Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
বার্ধক্য থামিয়ে দেওয়ার গবেষণায় অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা কি চিরকাল বেঁচে থাকতে চাই?

আন্তর্জাতিক

দ্য হার্ভার্ড গেজেট
17 May, 2024, 09:50 pm
Last modified: 18 May, 2024, 02:30 pm

Related News

  • ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার, দাবি সমর্থকদের
  • নোবেলজয়ীদের তৈরি করে কারা, 'আমদানি' করে কোন দেশ? অভিবাসনেই টিকে আছে যে দেশের নোবেল-আধিপত্য
  • ফিলিস্তিনি শরণার্থী থেকে রসায়নে নোবেল জয়ী কে এই ওমর ইয়াঘি
  • বার্ধক্য কখন শুরু হয়? বিজ্ঞান বলছে, আপনার ধারণার চেয়েও দেরিতে
  • ১৮ বছর ধরে নোবেল বিজয়ীদের প্রথম প্রতিক্রিয়া জানতে কল দিয়ে আসছেন তিনি

বার্ধক্য থামিয়ে দেওয়ার গবেষণায় অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা কি চিরকাল বেঁচে থাকতে চাই?

আমরা যতদূর জানি মৃত্যু অমোঘ। তবে এমন কোনো শারীরিক বা রাসায়নিক নিয়ম নেই, যা দেখে বলা সম্ভব নির্দিষ্ট কোন সময়ে কোন প্রাণের মৃত্যু ঘটবে। আর তাই মৃত্যুকে ঘিরে দার্শনিক বিভিন্ন ধারণার উৎপত্তি হয়েছে।
দ্য হার্ভার্ড গেজেট
17 May, 2024, 09:50 pm
Last modified: 18 May, 2024, 02:30 pm
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নোবেলজয়ী বিজ্ঞানী ভেঙ্কটরামন রামকৃষ্ণান। ছবি: ইন্সটাগ্রাম

মেফ্লাই [এক ধরনের পতঙ্গ] মাত্র একদিন বাঁচে। গ্যালাপাগোসের কচ্ছপ ১৭০ বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে। অন্যদিকে গ্রিনল্যান্ড হাঙর ৪০০ বছরেরও বেশি সময় বেঁচে থাকার বিশ্ব রেকর্ড করেছে।

'হোয়াই উই ডাই: দ্য নিউ সায়েন্স অব এজিং অ্যান্ড দ্য কোয়েস্ট ফর ইমমোরালিটি' শীর্ষক বইয়ের লেখক, রসায়নে নোবেলজয়ী আণবিক জীববিজ্ঞানী ভেঙ্কি রামকৃষ্ণান গত সপ্তাহে তার হার্ভার্ড সায়েন্স বুক টক-এর সূচনা করেছেন।

সেখানে আমাদের প্রকৃতিতে বিদ্যমান বিভিন্ন প্রাণীর বৈচিত্র্যময় জীবনকাল নিয়ে আলোচনা করেছেন এ বিজ্ঞানী।

আমরা যতদূর জানি মৃত্যু অমোঘ। তবে এমন কোনো শারীরিক বা রাসায়নিক নিয়ম নেই, যা দেখে বলা সম্ভব নির্দিষ্ট কোন সময়ে কোন প্রাণের মৃত্যু ঘটবে। আর তাই মৃত্যুকে ঘিরে দার্শনিক বিভিন্ন ধারণার উৎপত্তি হয়েছে।

এ বিশাল অনিশ্চয়তা পেছনের 'কারণ' উদ্‌ঘাটন, দীর্ঘায়ু অর্জনের পথ অন্বেষণ এবং বার্ধক্যকে ধীর বা থামানোর প্রচেষ্টা মানুষকে [গবেষণার পেছনে] কোটি কোটি ডলার ব্যয়ে উৎসাহিত করেছে।

