Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ফ্রান্সিস বেকনের চুরি হওয়া ৫ মিলিয়ন ইউরোর চিত্রকর্ম পাওয়া গেল স্পেনে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 May, 2024, 10:00 am
Last modified: 24 May, 2024, 10:05 am

Related News

  • ৮৭ বছরের বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের জেরে বিক্ষোভ, নতুন আবাসন নীতিতে উচ্ছেদে নিষেধাজ্ঞা স্পেনের
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার

ফ্রান্সিস বেকনের চুরি হওয়া ৫ মিলিয়ন ইউরোর চিত্রকর্ম পাওয়া গেল স্পেনে

২০১৫ সালে শিল্পীর বন্ধু ব্যাংকার হোসে ক্যাপেলোর বাড়ি থেকে বেকনের আঁকা পাঁচটি চিত্রকর্ম (পোর্ট্রেট) চুরি হয়। ৫০ লাখ ইউরোর এই চিত্রকর্মটি চুরি হওয়া পাঁচটি চিত্রকর্মের একটি।  
টিবিএস ডেস্ক
24 May, 2024, 10:00 am
Last modified: 24 May, 2024, 10:05 am
ছবি: ন্যাশনাল পুলিশ কর্পস (স্পেন)/পলিসিয়া ন্যাসিওনাল

স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে প্রয়াত চিত্রশিল্পী ফ্রান্সিস বেকনের আঁকা একটি চিত্রকর্ম উদ্ধার করেছে পুলিশ। খবর বিবিসি'র। 

২০১৫ সালে শিল্পীর বন্ধু ব্যাংকার হোসে ক্যাপেলোর বাড়ি থেকে বেকনের আঁকা পাঁচটি চিত্রকর্ম (পোর্ট্রেট) চুরি হয়। খুঁজে পাওয়া ৫০ লাখ ইউরোর এই চিত্রকর্মটি চুরি হওয়া পাঁচটি চিত্রকর্মের একটি।  

চুরি হয়ে যাওয়া তিনটি চিত্রকর্ম ২০১৭ সালে উদ্ধার করা হয়। অবশিষ্ট চিত্রকর্মটি শনাক্ত করতে এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে পুলিশ। 

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, 'অবশিষ্ট চিত্রকর্মটি খুঁজে বের করতে এবং যাদের কাছে এটি রয়েছে তাদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে। পূর্ব ইউরোপ থেকে আসা সংগঠিত গোষ্ঠীর সঙ্গে যুক্ত স্প্যানিশ নাগরিকদের ওপর নজর রাখছে পুলিশ।' 

চুরির ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মাধ্যমে পুলিশ চুরি হওয়া চিত্রকর্মটি খুঁজে পেতে সক্ষম হয়েছে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত চুরির ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ধারণা করা হয় এদের মধ্যে মূল পরিকল্পনাকারী এবং অপরাধীরাও রয়েছে। 

২০১৫ সালের জুলাইয়ে চুরি হওয়া পাঁচটি চিত্রকর্মের আনুমানিক মূল্য ছিল ২৫ মিলিয়ন ইউরো, যা স্পেনের সবচেয়ে বড় সমসাময়িক শিল্পকর্ম চুরি। এ সময় গয়না ও কয়েন ভর্তি একটি সিন্দুকও চুরি হয়। 

২০১৩ সালে তার বন্ধু ও সহশিল্পী লুসিয়েন ফ্রয়েডের আঁকা তিনটি চিত্রকর্ম নিউ ইয়র্কে ১৪ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়।

সে সময় থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রয়েড ছিল নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্ম।

ফ্রান্সিস বেকন ১৯০৯ সালে ডাবলিনে জন্মগ্রহণ করেন এবং ১৯৯২ সালে ৮২ বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে মারা যান।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 
Related Topics

টপ নিউজ

ফ্রান্সিস বেকন / চিত্রকর্ম চুরি / স্পেন / উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ৮৭ বছরের বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের জেরে বিক্ষোভ, নতুন আবাসন নীতিতে উচ্ছেদে নিষেধাজ্ঞা স্পেনের
  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net