশন নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছি। পরীক্ষায় আমি ৪ হাজার ৭৪১তম হয়েছি।"

"ভর্তি পরীক্ষার আবেদন, যাতায়াত সবমিলিয়ে আব্বা একটি এনজিও থেকে ৫ হাজার টাকা ঋণ করে এনেছিলেন। সেই টাকা এখনো শোধ করা হয়নি"- জানান সাব্বির।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, "মেডিকেল কলেজে চান্স পাওয়া সাব্বির খানের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। তার ভর্তির বিষয়ে আমাদের আন্তরিকতা আছে। ভর্তির ব‍্যাপারে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ‍্যক্ষ মহোদয়কে সার্বিক সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।"

Related Topics

টপ নিউজ

মেডিকেল কলেজ / ভর্তি / মেধাবী শিক্ষার্থী / দারিদ্র্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ, পরীক্ষা স্থগিত
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে থাকছে না পোষ্য কোটা, কমেছে আবেদন যোগ্যতা
  • সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
  • ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল রাশিয়ায় পৌঁছেছে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net