আমরা কেন মারা যাই? বার্ধক্য ও অমরত্ব নিয়ে নোবেলজয়ী বিজ্ঞানীর সাক্ষাৎকার

রামকৃষ্ণানের বইটি বার্ধক্য ও মৃত্যুর বর্তমান বৈজ্ঞানিক ধারণার একটি নিরপেক্ষ বিশ্লেষণ।

এমআইটি টেকনোলজি রিভিউ-এর একজন লেখক অ্যান্টোনিও রেগালাদোর সঙ্গে কথোপকথনের সময় রামকৃষ্ণান বলেন, 'প্রশ্ন হলো আমরা কি বয়স বাড়ার প্রক্রিয়াটিকে আটকে দিতে পারি এবং সে কাজটা কোনো নিরাপদ ও কার্যকর উপায়ে করতে পারি কি না।'

তাত্ত্বিকভাবেভাবে ধরে নেই বিজ্ঞানের মাধ্যমে অমরত্ব লাভ বা খুব দীর্ঘ সময় বেঁচে থাকা সম্ভব হলো, তাহলেও কি আমাদের সে পদ্ধতি অনুসরণ করা উচিত? রামকৃষ্ণান এ প্রশ্নটিকে অন্যান্য নৈতিক মূল্যবোধের সঙ্গে তুলনা করেছেন।

রামকৃষ্ণান বলেন, প্রকৃতপক্ষে অমরত্ব হাসিলের চেষ্টায় আমরা বড় সাফল্যের খুব কাছাকাছি রয়েছি।

তিনি জানান, এত দ্রুত এ বিষয়টির অগ্রগতি হচ্ছে যে, একটি বইয়ে কেবল এ বিশাল কর্মযজ্ঞের সামান্য অংশই তুলে ধরা যাবে।

এরপর তিনি বার্ধক্যসংক্রান্ত কয়েকটি প্রধান গবেষণার ফলাফলের কথা সংক্ষেপে জানান।

তিনি বলেন, এ ধরনের গবেষণার বেশিরভাগই শুরু হয়েছে অপ্রত্যাশিত জায়গায়।

যেমন রাপামাইসিন-এর কথাই ধরুন। ১৯৬০-এর দশকে ইস্টার আইল্যান্ডের একটি ব্যাকটেরিয়া থেকে এ উপাদানটি প্রথম আবিষ্কৃত হয়। এতে অ্যান্টিফাঙ্গাল, ইমিউনোসাপ্রেসেন্ট এবং অ্যান্টিক্যান্সার উপাদান পাওয়া গেছে।

রাপামাইসিন টিওআর পাথওয়েকে নিয়ন্ত্রণ করে। এটি কোষের ভেতরে আণবিক সংকেত পাঠানোর একটি বৃহৎ পদ্ধতি।

বয়স্কদের শারীরবৃত্তীয় পরিবর্তন এবং রোগের সঙ্গে সম্পর্কিত সেলুলার সিগন্যালিংকে নিয়ন্ত্রণ করে বার্ধক্য প্রক্রিয়াকে ঠেকানোর সম্ভাবনা থাকায় রাপামাইসিন নতুন করে বিজ্ঞানীদের মনোযোগ আকর্ষণ করেছে।

মানুষ যেভাবে নিজেকে দ্বিতীয় জীবন দিয়েছে

আরেকটি উপায় হলো ইঁদুরের মতো ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণের মাধ্যমে অ্যান্টি-এজিং প্রভাব মোকাবিলা করা।

এছাড়া আরেকটি পদ্ধতি হলো সেলুলার রিপ্রোগ্রামিং। এর অর্থ, সম্পূর্ণরূপে বিকশিত কোষগুলো অপসারণ করে, দেহের বিকাশ ঘড়িকে কার্যত পিছিয়ে দেওয়া।

এক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত মৌলিক পরীক্ষাটি করেছিলেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী শিনিয়া ইয়ামানাকা।

