Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ওয়েবসাইটে ভুল দাম উল্লেখের খেসারত: ১৪ হাজার ডলারের ডায়মন্ড দুল বিক্রি হলো ১৪ ডলারে

আন্তর্জাতিক

এনডিটিভি
03 May, 2024, 09:55 pm
Last modified: 03 May, 2024, 11:12 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • শিল্পবাজারে মন্দার মুখেও কেন বাড়ছে লাতিন আমেরিকান সুররিয়ালিজমের চাহিদা

ওয়েবসাইটে ভুল দাম উল্লেখের খেসারত: ১৪ হাজার ডলারের ডায়মন্ড দুল বিক্রি হলো ১৪ ডলারে

মূলত বিলাসবহুল ব্র্যান্ডটির দুল জোড়ার দাম লেখার কথা ছিল ২৩৭,০০০ পেসো (১৪ হাজার ডলারের বেশি)। অথচ ভুলে সেখানে লেখা ছিল ২৩৭ পেসো (১৩.৮৫ ডলার বা প্রায় ১৪ ডলার)। অর্থাৎ, ভুলক্রমে দামের সঙ্গে থাকা শেষের তিনটি শূন্য বাদ পড়েছিল।
এনডিটিভি
03 May, 2024, 09:55 pm
Last modified: 03 May, 2024, 11:12 pm
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিয়ারিয়ালের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: এক্স/ লর্ড ড্যান্ডি

কথায় আছে: কারো পৌষমাস, আর কারো সর্বনাশ। এবার যেন এই প্রবাদের মতো সত্যিই সর্বনাশ নেমে এলো বিখ্যাত ফরাসী ব্র্যান্ড কার্তিয়ের-এর ওপর। আর ওদিকে বিশাল লাভ করে পৌষমাস উপভোগ করলেন মেক্সিকোর বাসিন্দা রোজেলিও ভিলারিয়াল।

ব্যয়বহুল ও বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড কার্তিয়ের ওয়েবসাইটে ভুলক্রমে এক জোড়া কানের দুলের দামের জায়গায় অবিশ্বাস্য কম একটি সংখ্যা লেখা ছিল। আর এই ভুলের মাশুল হিসেবে সোনা ও হীরা দিয়ে তৈরি অতি ব্যয়বহুল দুই জোড়া কানের দুল পানির দামে বিক্রি করতে হয়েছে ব্র্যান্ডটিকে।

বিলাসবহুল অলঙ্কার প্রস্তুতকারক ব্র্যান্ডগুলোর ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ভুল এটি।

মেক্সিকোর বাসিন্দা রোজেলিও ভিলারিয়াল একদিন অলসভাবে কার্তিয়েরের ওয়েব পেজ স্ক্রল করছিলেন। হঠাৎ তার চোখ পড়ে দারুণ এক জোড়া কানের দুলের সঙ্গে অবিশ্বাস্য কম দাম লেখা।

গত ২০ এপ্রিল এক্স-এ (পূর্বে টুইটার) শেয়ার করা একটি পোস্টে তিনি লেখেন, 'অলঙ্কারগুলোর দাম দেখে আমি অবাক হয়েছিলাম। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।'

সিবিএস নিউজের তথ্যমতে, দুল জোড়ায় ১৮-ক্যারেট সোনার সঙ্গে ১৪২ ক্যারেটের হীরা লাগানো ছিল।

মূলত বিলাসবহুল ব্র্যান্ডটির দুল জোড়ার দাম লেখার কথা ছিল ২৩৭,০০০ পেসো (১৪ হাজার ডলারের বেশি)। অথচ ভুলে সেখানে লেখা ছিল ২৩৭ পেসো (১৩.৮৫ ডলার বা প্রায় ১৪ ডলার)। অর্থাৎ, ভুলক্রমে দামের সঙ্গে থাকা শেষের তিনটি শূন্য বাদ পড়েছিল।

