Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ধর্ষণের দায়ে হার্ভি ওয়াইনস্টিনের দোষী সাব্যস্তের রায় বাতিল করলেন নিউ ইয়র্কের আদালত

আন্তর্জাতিক

রয়টার্স
26 April, 2024, 01:15 am
Last modified: 26 April, 2024, 01:19 am

Related News

  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ
  • বিশ্ব পরিবার দিবস: ঢাকার পারিবারিক আদালতে ঝুলছে ১২,০০০ মামলা
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের  

ধর্ষণের দায়ে হার্ভি ওয়াইনস্টিনের দোষী সাব্যস্তের রায় বাতিল করলেন নিউ ইয়র্কের আদালত

অভিনেত্রী এবং ওয়াইনস্টিনের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী অ্যাশলে জুড এক সংবাদ সম্মেলনে আদালতের এ সিদ্ধান্তকে ‘প্রাতিষ্ঠানিক বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন।
রয়টার্স
26 April, 2024, 01:15 am
Last modified: 26 April, 2024, 01:19 am
হার্ভি ওয়াইনস্টিন। ফাইল ছবি: রয়টার্স

যৌন নিপীড়ন এবং ধর্ষণের দায়ে ২০২০ সালে হার্ভি ওয়াইনস্টিনের দোষী সাব্যস্ত হওয়ার রায় নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন।

ফলে ল্যান্ডমার্ক এ মামলাটি পুনরায় চালু হতে যাচ্ছে। #মিটু আন্দোলনকে উৎসাহিত করা এবং প্রভাবশালী পুরুষদেরকে জবাবদিহিতার মুখে আনার চ্যালেঞ্জকে তুলে ধরেছিল হার্ভির বিরুদ্ধে এ মামলা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ৪–৩-এর তিক্ত সিদ্ধান্তের পর নিউ ইয়র্কের আপিল আদালত বলেছেন, হার্ভি তাদের ওপর আগ্রাসন চালিয়েছেন — নারীদের এমন সাক্ষ্য দেওয়ার অনুমতির মাধ্যমে মামলাটির বিচারক একটি গুরুতর ভুল করেছেন। কারণ এ নারীদের অভিযোগসমূহ হার্ভির বিরুদ্ধে আনা অভিযোগের অংশ ছিল না।

বিচারক জেনি রিভেরা সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের পক্ষে লেখেন, 'এ গুরুতর ত্রুটিসমূহের প্রতিকার হলো নতুন করে বিচারের আয়োজন করা।'

৭২ বছর বয়সি ওয়াইনস্টিন বর্তমানে নিউ ইয়র্কের একটি কারাগারে ২৩ বছরের সাজা ভোগ করছেন।

তবে অবিলম্বে তার মুক্তি হবে বলে আশা করা হচ্ছে না। কারণ ২০১৩ সালের লস এঞ্জেলেসের এক হোটেলে একজন অভিনেত্রীকে ধর্ষণের দায়ে ক্যালিফোর্নিয়ায় গত বছর দোষী সাব্যস্ত হওয়ার পরে সেখানে ১৬ বছরের কারাদণ্ডের শাস্তি পেয়েছেন তিনি।

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের মুখপাত্র এমিলি টাটল এক ইমেইলে বলেন, 'আমরা এ মামলার পুনঃবিচারের জন্য আমাদের ক্ষমতার সবকিছু করব এবং যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের প্রতি আমাদের প্রতিশ্রুতিতে অবিচল থাকব।'

অ্যালভিন ব্র্যাগের পূর্বসূরি সাইরাস ভ্যান্স নিউইয়র্কে হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন।

ওয়াইনস্টিনের আইনজীবী আর্থার আইডালা নতুন এ সিদ্ধান্তকে তার মক্কেল এবং অপরাধের অভিযোগে অভিযুক্ত যেকোনো আমেরিকান — 'তারা যতই জনপ্রিয় বা অজনপ্রিয় হোক না কেন' — তাদের সবার জন্য বিজয় বলে অভিহিত করেছেন।

হলিউডের এক সময়ের অন্যতম প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন কারও সঙ্গে অ-সম্মতিমূলক যৌনমিলনের কথা অস্বীকার করেছেন সবসময়।

অভিনেত্রী এবং ওয়াইনস্টিনের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী অ্যাশলে জুড এক সংবাদ সম্মেলনে আদালতের এ সিদ্ধান্তকে 'প্রাতিষ্ঠানিক বিশ্বাসঘাতকতা' বলে অভিহিত করেছেন।

Related Topics

টপ নিউজ

হারভে ওয়েনস্টেইন / হার্ভি ওয়াইনস্টিন / হলিউড / আদালত / রায় বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা
  • সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ
  • বিশ্ব পরিবার দিবস: ঢাকার পারিবারিক আদালতে ঝুলছে ১২,০০০ মামলা
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের  

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net