Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
পাকিস্তানে জনসংখ্যা বিস্ফোরণ

আন্তর্জাতিক

দ্য নিউজ
14 June, 2024, 02:45 pm
Last modified: 14 June, 2024, 02:54 pm

Related News

  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

পাকিস্তানে জনসংখ্যা বিস্ফোরণ

পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ২৪১.৫ মিলিয়ন।
দ্য নিউজ
14 June, 2024, 02:45 pm
Last modified: 14 June, 2024, 02:54 pm
২০২৩ সালে পাকিস্তানের লাহোরের একটি বাজার। ছবি: এএফপি

২০১৭ সালের তুলনায় পাকিস্তানের জনসংখ্যা ১৬.৩ শতাংশ বেড়ে গিয়ে ২৪১.৫ মিলিয়ন হয়েছে (আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান বাদে)। সাত বছরের ব্যবধানে দেশটির জনসংখ্যা অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৩-২৪ অনুসারে, পাকিস্তানের জাতীয় পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার ২.৫৫ শতাংশ। নারীরা পাকিস্তানের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ হওয়া সত্ত্বেও দেশের শ্রমশক্তিতে তাদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় যথেষ্ট কম।

দেশটির শহরাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার ৩.৬৫ শতাংশ এবং গ্রামীণ এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার ১.৯০ শতাংশ। গ্রাম ছেড়ে মানুষ শহরমুখী হওয়ায় শহরের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি।

পাকিস্তানে জনসংখ্যার ঘনত্ব ২০১৭ সালে প্রতি বর্গ কিলোমিটারে ছিল ২৬০.৮৮।  সেখান থেকে ঘনত্ব বেড়ে ২০২৩ সালে বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৩০৩ হয়েছে। অন্যদিকে, পরিবারের গড় আকার ২০১৭ সালের ৬.৩৯ থেকে কমে ২০২৩ সালে ৬.৩০ হয়েছে।

২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের শহরের জনসংখ্যা ৭৫.৬৭ মিলিয়ন থেকে বেড়ে ৯৩.৭৫ মিলিয়ন হয়েছে, যা দেশটিকে দক্ষিণ এশিয়ার মধ্যে শহরে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে প্রথম সারির দেশ করে তুলেছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩৯ শতাংশ শহরাঞ্চলে বাস করে।

নগরায়ণ একটি দেশের অর্থনীতি ও উন্নয়নকে প্রভাবিত করে। যার ফলে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসে যেমন শ্রমবাজারের সুযোগ, পারিবারিক কাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং শাসন।

পাকিস্তানের ২০২৩ সালের জনসংখ্যা ও আবাসন আদমশুমারি থেকে জানা গেছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশ ছাড়া দেশটির বেশিরভাগ প্রদেশে শহরের জনসংখ্যা বেশি।

সিন্ধু প্রদেশের শহরগুলোতে শহুরে জনসংখ্যা হার সবচেয়ে বেশি। প্রদেশটিতে ২০১৭ সালে জনসংখ্যার হার ৫১.৮৯ শতাংশ থেকে বেড়ে গিয়ে ২০২৩ সালে ৫৩.৭৩ শতাংশে পৌঁছেছে শতাংশ৷ একই সময়ের মধ্যে শহুরে জনসংখ্যা ৩৬.৮৬ শতাংশ থেকে ৪০.৭০ শতাংশে বৃদ্ধি পেয়ে পাঞ্জাব প্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে৷ বেলুচিস্তানের শহুরে জনসংখ্যা ২০১৭ সালের ২৭.৬২ শতাংশ থেকে বেড়ে ২০২৩ সালে ৩০.৯৬ শতাংশ হয়েছে৷

তবে খাইবার পাখতুনখোয়া অন্যান্য প্রদেশের থেকে আলাদা কারণ ফেডারেল অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এলাকাকে (এফএটিএ) খাইবার পাখতুনখোয়ার সাথে একীভূত করার কারণে সেখানে গ্রামীণ জনসংখ্যার শতাংশ বৃদ্ধি পেয়েছে৷

ফেডারেল অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এলাকা উত্তরপশ্চিম পাকিস্তানের একটি আধা-স্বায়ত্তশাসিত আদিবাসী অঞ্চল ছিল যেটি ২০১৮ সালে খাইবার পাখতুনখোয়ার সাথে একীভূত করা হয়।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / জনসংখ্যা / ইসলামাবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net