Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
২০২৪ সালে বিশ্বের সেরা বিমানবন্দর কোনগুলো

আন্তর্জাতিক

সিএনএন
20 April, 2024, 08:30 pm
Last modified: 25 April, 2024, 08:32 pm

Related News

  • কাতার এয়ারওয়েজের ফ্লাইটে পাশের আসনে মৃত যাত্রী, আতঙ্কে পর্যুদস্ত দম্পতি
  • এবার কাতার এয়ারওয়েজের বিমানে জোর 'টার্বুলেন্স', ১২ যাত্রী আহত
  • সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে টহল দিচ্ছে পুলিশ রোবট!  
  • ‘হাকুনা মাতাতা’: খাঁচা থেকে বেরিয়ে মনের আনন্দে বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছে তারা

২০২৪ সালে বিশ্বের সেরা বিমানবন্দর কোনগুলো

স্কাইট্র্যাক্সের এই তালিকায় নাম ওঠেনি বাংলাদেশের কোনো বিমানবন্দরের।
সিএনএন
20 April, 2024, 08:30 pm
Last modified: 25 April, 2024, 08:32 pm
দোহার হামাদ বিমানবন্দর ২০২৪ সালে বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা জিতেছে। ছবি: হাসান জায়েদি/অ্যালামি

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স ২০২৪ সালের বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে। এ তালিকার শীর্ষে আছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এবার দ্বিতীয় স্থানে নেমে গেছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর।

সম্প্রতি 'দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড' নামের পুরস্কারটির বিভিন্ন বিভাগে সেরা বিমানবন্দরের নাম প্রকাশ করা হয়।

স্কাইট্র্যাক্সের এবারের তালিকায় প্রথম দশে রয়েছে এশিয়ার ছয়টি বিমানবন্দর। ভারতের দিল্লি বিমানবন্দর হয়েছে দক্ষিণ এশিয়ায় সেরা। এই বিমানবন্দরটির অবস্থান তালিকায় ৩৬ তম। তবে স্কাইট্র্যাক্সের এই তালিকায় নাম ওঠেনি বাংলাদেশের কোনো বিমানবন্দরের।

গত এক দশক ধরে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ও দোহার হামাদ বিমানবন্দরের মধ্যে 'বিশ্বের সেরা বিমানবন্দর'–এর তকমা নিয়ে প্রতিযোগিতা চলে আসছে।

কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বদর মোহাম্মদ আল মীর এক বিবৃতিতে বলেছেন, 'হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর চলতি বছর কার্যক্রম চালুর দশম বর্ষপূর্তি পালন করছে। যাত্রীরা বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে তৃতীয়বারের মতো আমাদের নির্বাচিত করেছে, এ জন্য আমরা সম্মানিত বোধ করছি।' 

তিনি আরও বলেন, 'এই সম্মাননা আমাদের কর্মীদের জন্য উৎসর্গ করছি। কারণ তারা নিজেদের কাজের মাধ্যমে আমাদের এই স্থানে পৌঁছে দিয়েছেন ৷'

দোহা বিমানবন্দর দীর্ঘ যাত্রা বিরতিতে যাত্রীদের বিনামূল্যে শহর ভ্রমণের সুযোগ দেয়। তাই ভ্রমণকারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে এর নাম।

এছাড়া সেখানকার ওরিক্স বিমানবন্দর হোটেলে ভ্রমণকারীদের জন্য স্পা, স্কোয়াশ কোর্ট এবং একটি ৮২ ফুট সুইমিং পুল উপভোগের সুযোগ রয়েছে।

গত ১৭ এপ্রিল জার্মানির ফ্রাঙ্কফুর্টে ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসে স্কাইট্র্যাক্স র‌্যাংকিং ঘোষণা করা হয়। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত শতাধিক ভ্রমণকারীর কাছ থেকে এই তালিকার তথ্য সংগ্রহ করা হয়েছে।

নিরাপত্তা পরিষেবা থেকে শুরু করে খাবার ও পানীয়ের মান এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জরিপে অংশ নেওয়া মানুষেরা।

ইউরোপের বিমানবন্দরগুলোর আধিপত্য

শীর্ষ ২০টি সেরা বিমানবন্দরের মধ্যে ৯টিই ইউরোপের। এর মধ্যে রয়েছে প্যারিসের চার্লস দ্য গল, ভিয়েনা, মাদ্রিদ ও ইস্তাম্বুল বিমানবন্দর।

এছাড়া, সিডিজির টার্মিনাল ৩ কে বিশ্বের সেরা মিতব্যয়ী টার্মিনাল এবং প্যারিসের অরলি-কে ইউরোপের সেরা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে অভিহিত করা হয়েছে।

ইউরোপের অন্যান্য বিমানবন্দরও স্কাইট্র্যাক্স-এর প্রশংসা পেয়েছে।

রোম ফিউমিসিনো বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর নিরাপত্তা পরিষেবার তকমা জিতেছে, জুরিখ বিমানবন্দর বার্ষিক ২০-৩০ মিলিয়ন যাত্রী বিভাগে সেরা এবং হেলসিংকি-ভান্তা বিমানবন্দর বার্ষিক ২০ মিলিয়ন যাত্রী বিভাগে শীর্ষ স্থান দখল করেছে।

