Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
আমস্টারডাম বিমানবন্দরে জেট ইঞ্জিনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি
30 May, 2024, 01:50 pm
Last modified: 30 May, 2024, 01:51 pm

Related News

  • বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • থার্ড টার্মিনাল: চুক্তি সইয়ের আলোচনা শুরু, দৈনিক ২০ ফ্লাইট নিয়ে আংশিক চালুর লক্ষ্য মন্ত্রণালয়ের
  • রাশিয়ার বিরুদ্ধে বিমানবন্দরে ড্রোন হামলার অভিযোগ তুলল জার্মানি, পাল্টা ব্যবস্থার ঘোষণা
  • কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন অক্টোবরে: বিমানমন্ত্রী
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?

আমস্টারডাম বিমানবন্দরে জেট ইঞ্জিনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বিবিসি
30 May, 2024, 01:50 pm
Last modified: 30 May, 2024, 01:51 pm
ছবি: রয়টার্স

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের শিফল বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই বিমানের ঘুরন্ত টারবাইনের ব্লেডে পড়ে গিয়েছিলেন।

বুধবার (২০ মে) বিকালে কেএলএম-এর ফ্লাইটটি ডেনমার্কের বিলান্ডের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় ব্যস্ত এ বিমানবন্দরে টার্মিনালে এই দুর্ঘটনা ঘটে। 

ডাচ এয়ারলাইন কেএলএম এক বিবৃতিতে বলেছে, 'আজ শিফল-এ একটি ভয়ানক ঘটনা ঘটেছে। একজন ব্যক্তি একটি চলন্ত এয়ারক্রাফটের ইঞ্জিনে পড়ে গিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে, ওই ব্যক্তি মারা গেছেন।'

এয়ারলাইনটি বলেছে, তারা ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রী ও কর্মীদের সঙ্গে কথা বলছে এবং এ দুর্ঘটনার তদন্ত করছে।

নেদারল্যান্ডসের মিলিটারি পুলিশও তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

রয়্যাল নেদারল্যান্ডস মারাশসে বাহিনী এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, ওই ফ্লাইট থেকে সব যাত্রী ও কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

নিহতের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এটি দুর্ঘটনা নাকি কোনো ধরনের আত্মহত্যা, তা এখনও বলা সম্ভব নয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন মুখপাত্র।

বিভিন্ন ডাচ সংবাদমাধ্যম বলছে, ওই ব্যক্তি বিমানবন্দরের একজন কর্মী হতে পারেন। উড্ডয়নের আগে বিমানটিকে ধাক্কা দেওয়ার কাজ করে থাকতে পারেন।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, যে বিমানে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি একটি স্বল্প পাল্লার এমব্রায়ের জেট। ইউরোপের মধ্যে নিকটবর্তী গন্তব্যের জন্য এ জেট ব্যবহার করে কেএলএম।

ওই ব্যক্তির মৃত্যুর খবর নেদারল্যান্ডসের অবকাঠামোমন্ত্রী মার্ক হারবার এক্স পোস্টে লেখেন, 'শিফলে আজ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।'

শিফল ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। গত সপ্তাহে পপ তারকা নিকি মিনাজ এখানে গ্রেপ্তার হওয়ার পর বিমানবন্দরটি আলোচনায় আসে।

গত মাসে প্রায় ৫.৫ মিলিয়ন যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেছেন।

Related Topics

টপ নিউজ

ইঞ্জিনে কাটা পড়ে মৃত্যু / বিমানবন্দর / নেদারল্যান্ডস / আমস্টারডাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • থার্ড টার্মিনাল: চুক্তি সইয়ের আলোচনা শুরু, দৈনিক ২০ ফ্লাইট নিয়ে আংশিক চালুর লক্ষ্য মন্ত্রণালয়ের
  • রাশিয়ার বিরুদ্ধে বিমানবন্দরে ড্রোন হামলার অভিযোগ তুলল জার্মানি, পাল্টা ব্যবস্থার ঘোষণা
  • কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন অক্টোবরে: বিমানমন্ত্রী
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net