Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
কাশ্মীরে কারাবন্দি প্রার্থীর কাছে হারলেন ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিও পরাজিত

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
05 June, 2024, 11:30 am
Last modified: 05 June, 2024, 11:32 am

Related News

  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু

কাশ্মীরে কারাবন্দি প্রার্থীর কাছে হারলেন ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিও পরাজিত

ওমর আব্দুল্লাহকে হারানো আবদুল রশিদ তিহার জেল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার ছেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার রশিদ।
হিন্দুস্তান টাইমস
05 June, 2024, 11:30 am
Last modified: 05 June, 2024, 11:32 am
ওমর আবদুল্লাহ ও মেহেবুবা মুফতি। ফাইল ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বারামুল্লা লোকসভা আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল রশিদের কাছে হেরেছেন। আবদুল রশিদ বর্তমানে ইউএপিএ মামলায় তিহাড় জেলে বন্দি।

জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (এনসি)- এর সহসভাপতি ওমর আবদুল্লাহ তার প্রতিদ্বন্দ্বী আবদুল রশিদের কাছে ১ লাখ ৩৪ হাজার ৭০৫ ভোটে হেরেছেন।

যদিও বুথফেরত জরিপগুলো আবদুল্লাহ'র জয়ের পূর্বাভাস দিয়েছিল।

তবে মঙ্গলবার বারামুল্লা ডিগ্রি কলেজে গণনা শুরু হওয়ার পর থেকে সাবেক বিধায়ক রশিদ এগিয়ে থাকেন। প্রতি রাউন্ডে ব্যবধান বাড়তে থাকে।

ফল ঘোষণার পর ওমর আবদুল্লাহ বলেন, 'আমি মনে করি অনিবার্যকে মেনে নেওয়ার সময় এসেছে। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।'

ওমর আব্দুল্লাহকে হারানো আবদুল রশিদ তিহার জেল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার ছেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার রশিদ।

আবদুল রশিদ মোট ২ লাখ ৯১ হাজার ৬১০ ভোট পেয়েছেন, অন্যদিকে ওমর আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৯০৫ ভোট।

৯৮ হাজার ৬০৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজ্জাদ লোন।

অন্যদিকে, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি)-সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের (এনসি ) প্রার্থী মিয়া আলতাফের চেয়ে ২ লাখ ৮০ হাজারের বেশি ভোটে হেরেছেন।

ফল ঘোষণার পর মেহবুবা মুফতি এক্স-এ লিখেছেন, 'জনগণের রায়কে সম্মান জানিয়ে আমি আমার পিডিপি কর্মী ও নেতাদের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তাদের কঠোর পরিশ্রম ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। জয়-পরাজয় খেলারই অংশ এবং এটি আমাদের পথচলা থেকে বিরত রাখতে পারবে না। জয়ের জন্য মিয়া সাহেবকে অভিনন্দন।'

ওমর আবদুল্লাহ ও মেহেবুবা মুফতি (File Photos) (HT_PRINT)

Related Topics

টপ নিউজ

জম্মু ও কাশ্মীর / ভারত / লোকসভা নির্বাচন / ওমর আব্দুল্লাহ / মেহবুবা মুফতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net