Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ট্রাম্পের তহবিলে সর্বোচ্চ ৫০ মিলিয়নের দাতা কে এই টিমোথি মেলন?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 June, 2024, 03:50 pm
Last modified: 25 June, 2024, 03:59 pm

Related News

  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ইরান ক্ষতিপূরণ চেয়েছে, ভালো আইডিয়া; এবার আমরাও ওদের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চাইব: ট্রাম্প
  • অনুমতি ছাড়া তেল অনুসন্ধান নয়, ট্রাম্প-ঘনিষ্ঠ মার্কিন কোম্পানিকে গ্রিনল্যান্ডের 'কড়া সতর্কবার্তা'

ট্রাম্পের তহবিলে সর্বোচ্চ ৫০ মিলিয়নের দাতা কে এই টিমোথি মেলন?

টিমোথি ব্লুমবার্গকে বলেন, "ট্রাম্প যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি করেছেন কিংবা করার চেষ্টা করেছেন।"
টিবিএস ডেস্ক
25 June, 2024, 03:50 pm
Last modified: 25 June, 2024, 03:59 pm
ছবি: গেটি ইমেজেস

আসন্ন মার্কিন নির্বাচন উপলক্ষ্যে ট্রাম্প বহু ধনাঢ্য ব্যক্তিদের থেকে মোটা অঙ্কের অর্থ যোগাড় করছে। এবার এই তালিকায় যুক্ত হয়েছে ৮১ বছর বয়সি বিলিয়নিয়ার টিমোথি মেলনের নাম।

গত ৩১ মে টিমোথি ট্রাম্পের চলমান তহবিলে ৩৯.৫ মিলিয়ন ডলার দান করেছেন। যা একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ।

টিমোথি মূলত পরিবারের ব্যাংকিং ব্যবসায় বহু অর্থ-বিত্তের মালিক হয়েছেন। যারা কি-না ইন্ডিপেনডেন্ট প্রার্থী এফ কেনেডিরও বড় ডোনার ছিলেন।

রাজনৈতিক অনুদানের বিষয়ে বিবিসির পক্ষ থেকে জানতে টিমোথির সাথে যোগাযোগ করা হয়। তবে লোকচক্ষুর অন্তরালে থাকা এই ধনকুবের কোনো মন্তব্য করেননি।

কে এই টিমোথি মেলন?

ফোর্বসের তথ্যমতে, টিমোথি মূলত থমাস মেলনের বংশধর। যিনি কি-না ১৮১৮ সালে আয়ারল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর রিয়েল এস্টেট ও ব্যাংকিং ব্যবসা করে বহু অর্থ আয় করেন।

টিমোথির দাদা অ্যান্ড্রু ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ট্রেজারি সেক্রেটারি। পরিবারটির বর্তমানে সম্পদের পরিমাণ ১৪ বিলিয়ন ডলার। একইসাথে তারা যুক্তরাষ্ট্রের ৩৪তম ধনী।

টিমোথির জন্ম ১৯৪২ সালে। তিনি ইয়েল ইউনিভার্সিটিতে নগর পরিকল্পনায় পড়াশোনা করেছেন। তার বাবা ছিলেন সেখানকার অন্যতম দাতা; যিনি কি-না ইয়েল সেন্টার ফর ব্রিটিশ আর্ট প্রতিষ্ঠায় অনুদান দিয়েছিলেন।

১৯৮১ সালে টিমোথি গুইলফোর্ড ট্রান্সপোর্টটেশন ইন্ডাস্ট্রিস প্রতিষ্ঠা করেন। মূলত কানেটিকাটে অবস্থিত তার হোমল্যান্ডের নামানুসারে এই নামকরণ করা হয়। এক্ষেত্রে তাদের ব্যবসার অন্যতম ছিল রেলপথ নির্মাণ।

এদিকে টিমোথি দীর্ঘ ২১ বছর অ্যান্ডিউ ডব্লিউ মেলন ফাউন্ডেশনের ট্রাস্টি হিসেবে কাজ করেছেন। তিনি ২০০২ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

এরপর ২০০৫ সালে টিমোথি জন্মস্থান কানেটিকাট ছেড়ে উয়োমিংয়ে বসবাস শুরু করেন। অনেকটা একাকী থাকা এই ধনকুবের গণমাধ্যমেরও খুব একটা মুখোমুখি তিনি হন না।

অবশ্য আগে থেকেই টিমোথি কনজারভেটিভ প্রার্থীদের অনুদান দিয়ে আসছেন। এর আগে সাক্ষাৎকারে তাকে ট্রাম্পের প্রশংসা করতেও দেখা গিয়েছে।

টিমোথি ব্লুমবার্গকে বলেন, "ট্রাম্প যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি করেছেন কিংবা করার চেষ্টা করেছেন।"

তার মতে, ট্রাম্পের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ছিল বাণিজ্য ও চীন থেকে শুরু করে বিশ্বের বাকি অংশের সাথে ভারসাম্য রক্ষা করা।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন / ট্রাম্প-বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • ক্রিপ্টো-র দাম পড়ে যাওয়ায় ট্রাম্পের মিডিয়া কোম্পানির ২৩৮ মিলিয়ন ডলার লোকসান
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ইরান ক্ষতিপূরণ চেয়েছে, ভালো আইডিয়া; এবার আমরাও ওদের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চাইব: ট্রাম্প
  • অনুমতি ছাড়া তেল অনুসন্ধান নয়, ট্রাম্প-ঘনিষ্ঠ মার্কিন কোম্পানিকে গ্রিনল্যান্ডের 'কড়া সতর্কবার্তা'

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net