Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সামান্য এক সাপ থামিয়ে দিল জাপানের বুলেট ট্রেন!

আন্তর্জাতিক

সিএনএন
18 April, 2024, 12:30 pm
Last modified: 18 April, 2024, 12:31 pm

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

সামান্য এক সাপ থামিয়ে দিল জাপানের বুলেট ট্রেন!

মঙ্গলবার একজন যাত্রী টোকিওর স্টেশন স্টাফদের নাগোয়া থেকে আসা একটি ট্রেনের বগিতে ১৬ ইঞ্চি সাইজের একটি সাপ দেখতে পাওয়ার কথা জানালে নিরাপত্তাজনিত কারণে সেটি বন্ধ করে দেয়া হয়।
সিএনএন
18 April, 2024, 12:30 pm
Last modified: 18 April, 2024, 12:31 pm
ছবি: কিয়োডো নিউজ

প্রায় কোনোকিছুই জাপানের দ্রুত গতির বুলেট ট্রেনকে সময়মতো গন্তব্যে পৌঁছানো থেকে আটকাতে না পারলেও এবারে সেটি করে দেখিয়েছে একটি সাপ। যাত্রীবাহী বগির মধ্যে থাকা ছোট একটি সাপ ১৭ মিনিটের জন্য দেরি করিয়েছে একটি বুলেট ট্রেনকে।

সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির ভাষ্যমতে, মঙ্গলবার (১৬ এপ্রিল) একজন যাত্রী টোকিওর স্টেশন স্টাফদের নাগোয়া থেকে আসা একটি ট্রেনের বগিতে ১৬ ইঞ্চি সাইজের একটি সাপ দেখতে পাওয়ার কথা জানান।

ট্রেনটির ওসাকা যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেটি বন্ধ করে দেয়া হয়। অন্য আরেকটি ট্রেনকে এ রুটে চলাচল করার জন্য আনা হয় এবং এতে কিছুটা সময় নষ্ট হয়। অন্য অনেক দেশের রেলের মান অনুযায়ী ট্রেনের দেরি হওয়ার ঘটনাটি সামান্য হলেও জাপানের মতো সময়ানুবর্তী দেশে বুলেট ট্রেনের দেরি হওয়া একটি বিরল ঘটনা।

সাপের কামড়ে কেউ আহত না হলেও বিলম্বের কারণে ছয়শ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রেল কোম্পানি সিএনএনকে জানিয়েছে, সাপটি কোন জাতের সে সম্পর্কে কোন তথ্য না পাওয়া গেলেও সেটি বুলেট ট্রেনে কীভাবে এলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।

বুলেট ট্রেন জাপানে শিনকানসেন নামে পরিচিত। এটি ঘণ্টায় প্রায় ৩২০ কিলোমিটার বেগে চলতে পারে। নির্ভরযোগ্য ও দ্রুতগতির যাতায়াতের মাধ্যম হিসেবে জাপানের মানুষ বুলেট ট্রেন ব্যবহার করে আসছে।

২০১৭ সালে সুকুবা এক্সপ্রেস নামে একটি বুলেট ট্রেনের কন্ডাক্টর ২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ার জন্য যাত্রীদের ক্ষমা চেয়েছিলেন।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

বুলেট ট্রেন / সাপ / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net