Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাপপ্রবাহে স্কুল বন্ধ, বেড়েছে বিদ্যুতের চাহিদা

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
28 April, 2024, 06:10 pm
Last modified: 28 April, 2024, 06:18 pm

Related News

  • কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা
  • বৈরী আবহাওয়া: বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জুনের সাক্ষী মহাসাগরগুলো, সামনে আরও তাপপ্রবাহের শঙ্কা

দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাপপ্রবাহে স্কুল বন্ধ, বেড়েছে বিদ্যুতের চাহিদা

অস্বাভাবিক উষ্ণ গ্রীষ্মের কারণে চলতি মাসের শুরুতে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল সতর্ক করেছিল যে পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৪৩ মিলিয়নেরও বেশি শিশু তাপ-সম্পর্কিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
ব্লুমবার্গ
28 April, 2024, 06:10 pm
Last modified: 28 April, 2024, 06:18 pm
ছবি: তেদ আলজিবে/এএফপি/গেটি ইমেজেস

অব্যাহত তাপপ্রবাহের কারণে সরকারি স্কুলগুলোতে আগামী দুই দিন সশরীরে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ফিলিপাইন সরকার।

অন্যদিকে থাইল্যান্ডে প্রচণ্ড গরমের ফলে বিদ্যুতের চাহিদাও রেকর্ড পরিমাণ বেড়েছে। এ অবস্থায় জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

গতকাল শনিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় তাপমাত্রা ১৯১৫ সালের মে মাসের পর থেকে এ পর্যন্ত সব রেকর্ড ছাপিয়ে গেছে। দেশটির আবহাওয়া অফিসের তথ্যমতে, এদিন শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস (১০১.৮ ডিগ্রি ফারেনহাইট)। তীব্র গরমের কারণে দেশটির শিক্ষা অধিদপ্তর আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে থাইল্যান্ডের জ্বালানি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তীব্র গরমের কারণে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। শনিবার রাতে রেকর্ড ৩৬ হাজার ৩৫৬ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়েছে।

দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে গরম সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। কারণ এসব অঞ্চলের কিছু কিছু এলাকায় রবিবার সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

প্রচণ্ড গরমের কারণে গত সপ্তাহে চরম তাপ সতর্কতা জারি করে ব্যাংকক। এ বছর দেশটিতে তীব্র তাপমাত্রার কারণে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত ও ভিয়েতনামসহ আশে-পাশের দেশগুলোতেও তীব্র গরম অনুভূত হয়েছে। এসব জায়গায় তাপমাত্রা উঠেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে।

অস্বাভাবিক উষ্ণ গ্রীষ্মের কারণে চলতি মাসের শুরুতে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল সতর্ক করেছিল যে পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৪৩ মিলিয়নেরও বেশি শিশু তাপ-সম্পর্কিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

অব্যাহত তাপপ্রবাহের কারণে এ মাসের শুরুতে ফিলিপাইনে বেশ কয়েকটি স্কুল বন্ধ রাখা হয়। অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়ে জনগণের প্রতি আহ্বানও জানিয়েছে সরকার।

দেশটির লুজন দ্বীপের এক প্রাদেশিক সরকার তীব্র গরমের কারণে আগামী জুলাই মাস পর্যন্ত কর্মদিবস সপ্তাহে চার দিন করার সিদ্ধান্ত নিয়েছে।

আবহাওয়া অফিস আগামীকাল সোমবার ম্যানিলায় অনুভূত তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

তাপপ্রবাহ / স্কুল / বন্ধ / বিদ্যুতের চাহিদা / ফিলিপাইন / তাপমাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা
  • বৈরী আবহাওয়া: বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জুনের সাক্ষী মহাসাগরগুলো, সামনে আরও তাপপ্রবাহের শঙ্কা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net