Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ইরানের হামলার পর ইসরায়েলে সব স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক

দ্য জেরুজালেম পোস্ট
14 April, 2024, 01:30 pm
Last modified: 14 April, 2024, 01:30 pm

Related News

  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • ড্রোন হামলা চালিয়ে মাসের পর মাস হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারবে ইরান
  • মার্কিন-কুর্দি আঁতাতের খবরের মাঝে ইরাকের কুর্দি অঞ্চলে ‘ইরান-বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের’ ওপর হামলা ইরানের
  • সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক যোগাযোগ স্থাপনায় ইরানের হামলা

ইরানের হামলার পর ইসরায়েলে সব স্কুল বন্ধ ঘোষণা

একইসঙ্গে দেশটির হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দেশের কোথাও ১,০০০ জনের বেশি মানুষ নিয়ে কোনো পাবলিক ইভেন্ট বা গণজমায়েত করা যাবে না।
দ্য জেরুজালেম পোস্ট
14 April, 2024, 01:30 pm
Last modified: 14 April, 2024, 01:30 pm
ফাইল ছবি: দ্য জেরুজালেম পোস্ট

শনিবার দিবাগত রাতে ইরানের হামলার পর সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। ইরানের ড্রোন ও  মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতাবশত আজ বোরবার (১৪ এপ্রিল) দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী কয়েক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে আইডিএফ।

আইডিএফের মুখপাত্র রিয়ার-এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি এক ভিডিও বার্তায় বলেছেন, "আগামীকাল (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু করে পরবর্তী কয়েক দিনের জন্য শিক্ষা কার্যক্রম, ক্যাম্প প্রোগ্রাম এবং পরিকল্পিত ভ্রমণের কোনোটিই আর হবে না।"

একইসঙ্গে দেশটির হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দেশের কোথাও ১,০০০ জনের বেশি মানুষ নিয়ে কোনো পাবলিক ইভেন্ট বা গণজমায়েত করা যাবে না।

গতরাতে ইসরায়েলের ওপর ইরানের ড্রোন হামলার পর এ সিদ্ধান্ত নেয় আইডিএফ।

এদিকে, আইডিএফের মুখপাত্র ইসরায়েলি বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সতর্কীকরণ সাইরেন শোনার পর তাদেরকে আশ্রয়কেন্দ্রে গিয়ে সেখানে ১০ মিনিটের জন্য অবস্থান করতে বলেছেন।

ইসরায়েলি বেসামরিকদের উদ্দেশ্যে মুখপাত্র বলেন, "আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছি।"

"যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা ইরানের প্রক্সিদের কাছ থেকে এখানে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হয়েছি এবং সেই অনুযায়ী আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজিয়েছি। যেকোনো হুমকি মোকাবেলায় আইডিএফ পুরোপুরি প্রস্তুত রয়েছে," যোগ করেন তিনি।

এদিকে, এবিসি নিউজকে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান ৪০০–৫০০ ড্রোন ও মিসাইল ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও ইরানের ছোঁড়া দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলছে, ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ মিলে কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিরোধ করেছে, যার বেশিরভাগ হয়েছে ইসরায়েলের আকাশসীমার বাইরে।

আইডিএফের মুখপাত্র হ্যাগারি জানান, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ইরান / ইরানের হামলা / ড্রোন হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা
  • ড্রোন হামলা চালিয়ে মাসের পর মাস হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারবে ইরান
  • মার্কিন-কুর্দি আঁতাতের খবরের মাঝে ইরাকের কুর্দি অঞ্চলে ‘ইরান-বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের’ ওপর হামলা ইরানের
  • সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক যোগাযোগ স্থাপনায় ইরানের হামলা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net