তিনি দেখিয়েছেন, মাত্র চারটি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর একটি প্রাপ্তবয়স্ক কোষকে পুরোপুরি প্লুরিপোটেন্ট স্টেম সেলে ফিরিয়ে দিতে পারে। যার মাধ্যমে ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল সৃষ্টি করা যায়।

রামকৃষ্ণান ইংল্যান্ডের এমআরসি ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজির একজন বিজ্ঞানী। ২০০৯ সালে রাইবোসোমের গঠন উন্মোচনের জন্য রসায়নে নোবেল পুরস্কার জিতেছিলেন তিনি।

এ বিজ্ঞানী বলেছেন, বইটি লেখার জন্য তিনি নিজেকে যোগ্য বলে মনে করেছেন, কারণ বার্ধক্য সংক্রান্ত গবেষণা করায় তার 'কোনো স্বার্থ নেই'।

একজন আণবিক জীববিজ্ঞানী হিসেবে তিনি শুধু কোষগুলো কীভাবে প্রোটিন তৈরি করে তা নিয়ে মৌলিক গবেষণা করেছেন।

বইটির জন্য গবেষণার সময় তিনি সেসব বিজ্ঞানীদের সাক্ষাৎকার নেননি, যারা বাণিজ্যিকভাবে বয়স ধরে রাখার বিভিন্ন পণ্য উৎপাদন করছে এমন উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট। কারণ তার সঙ্গে তাদের স্বার্থের সংঘাত হওয়ার সম্ভাবনা ছিল বলে মনে করেন তিনি।

সাম্প্রতিক দশকগুলোতে সারাবিশ্বে বিপুল পরিমাণ অ্যান্টি-এজিং সংক্রান্ত গবেষণা হয়েছে। সরকারি সংস্থা এবং বেসরকারি কোম্পানিগুলো এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে।

২০২৭ সালের মধ্যে ভোক্তা বাজারে অ্যান্টি-এজিং পণ্যগুলোর বিক্রি ৯৩ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

রামকৃষ্ণান বলছেন, দীর্ঘায়ু লাভের প্রতিশ্রুতি দেওয়া কোম্পানিগুলোর মিথ্যা বা অতিরঞ্জিত দাবি দিন দিন বাড়ছে। তিনি একটি উদাহরণ দিয়েছেন: অ্যামাজনে এক ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে; এর বিক্রেতারা দাবি করছেন এগুলো মানুষের টেলোমিয়ার বা বয়সের সঙ্গে সঙ্গে হ্রাস পাওয়া জেনেটিক সেগমেন্টগুলোকে দীর্ঘায়িত করতে সাহায্য করবে।

তিনি বলেন, 'অবশ্যই এগুলো এফডিএ  [মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন] অনুমোদিত নয়। কোনো ক্লিনিকাল ট্রায়াল হয়নি এবং তাদের এসব দাবির ভিত্তি কী তা-ও স্পষ্ট নয়।'

কিন্তু তারপরও কিছু মানুষ এগুলো কিনছেন।

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

অ্যান্টি এজিং / হার্ভার্ড সায়েন্স বুক টক / ভেঙ্কি রামকৃষ্ণান / নোবেল বিজয়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার, দাবি সমর্থকদের
  • নোবেলজয়ীদের তৈরি করে কারা, 'আমদানি' করে কোন দেশ? অভিবাসনেই টিকে আছে যে দেশের নোবেল-আধিপত্য
  • ফিলিস্তিনি শরণার্থী থেকে রসায়নে নোবেল জয়ী কে এই ওমর ইয়াঘি
  • বার্ধক্য কখন শুরু হয়? বিজ্ঞান বলছে, আপনার ধারণার চেয়েও দেরিতে
  • ১৮ বছর ধরে নোবেল বিজয়ীদের প্রথম প্রতিক্রিয়া জানতে কল দিয়ে আসছেন তিনি

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net