পেশায় চিকিৎসক ভিয়ারিয়াল সুযোগটি হাতছাড়া করেন নি। সঙ্গে সঙ্গে তিনি দুই জোড়া দুল কিনে ফেলেন।

তিনি এক্স-এ লিখেছেন, 'আমার সারা শরীর দিয়ে ঘামের স্রোত বইছিল।'

বোঝা যায়, কম দামে অতি দামি দুলগুলো কিনতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত ছিলেন। তবে, তার স্বস্তি খুব অল্প সময় স্থায়ী হয়েছিল। কারণ কার্তিয়ের তার অর্ডার বাতিল করার চেষ্টা করেছিল এবং তাকে গহনার পরিবর্তে সান্ত্বনা পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তারা পরিবর্তে তাকে এক বোতল শ্যাম্পেন পাঠানোর প্রস্তাব দিয়েছিল।

ছবি: এক্স/ লর্ড ড্যান্ডি, ইন্সটাগ্রাম/ রোজেলিও ভিলারিয়াল

কিন্তু ভিয়ারিয়াল দমে যাননি।

সিবিএস নিউজের খবরে বলা হয়, ওই ব্যক্তি মেক্সিকোর ফেডারেল কনজিউমার প্রোটেকশন এজেন্সির কাছে বিষয়টি উত্থাপন করলে কার্তিয়েরকে তলব করা হয়।

ভিয়ারিয়াল জানান, কয়েক মাস ধরে টানাপোড়েনের পর বিলাসবহুল ব্র্যান্ডটি শেষ পর্যন্ত দুই জোড়া কানের দুল তাকে বুঝিয়ে দিয়েছেন। এর একজোড়া তার জন্য, আরেক জোড়া তার মায়ের জন্য। 

২৬ এপ্রিল ভিয়ারিয়াল এক্স-এ সুন্দর করে মোড়ানো একটি বাক্সের ছবি শেয়ার করেন। এতে বোঝা যায়, শেষ পর্যন্ত দুলগুলো তিনি হাতে পেয়েছেন।

কার্তিয়েরের এই ভুলকে তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে কেন দেখলেন না, এ প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে বলেন, কোম্পানির প্রাথমিক প্রতিক্রিয়া আমাকে তাদের বিরুদ্ধে বিরক্ত করেছে।

তিনি বলেন, 'আমার অর্ডার বাতিল করার পর আমি তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা দুই ধরনের কথা বলে। প্রথমে তারা বলেছিল, কানের দুলগুলোর দাম দুর্ঘটনাক্রমে ভুল লেখা ছিল।

পরে আবার তারা জানায়, কানের দুলটির স্টক শেষ হয়ে গেছে, তাই তারা অর্ডার অনুযায়ী জিনিস দিতে পারবে না। 

প্রতিষ্ঠানটি মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিয়ারিয়ালের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ কেউ বিলাসবহুল ব্র্যান্ডের বিরুদ্ধে তার জয়ে আনন্দ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ কোম্পানির ভুলের সুযোগ নেওয়ার জন্য তার সমালোচনা করেছেন।

কিছু ব্যবহারকারী এমনকি বলেছেন, তার উচিত দুলগুলো ফেরত দেওয়া বা সেগুলোর ওপর কর দেওয়া উচিত।

তবে ভিয়ারিয়াল জানিয়েছেন, কানের দুল পেয়ে তিনি 'খুব খুশি' হয়েছেন। 

তিনি বলেন, 'আমি একজন ভোক্তা হিসেবে আমার অধিকার বুঝে নিয়েছি, তবে অনেকেই তা করতে পারে নয়। তাই এই মামলাটি মেক্সিকোর জনগণকে ভোক্তা অধিকার আইনসহ তাদের অন্যান্য মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করতে সহায়তা করবে।'

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

দুল / মেক্সিকো / কার্তিয়ের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 
  • শিল্পবাজারে মন্দার মুখেও কেন বাড়ছে লাতিন আমেরিকান সুররিয়ালিজমের চাহিদা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net