Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭ বিমানে তীব্র ঝাঁকুনি, একজনের মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 May, 2024, 07:45 pm
Last modified: 24 May, 2024, 03:11 pm

Related News

  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭ বিমানে তীব্র ঝাঁকুনি, একজনের মৃত্যু

সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের এসকিউ ৩২১ ফ্লাইটটি তীব্র ঝাঁকুনির কবলে পড়ায় স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে  জরুরি অবতরণ করে।
টিবিএস ডেস্ক
21 May, 2024, 07:45 pm
Last modified: 24 May, 2024, 03:11 pm
বোয়িং ৭৭৭ নিরাপদে ব্যাংককে অবতরণ করেছে। ছবি: রয়টার্স

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। 

সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের এসকিউ ৩২১ ফ্লাইটটি তীব্র ঝাঁকুনির কবলে পড়ায় স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।  

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার পর কয়েক মিনিটের মধ্যে ৬ হাজার ফুট (২ হাজার মিটার) নিচে নেমে যায়।

বিমানসংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট এসকিউ ৩২১-এ মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু সদস্য ছিল।

বিবৃতিতে নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

তারা আরও জানায়,  যাত্রীদের চিকিৎসা সহায়তার জন্য থাই কর্তৃপক্ষের সঙ্গে মিণে কাজ করছে তারা এবং প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তার জন্য একটি দলকে ব্যাংককে পাঠাচ্ছে।

থাই সরকার সুবর্ণভূমি বিমানবন্দরে অ্যাম্বুলেন্স এবং জরুরি দল পাঠিয়েছে।

সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী চি হং তাত জানিয়েছেন, সরকার হতাহত যাত্রী এবং তাদের পরিবারকে সহায়তা করবে।

তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, 'আমি লন্ডনের হিথ্রো থেকে দেশের উদ্দেশে যাত্রা করা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ৩২১-এ ঘটে যাওয়া ঘটনাটি শুনে গভীরভাবে দুঃখিত।'

এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানায়নি কর্তৃপক্ষ। ওই ফ্লাইটে মূলত ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সকে এক যাত্রী বলেন, বিমানটি হঠাৎ 'কাত হয়ে যেতে থাকে এবং ঝাঁকুনি শুরু হয়।'

২৮ বছর বয়সী শিক্ষার্থী জাফরান আজমির বলেন, 'হঠাৎ করে খুব নাটকীয়ভাবে মোড় নেয় বিমানটি। সিটবেল্ট না পরা প্রত্যেকে সেসময় সিলিংয়ের সঙ্গে জোরে ধাক্কা খায়।'

তিনি বলেন, 'কারো কারো মাথা প্রচণ্ড জোরে ব্যাগেজ কেবিনের সঙ্গে ধাক্কা খেয়ে সেগুলো ছিড়ে মাথা ভেতরে ঢুকে যায়।'

মেঘাচ্ছন্ন আকাশে ওড়ার সময় সাধারণত বিমানে ঝাঁকুনি হয়। তবে 'পরিষ্কার আবহাওয়ায়'-ও কখনো কখনো ঝাঁকুনি দেখা যায়, যা বিমানের রাডারে দেখা যায় না বা এর পূর্বাভাস দেওয়াও সম্ভব হয় না।

বিমানে ঝাঁকুনিতে আহত হওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। লাখ লাখের মধ্যে অল্প কিছু ফ্লাইটে এমন ইতিহাস দেখা যায়।

এভিয়েশন বিশেষজ্ঞ জন স্ট্রিকল্যান্ড বিবিসিকে বলেন, 'তবে কখনো কখনো তীব্র ঝাঁকুনি হতে পারে। এতে যাত্রীরা গুরুতর আহত হতে পারে বা প্রাণহানিও ঘটতে পারে।'

ফ্লাইট ক্রুদের ঝাঁকুনি মোকাবিলায় সাড়া দেওয়ার ব্যাপারেও প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, 'বিমান সংস্থাগুলো কিন্তু এমনি এমনিই দূর কিংবা স্বল্পপাল্লার সব ফ্লাইটেই যাত্রীদের সিটবেল্ট ঢিলা করে বেঁধে রাখার পরামর্শ দেয় না। এ ধরনের দুর্ঘটনা এড়াতে  কৌশলটি কাজে লাগে।'

গবেষণায় জানা যায়, জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে আকাশপথে বিমানের ফ্লাইট চলাচলে তীব্র ঝাঁকুনির শঙ্কা আরও বাড়বে।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

লন্ডন / সিঙ্গাপুর / সূবর্ণভূমি বিমানবন্দর / বোয়িং ৭৭৭ / সিঙ্গাপুর এয়ারলাইন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'
  • লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net