Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে ২০২৪ সালে রাশিয়ার প্রবৃদ্ধি হবে সর্বোচ্চ: আইএমএফ

আন্তর্জাতিক

বিবিসি
17 April, 2024, 02:05 pm
Last modified: 17 April, 2024, 02:05 pm

Related News

  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন

উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে ২০২৪ সালে রাশিয়ার প্রবৃদ্ধি হবে সর্বোচ্চ: আইএমএফ

সংস্থাটির অনুমান মতে, রাশিয়ার অর্থনীতি চলতি বছর ৩.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো শক্তিশালী অর্থনীতির দেশগুলোর তুলনায়ও অনেক বেশি।
বিবিসি
17 April, 2024, 02:05 pm
Last modified: 17 April, 2024, 02:05 pm
ছবি: গেটি ইমেজেস

চলতি বছর বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে রাশিয়ার প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

সংস্থাটির অনুমান মতে, রাশিয়ার অর্থনীতি ২০২৪ সালে ৩.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো শক্তিশালী অর্থনীতির দেশগুলোর তুলনায় অনেক বেশি।

আইএমএফ জানায়, বিশ্ব অনেক নেতিবাচক ভবিষ্যদ্বাণী সত্ত্বেও মন্দা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। ব্যাংকিং ব্যবস্থা অনেকাংশে স্থিতিশীল বলে প্রতীয়মান হয়েছে। একইসাথে প্রধান উদীয়মান বাজার অর্থনীতিগুলি হঠাৎ করে থমকে যায়নি।

আন্তর্জাতিক সংস্থা হিসেবে আইএমএফ-এর সদস্য দেশ বর্তমানে ১৯০টি। এটি মূলত দেশগুলোকে কোথায় বিনিয়োগ করতে হবে তার পরিকল্পনা করতে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলি সুদের হারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়ে থাকে।

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও আইএমএফ চলতি বছর রাশিয়ান অর্থনীতি নিয়ে জানুয়ারির পূর্বাভাসকে আরও বাড়িয়েছে। যদিও সংস্থাটি বলেছে, ২০২৫ সালে দেশটির প্রবৃদ্ধি কম হবে। তবে এটি পূর্বে প্রত্যাশিত ১.৮ শতাংশ থেকে এখনও বেশি হবে।

আইএমএফ-এর ডেপুটি ডিরেক্টর পেটিয়া কোয়েভা ব্রুকস মনে করেন, কর্পোরেট ও রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগে বিনিয়োগ, দেশের অভ্যন্তরের ব্যক্তিগত সম্পদ ব্যবহারে দৃঢ়তা ও তেলের শক্তিশালী রপ্তানি রাশিয়ার প্রবৃদ্ধিকে উন্নীত করছে।

রাশিয়া বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশের একটি। বিবিসির গত ফেব্রুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী, রাশিয়ান তেল থেকে তৈরি কয়েক মিলিয়ন ব্যারেল জ্বালানি নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাজ্য আমদানি করেছে।

এদিকে আইএমএফের পূর্বাভাস মতে, চলতি বছর যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৫ শতাংশ হবে বলে অনুমান করেছে। যা উন্নত অর্থনীতির গ্রুপ জি৭ ভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। এক্ষেত্রে সবচেয়ে নিচে অবস্থান করছে জার্মানি।

আইএমএফ-এর অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে, যদি মধ্যপ্রাচ্যে ইসরায়েল-হামাস সংঘাত আরও বাড়তে থাকে তবে তার প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দামও বাড়াতে পারে।

সেক্ষেত্রে, লোহিত সাগরে জাহাজে ক্রমাগত আক্রমণ, ইউক্রেনে চলমান যুদ্ধ এখন পর্যন্ত 'অনেকটা স্থিতিশীল' থাকা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এতে করে খাদ্য, জ্বালানি ও পরিবহণ ব্যয়ের সম্ভাব্য বৃদ্ধি নিম্ন আয়ের দেশগুলিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। 


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

প্রবৃদ্ধি / অর্থনৈতিক প্রবৃদ্ধি / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ট্রাম্পের ইরান-ভুলে সবচেয়ে বেশি লাভবান কি রাশিয়া?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net