Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
গাজায় গণকবরের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে জাতিসংঘ   

আন্তর্জাতিক

আজ জাজিরা
26 April, 2024, 04:10 pm
Last modified: 26 April, 2024, 04:11 pm

Related News

  • মর্গের সংকট, লাশের স্তূপ: নেপাল পরিণত হয়েছে গণকবরে, নিখোঁজ হাজার হাজার মানুষ
  • ভারতে বাংলাভাষী মুসলিম, রোহিঙ্গা ও শরণার্থীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বেড়েছে: জাতিসংঘ
  • মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ‘সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে’: জাতিসংঘ
  • জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা

গাজায় গণকবরের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে জাতিসংঘ   

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “আমরা আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছি। তবে এটা কীভাবে সংগঠিত হবে সেটা এখনও স্পষ্ট নয়। সংস্থার নির্দিষ্ট অংশ এই কাজগুলি করার এখতিয়ার রাখে৷”
আজ জাজিরা
26 April, 2024, 04:10 pm
Last modified: 26 April, 2024, 04:11 pm
ছবি: আল জাজিরা

গাজায় নাসের হাসপাতালের গণকবর থেকে অন্তত ৩৯২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এমতাবস্থায় এ সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করছে জাতিসংঘ। 

তবে সংগ্রহকৃত তথ্যগুলোকে প্রমাণ হিসেবে হেফাজতে নিতে জাতিসংঘের আইন প্রণয়নকারী সংস্থা থেকে ম্যান্ডেটের প্রয়োজন হবে। প্রেস ব্রিফিংয়ে আল-জাজিরাকে এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

তিনি বলেন, "আমরা আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছি। তবে এটা কীভাবে সংগঠিত হবে সেটা এখনও স্পষ্ট নয়। সংস্থার নির্দিষ্ট অংশ এই কাজগুলি করার এখতিয়ার রাখে৷"

ডুজারিক আরও বলেন, "ইতিমধ্যে এটা গুরুত্বপূর্ণ যে, সমস্ত ফরেনসিক প্রমাণগুলি যাতে ভালোভাবে সংরক্ষণ করা হয়।"

খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতরের প্রধান আবু সুলাইমান জানান, নাসের হাসপাতালের পাশে গণকবর তিনটির সন্ধান পাওয়া গেছে। একটি এ হাসপাতাল মর্গের পেছনে, আরেকটি সামনে এবং অপরটি ডায়ালাইসিস ভবনের কাছে। গণকবরে লাশগুলো একসাথে স্তূপীকৃত অবস্থায় ছিল।  

চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট এই উপত্যকাটিতে মৃতদেহগুলোকে কবর দেওয়া বেশ জটিল ও বিপজ্জনক।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, নিহতদের মধ্যে হামাসের হাতে আটক জিম্মিদের কেউ ছিল কি-না তা দেখার জন্য তারা মৃতদেহগুলোকে উত্তোলন ও পরীক্ষা করেছে। পরবর্তীতে সেগুলোকে ফের কবর দেওয়া হয়েছে।

কিন্তু স্কাই নিউজের কাছে থাকা ভিডিও ও স্যাটেলাইট ইমেজ যাচাই করে দেখা যায়, অভিযানের সময় ইসরায়েলি বুলডোজার হাসপাতাল প্রাঙ্গণের উপর দিয়ে চলে গেছে। যার ফলে সেখানকার দৃশ্যমান ক্ষতি হয়েছে।

ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পরিচালক অজিথ সুংহে মনে করেন, কবরগুলি নিয়ে একটি স্বাধীন ফরেনসিক তদন্ত হতে হবে। গত মঙ্গলবার জাতিসংঘের আরেক কর্মকর্তা জানান, কবরে কয়েকজনের হাত বাঁধা লাশ পাওয়া গেছে।

উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমের সাথে যুক্ত প্যালেস্টাইন সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, মৃতদেহগুলোকে হাতকড়া পরা অবস্থায় পাওয়া গেছে। অন্যদের মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখা গেছে এবং কয়েকজনকে বন্দিদের ইউনিফর্ম পরা অবস্থায় দেখা গেছে।

বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানায়, "আইডিএফ ফিলিস্তিনিদের লাশ দাফন করেছে এমন দাবি ভিত্তিহীন ও অপ্রমাণিত।" বরং তাদের দাবি, শুধু মরদেহগুলোর মধ্যে ইসরায়েলি জিম্মি আছে কি-না শুধু সেটাই যাচাই করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, "যাচাইটি সতর্কতার সাথে করা হয়েছে। এটি এমন সব জায়গায় করা হয়েছে যেখানে জিম্মিদের থাকার গোয়েন্দা তথ্য ছিল। এক্ষেত্রে মৃত ব্যক্তির মর্যাদা বজায় রেখে সম্মানের সাথে যাচাই করা হয়েছিল।"


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধ / গণকবর / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • মর্গের সংকট, লাশের স্তূপ: নেপাল পরিণত হয়েছে গণকবরে, নিখোঁজ হাজার হাজার মানুষ
  • ভারতে বাংলাভাষী মুসলিম, রোহিঙ্গা ও শরণার্থীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বেড়েছে: জাতিসংঘ
  • মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ‘সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে’: জাতিসংঘ
  • জাতিসংঘে ভাষণ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের নিউইয়র্ক সফর আটকে দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net