এশিয়ার জয়জয়কার

স্কাইট্র্যাক্সের তালিকার শীর্ষ ২০টি বিমানবন্দরের মধ্যে সাতটিই এশিয়ায়। এরমধ্যে আবার তিনটিই জাপানের। তালিকার শীর্ষ ১০ টির মধ্যে টোকিওর হানেদা এবং নারিতা বিমানবন্দর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।

সাপ্পোরোর নিউ চিতোস বিমানবন্দর বিশ্বের সবচেয়ে উন্নতি হওয়া (আগের অবস্থা থেকে) বিমানবন্দরের পুরস্কার জিতেছে, নাগোয়ার চুবু সেন্ট্রেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর বার্ষিক ৫-১০ মিলিয়ন যাত্রী পরিবহন বিভাগে নির্বাচিত হয়েছে।

কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর ব্যাগেজ ডেলিভারির জন্য পুরস্কার অর্জন করেছে।

আঞ্চলিক পরিসংখ্যান

বিশ্বের ৫৭০টি বিমানবন্দরের ওপর এই জরিপ পরিচালিত হয়।

ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর আমেরিকার সেরা বিমানবন্দরের খেতাব অর্জন করেছে। অস্ট্রেলিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শীর্ষে আছে মেলবোর্ন বিমানবন্দর।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের সেরা বিমানবন্দর হিসেবে তালিকায় ঠাঁই পেয়েছে।

কেপ টাউন বিমানবন্দর সেরা কর্মী পরিষেবাসহ আফ্রিকার সেরা বিমানবন্দরের খেতাব জিতেছে।

ডারবানের কিং শাকা আন্তর্জাতিক বিমানবন্দর বার্ষিক ৫০ লাখের কম যাত্রী পরিবহনকারী বিমানবন্দরের বিভাগে বিজয়ী হয়েছে।

কলম্বিয়ার বোগোটার এল ডোরাডো আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ আমেরিকার সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে।

অন্যদিকে, পানামা টোকুমেন বিমানবন্দর ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সেরা বিমানবন্দরের তকমা জিতেছে।

শুধু বিমানবন্দরই নয়

র‍্যাঙ্কিংয়ে বিমানবন্দর ছাড়াও ব্যতিক্রমী বিমানবন্দর হোটেলগুলোর জন্যও সম্মাননা দেয় স্কাইট্র্যাক্স।
নিউইয়র্ক জেএফকে-র টিডব্লিউএ হোটেলটি উত্তর আমেরিকার সেরা বিমানবন্দর হোটেল হিসেবে নির্বাচিত হয়েছে।

এছাড়া, হায়াত রিজেন্সি শেনজেন (চীনের সেরা), হিলটন মিউনিখ বিমানবন্দর (ইউরোপের সেরা) এবং ক্রাউন প্লাজা চাঙ্গি বিমানবন্দর (বিশ্বের সেরা, টানা নবম বছরের মতো) এই বিভাগে স্বীকৃতি পেয়েছে।

২০২৪ সালে বিশ্বের সেরা ২০ বিমানবন্দর:

১. দোহা হামাদ বিমানবন্দর
২. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর
৩. সিউল ইনচিওন বিমানবন্দর
৪. টোকিও হানেদা বিমানবন্দর
৫. টোকিও নারিতা বিমানবন্দর
৬. প্যারিস চার্লস ডি গল বিমানবন্দর
৭. দুবাই বিমানবন্দর
৮. মিউনিখ বিমানবন্দর
৯. জুরিখ বিমানবন্দর
১০. ইস্তাম্বুল বিমানবন্দর
১১. হংকং বিমানবন্দর
১২. রোম ফিউমিসিনো বিমানবন্দর
১৩. ভিয়েনা বিমানবন্দর
১৪. হেলসিঙ্কি-ভান্তা
১৫. মাদ্রিদ-বরাজাস
১৬. কেন্দ্রীয় নাগোয়া বিমানবন্দর
১৭. ভ্যাঙ্কুভার বিমানবন্দর
১৮. কানসাই বিমানবন্দর
১৯. মেলবোর্ন বিমানবন্দর
২০. কোপেনহেগেন বিমানবন্দর

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স বিমান ও বিমানবন্দরবিষয়ক বিভিন্ন ধরনের র‍্যাংকিং করে থাকে । ১৯৯৯ সাল থেকে 'দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড' দিয়ে আসছে তারা। প্রতিবছর বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা সংকলন করতে বিশ্বজুড়ে ভ্রমণকারীদের মধ্যে জরিপ চালায় সংস্থাটি।


 

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

হামাদ বিমানবন্দর / স্কাইট্র্যাক্স / চাঙ্গি বিমানবন্দর / কাতার এয়ারওয়েজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • কাতার এয়ারওয়েজের ফ্লাইটে পাশের আসনে মৃত যাত্রী, আতঙ্কে পর্যুদস্ত দম্পতি
  • এবার কাতার এয়ারওয়েজের বিমানে জোর 'টার্বুলেন্স', ১২ যাত্রী আহত
  • সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে টহল দিচ্ছে পুলিশ রোবট!  
  • ‘হাকুনা মাতাতা’: খাঁচা থেকে বেরিয়ে মনের আনন্দে বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছে তারা

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net