Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইনডিয়া জোট: দাবি জেডিইউ নেতার

আন্তর্জাতিক

এনডিটিভি
08 June, 2024, 10:30 pm
Last modified: 09 June, 2024, 01:29 pm

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইনডিয়া জোট: দাবি জেডিইউ নেতার

‘কংগ্রেস এবং তার সহযোগীরা যেভাবে আমাদের নেতার সঙ্গে আচরণ করেছে, তাতে আমরা আহত হয়েছি। তাই আমাদেরকে একটি ভিন্ন পথ বেছে নিতে হয়েছে। যারা নীতিশ কুমারকে জোটের আহ্বায়ক হওয়ার যোগ্য মনে করেননি, তারা এখন তাকে প্রধানমন্ত্রীর পদের প্রস্তাব দিচ্ছেন।’
এনডিটিভি
08 June, 2024, 10:30 pm
Last modified: 09 June, 2024, 01:29 pm
বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দলের (ইউনাইটেড) প্রধান নীতীশ কুমার। ছবি: রয়টার্স/ফাইল

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দলের (ইউনাইটেড) প্রধান নীতিশ কুমারকে বিরোধী দল ইনডিয়া জোট প্রধানমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন জেডিইউ নেতা কেসি ত্যাগী।

এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে রেকর্ড তৃতীয় মেয়াদে সরকার গঠনে বাধা দেওয়ার জন্য ইনডিয়া ব্লক নীতিশ কুমারকে নিজেদের জোটে ফিরিয়ে আনার চেষ্টা করছে — এমন জল্পনা-কল্পনার মধ্যে এ দাবি করা হলো।

তবে কেসি ত্যাগী এটাও স্পষ্ট করে বলেছেন যে, জনতা দল (জেডিইউ) বিরোধী জোটের সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং আগামী পাঁচ বছরের জন্য এনডিএর সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছে।

'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করে নীতিশ কুমারের বক্তৃতা সমস্ত গুজবকে থামিয়ে দিয়েছে। আমরা (জেডিইউ) যখন এনডিএ-তে যোগ দিয়েছিলাম তখনই এ খবরগুলো বন্ধ হওয়া উচিত ছিল,' এনডিটিভিকে বলেন ত্যাগী।

'কংগ্রেস এবং তার সহযোগীরা যেভাবে আমাদের নেতার সঙ্গে আচরণ করেছে, তাতে আমরা আহত হয়েছি। তাই আমাদেরকে একটি ভিন্ন পথ বেছে নিতে হয়েছে। যারা নীতিশ কুমারকে জোটের আহ্বায়ক হওয়ার যোগ্য মনে করেননি, তারা এখন তাকে প্রধানমন্ত্রীর পদের প্রস্তাব দিচ্ছেন। কিন্তু জেডিইউ ইতোমধ্যে এ ধরনের সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে,' বলেন তিনি।

৭৩ বছর বয়সি এ রাজনীতিবিদ আরও বলেন, তাদের প্রধান দাবি হবে বিহারকে একটি বিশেষ মর্যাদা দেওয়া। এ মর্যাদা বিহারের বিকাশে সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি।

সূত্রের খবর, আগামীকাল শপথ নিতে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ পদ পাবে জেডিইউ। এ জন্য দুই জ্যেষ্ঠ নেতা লালন সিং ও রাম নাথ ঠাকুরের নাম প্রস্তাব করা হয়েছে দলের পক্ষ থেকে।। লালন সিং বিহারের মুঙ্গের থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। আর রাম নাথ ঠাকুর রাজ্যসভার এমপি।

Related Topics

টপ নিউজ

ভারতের নির্বাচন / ভারত / নীতিশ কুমার / লোকসভা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net