Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
কাঠমিস্ত্রির কাজ থেকে ১৫ দিনের ছুটি নিয়ে ভর্তি পরীক্ষায় হলেন প্রথম

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
18 November, 2021, 07:40 pm
Last modified: 20 November, 2021, 06:55 pm

Related News

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা

কাঠমিস্ত্রির কাজ থেকে ১৫ দিনের ছুটি নিয়ে ভর্তি পরীক্ষায় হলেন প্রথম

শত অভাব, না পাওয়া আর জীবন-সংগ্রামের টানাপোড়েনের মধ্যেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৯ হাজার ৮৯৫ জনকে পেছনে ফেলে প্রথম হয়েছেন মোস্তাকিম। 
রাজশাহী প্রতিনিধি
18 November, 2021, 07:40 pm
Last modified: 20 November, 2021, 06:55 pm
বাবার সঙ্গে মোস্তাকিম আলী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৯ হাজার ৮৯৫ জনকে পেছনে ফেলে প্রথম হয়েছেন তিনি।

রাজশাহীর তানোরের বাঁধাইড় মিশনপাড়ায় জন্ম মোস্তাকিম আলীর। বাবা পেশায় একজন কাঠমস্ত্রি। দরিদ্র বাবার টানাপোড়েনের সংসারে হাল ধরতে প্রাথমিকের পাঠ চুকিয়েই যোগ দেন বাবার পেশায়। জীবনের লড়াইয়ে অবিচল থাকা মোস্তাকিম দিনে বাবার সঙ্গে কাঠমিস্ত্রীর কাজ করলেও রাতে করতেন পড়াশোনা। 

তানোর মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে ৪.৫৫ জিপিএ নিয়ে এসএসসি পাশ করেন তিনি। এরপর ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ থেকে ২০২০ সালে ৪.৮৩ জিপিএ পেয়ে উচ্চ মাধ্যমিকের বৈতরণীও পেরিয়ে যান।

সেই মোস্তাকিম চমক দেখান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসে। শত অভাব আর না পাওয়ার মধ্যেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৯ হাজার ৮৯৫ জনকে পেছনে ফেলে প্রথম হয়েছেন মোস্তাকিম। 

মোস্তাকিম জানান, এইচএসসি পাশের পর চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক ডিগ্রি কলেজে ইংরেজিতে স্নাতকে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আকাঙ্খা থেকে এইচএসসিতে পুনরায় মানোন্নয়ন পরীক্ষা দেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন। প্রস্তুতির জন্য ভর্তি পরীক্ষার ১৫ দিন আগে বাবার কাছ থেকে কাঠমিস্ত্রীর কাজ হতে ছুটি নেন। এরপর পরীক্ষায় অংশ নিয়ে করেন এ দুর্দান্ত ফলাফল।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেয় মোস্তাকিমকে।

অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, মোস্তাকিম আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সেইসঙ্গে শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তাও প্রদান করেন অদম্য এই মেধাবী শিক্ষার্থীকে। 
 

Related Topics

টপ নিউজ

ভর্তি পরীক্ষা / মেধাবী শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net