Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁই ছুঁই, গরমে ভারতে অন্তত ৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি; রয়টার্স
01 June, 2024, 11:30 am
Last modified: 01 June, 2024, 11:30 am

Related News

  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন
  • নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ এন এস রাজা সুব্রমানি; নতুন নৌবাহিনী প্রধান কৃষ্ণা স্বামীনাথ

তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁই ছুঁই, গরমে ভারতে অন্তত ৩৩ জনের মৃত্যু

বিবিসি; রয়টার্স
01 June, 2024, 11:30 am
Last modified: 01 June, 2024, 11:30 am

নয়াদিল্লিতে তাপপ্রবাহের মধ্যে সবজি খেতে কাজ করছেন কৃষি শ্রমিক খিলোনা। ৩০ মে ২০২৪। ছবি: রয়টার্স

উত্তর ও মধ্য ভারতে তাপমাত্রা বাড়ছেই। এর জেরে গত ২৪ ঘণ্টায় তাপজনিত অসুস্থতায় নির্বাচনি কর্মকর্তাসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বিহার, উত্তর প্রদেশ ও উড়িষ্যায় শনিবারও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, উড়িষ্যার রুরকেলা অঞ্চলের সরকারি হাসপাতালে মারা গেছেন অনেকেই।

এছাড়া বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড রাজ্য এবং রাজধানী দিল্লি থেকেও হিট স্ট্রোক-জনিত মৃত্যুর খবর এসেছে।

উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী দিনে তাপমাত্রা কমতে পারে, তবে পূর্ব ভারতে তাপপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

এই অসহনীয় গরমের মধ্যেই চলছে ভারতের সাধারণ নির্বাচন। আগামী ৪ জুন ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

বৃহস্পতিবার বিহারে চোদ্দজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদের মধ্যে ১০ জন চলমান নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। বহু নির্বাচনি কর্মকর্তাকে সারাদিন দাঁড়িয়ে ডিউটি করতে হয়, অনেক সময়ই তাদেরকে বাইরে দাঁড়িয়েও ডিউটি করতে হয়।

বিহারের ভোজপুর জেলার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহেন্দ্র কুমার সংবাদমাধ্যম টাইমস অভ ইন্ডিয়াকে বলেন, বৃহস্পতিবার (৩০ মে) হিট স্ট্রোকে শহরে তিনজন নির্বাচনি কর্মকর্তা এবং একজন পুলিশের মৃত্যু হয়েছে।

মহেন্দ্র কুমার বলেন, 'বৃহস্পতিবার ছিল সবচেয়ে গরম দিন। সব কেন্দ্রে চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও তারা অসুস্থ হয়ে পরেন। একজন হোম গার্ড [স্বেচ্ছাসেবী পুলিশ] যেখানে দাঁড়িয়ে ছিলেন, সেখানেই অচেতন হয়ে পড়েন।' পরে ওই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় মারা যান বলে জানান মহেন্দ্র।

তিনি আরও জানান, তাপজনিত অসুস্থতার কারণে বৃহস্পতিবার ওই একই হাসপাতালে প্রায় ৩০-৪০ জনকে ভর্তি করা হয়েছে।

এ অঞ্চলের হাসপাতালগুলোতে তাপজনিত অসুস্থতার কারণে রোগী ভর্তি হওয়ার সংখ্যা বেড়ে গেছে।

অনলাইন ডেলিভারি কোম্পানি ব্লিঙ্কইটের একজন ডেলিভারি পার্টনার কোম্পানির দিল্লির ডার্ক স্টোরের বাইরে গরমে পানি পান করছেন। ৩১ মে ২০২৪। ছবি: রয়টার্স

এদিকে ভারতের সবচেয়ে জনবহুল উত্তর প্রদেশে শুক্রবার নিরাপত্তা কর্মীসহ অন্তত নয়জন নির্বাচনি কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। 

বিহারের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে সম্ভবত হিট স্ট্রোকে তিনজন মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। 

বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে হিট স্ট্রোক করা একজন শ্রমিককে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার সময়ই তিনি হাসপাতালে মারা যান।

এছাড়া দিল্লিতে তীব্র গরমে অচেতন হয়ে পড়ছে পাখি আর বুনো বানরের দল। গরমে জেরবার রাজধানীর চিড়িয়াখানার প্রাণীদের জীবনও।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল হিট স্ট্রোককে 'প্রাণহানিকর' অবস্থা বলে আখ্যা দিয়েছে। হিট স্ট্রোকে মৃত্যুর হার ৪০ থেকে ৬৪ শতাংশ।

উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের কিছু অংশে গত দুই সপ্তাহ ধরে চলছে তীব্র দাবদাহ। এ সময় তাপমাত্রা টানা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করেছে, এমনকি কিছু এলাকায় ৫০ ডিগ্রিতেও চড়ে গেছে।

বেশ কিছু এলাকায় পানি ও বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় এ দুটি পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ক্রমবর্ধমান তাপমাত্রায় ভারতজুড়ে দাবানল সৃষ্টি হয়েছে। জম্মু ও কাশ্মীরের বনে লাগা আগুন পর্যবেক্ষণ করতে কর্তৃপক্ষ ড্রোন মোতায়েন করছে।

গত সপ্তাহে রাজধানী দিল্লি ও তৎসংলগ্ন এলাকাগুলোতে তাপমাত্রা সব রেকর্ড ভেঙে ৫০ ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছিল।

পানির ট্যাংকারের সামনে দিল্লির বাসিন্দাদের উপচে পড়া ভিড়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। রাজধানীর অনেক এলাকাও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে।

বুধবার মুঙ্গেশপুর এলাকায় তাপমাত্রা উঠে গিয়েছিল ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে। নিকটবর্তী আবহাওয়া স্টেশনের কোনো ত্রুটির কারণে এ তাপমাত্রা রেকর্ড হয়েছে কি না, তা তদন্ত করছেন কর্মকর্তারা।

ভারতে ২০০০-২০০৪ এবং ২০১৭-২০২১ সালের মধ্যে তীব্র গরমের কারণে মৃত্যুর হার ৫৫ শতাংশ বেড়ে গেছে। মেডিক্যাল জার্নাল 'ল্যানসেট'-এ প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ তথ্য উঠে এসেছে।

ওই গবেষণায় বলা হয়, তীব্র গরমের কারণে ২০২১ সালে ভারতীয়দের প্রায় ১৫৭.২ বিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হয়েছে।

ভারতের অনেক অঞ্চলই গ্রীষ্মের সময় নিয়মিত তাপপ্রবাহের মুখোমুখি হয়। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন এসব তাপপ্রবাহ আগের চেয়ে দীর্ঘ, আরও তীব্র এবং নিয়মিত হয়ে উঠেছে। 

Related Topics

টপ নিউজ

ভারত / গরম / তাপপ্রবাহ / গরমে মৃত্যু / তাপপ্রবাহে মৃত্যু / আবহাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
  • ভারতের সাথে যুদ্ধে পাকিস্তানকে কারিগরি সহায়তা দেওয়ার কথা স্বীকার করল চীন
  • নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ এন এস রাজা সুব্রমানি; নতুন নৌবাহিনী প্রধান কৃষ্ণা স্বামীনাথ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net