Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
৫৭টি আসন, ১০ কোটির বেশি ভোটার, ভারতে শেষ দফার ভোট চলছে

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
01 June, 2024, 12:00 pm
Last modified: 01 June, 2024, 12:02 pm

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • হিন্দু রাষ্ট্র ও ‘মুসলিম হটানোর’ দাবি জানানো অনুষ্ঠানে মোদি সরকারের ৬৩ লাখ রুপি সহায়তা
  • কেজরিওয়ালের আপ-কে ঠেকিয়ে ২৭ বছর পর ফের দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি
  • নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইনডিয়া জোট: দাবি জেডিইউ নেতার
  • প্রচারে খরচ মাত্র ২৭ হাজার টাকা, জেলে বসে ওমর আবদুল্লাহকে হারানো কে এই রশিদ

৫৭টি আসন, ১০ কোটির বেশি ভোটার, ভারতে শেষ দফার ভোট চলছে

সপ্তম দফায় এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উত্তরপ্রদেশের বারাণসী আসনের প্রার্থী। এখান থেকে তিনি দু'বারের লোকসভা সাংসদ নির্বাচিত হয়েছেন।
হিন্দুস্তান টাইমস
01 June, 2024, 12:00 pm
Last modified: 01 June, 2024, 12:02 pm
ছবি: সংগৃহীত

আজ (শনিবার) ভারতে চলছে লোকসভা নির্বাচনে শেষ দফার ভোট। এরপর শুধু ভোটের ফলাফলের জন্য অপেক্ষা। আগামী ৪ জুন জানা যাবে কে বসতে যাচ্ছেন দিল্লির মসনদে।

আজ সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে ভোট চলছে। যাতে মোট ৫৭টি লোকসভা আসন রয়েছে।

সপ্তম দফায় এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উত্তরপ্রদেশের বারাণসী আসনের প্রার্থী। এখান থেকে তিনি দু'বারের লোকসভা সাংসদ নির্বাচিত হয়েছেন।

বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। দুইদিন পরেই জানা যাবে টানা তৃতীয় মেয়াদে মোদি প্রধানমন্ত্রী হচ্ছেন না-কি অন্য কেউ বসতে যাচ্ছেন দিল্লির মসনদে।

আজ যে ৫৭টি আসনে ভোট চলছে, তার মধ্যে ১৩টি তফসিলি জাতির প্রার্থীদের জন্য। আর তিনটি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।

মোট ১০ লাখ ৯ হাজার ভোটকেন্দ্রে ১০ কোটি ৬ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫.৪২ কোটি, নারী ভোটার ৪.৮২ কোটি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৫৭৪ জন।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পাদন করতে ১০ লাখ ৯০ হাজার কর্মকর্তা নিয়োজিত রয়েছে। একইসাথে ভোটগ্রহণ ও নিরাপত্তা কর্মীদের নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন ১৩টি বিশেষ ট্রেন এবং ৮টি হেলিকপ্টার মোতায়েন করেছে।

ভোটদান প্রক্রিয়া তদারকির জন্য ১৭২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মোট ২৭০৭টি ফ্লাইং স্কোয়াড, ২৭৯৯টি স্ট্যাটিক সার্ভিলেন্স টিম, ১০৮০টি সার্ভিলেন্স টিম এবং ৫৬০টি ভিডিও দেখার টিম সার্বক্ষণিক নজরদারি রাখছে।

Related Topics

টপ নিউজ

ভারতের নির্বাচন / মোদি সরকার / লোকসভা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • হিন্দু রাষ্ট্র ও ‘মুসলিম হটানোর’ দাবি জানানো অনুষ্ঠানে মোদি সরকারের ৬৩ লাখ রুপি সহায়তা
  • কেজরিওয়ালের আপ-কে ঠেকিয়ে ২৭ বছর পর ফের দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি
  • নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইনডিয়া জোট: দাবি জেডিইউ নেতার
  • প্রচারে খরচ মাত্র ২৭ হাজার টাকা, জেলে বসে ওমর আবদুল্লাহকে হারানো কে এই রশিদ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net