আপিল বিভাগের রায়ে প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
২০১৩ সালে সরকার ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ করে। সে সময় প্রণীত আইনে অধিগ্রহণ করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে সরকারি চাকরিতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করতে বলা হয়।
