Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
গাজার দক্ষিণাঞ্চল থেকে ‘সেনা প্রত্যাহার’ করেছে ইসরায়েল

আন্তর্জাতিক

আল জাজিরা
08 April, 2024, 10:20 am
Last modified: 08 April, 2024, 10:22 am

Related News

  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • ইরান যুদ্ধ শুরুর পর এবার মধ্যপ্রাচ্যের চার দেশে ৯ বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়বে: ট্রাম্প

গাজার দক্ষিণাঞ্চল থেকে ‘সেনা প্রত্যাহার’ করেছে ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী ‘সেনা প্রত্যাহার’ করার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, একটি ইসরায়েলি ব্রিগেড এখনো গাজায় অবস্থান করছে। কিন্তু সে সম্পর্কে কোন বিস্তারিত তথ্য সামরিক বাহিনী দেয়নি।
আল জাজিরা
08 April, 2024, 10:20 am
Last modified: 08 April, 2024, 10:22 am
খান ইউনিসসহ গাজার দক্ষিণাঞ্চল থেকে স্থল সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ছবি: এএফপি

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান আগ্রাসনের ছয় মাস অতিবাহিত হওয়ার পর খান ইউনিসসহ গাজার দক্ষিণাঞ্চল থেকে স্থল সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী রবিবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে, "আজ রবিবার, ৭ এপ্রিল, আইডিএফ-এর ৯৮তম কমান্ডো ডিভিশন খান ইউনিসে মিশন শেষ করেছে। বিশ্রাম নিয়ে ভবিষ্যতের অভিযানের প্রস্তুতি নিতে ডিভিশনটি গাজা উপত্যকা ছেড়ে গেছে।"

বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর ১৬২ তম ডিভিশন এবং নাহাল ব্রিগেডের নেতৃত্বে একটি বাহিনী গাজায় এখনো সক্রিয় আছে। সুনির্দিষ্ট বুদ্ধিমত্তা-ভিত্তিক অপারেশন পরিচালনা করার পাশাপাশি তারা আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) এর সক্ষমতা বজায় রাখবে।

ইসরায়েলি সামরিক বাহিনী বার্তা সংস্থা র‍য়টার্সকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, একটি ব্রিগেড এখনো গাজায় অবস্থান করছে। কিন্তু সে সম্পর্কে কোন বিস্তারিত তথ্য সামরিক বাহিনী দেয়নি। একটি ইসরায়েলি ব্রিগেড সাধারণত কয়েক হাজার সৈন্য দ্বারা গঠিত হয়।

আল জাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন, সেনা প্রত্যাহার নিয়ে ইসরায়েল যে দাবি করে আসছে সেটি যুদ্ধের একটি 'নতুন কৌশল' হতে পারে।

ইসরায়েল অধিষ্ঠিত পূর্ব জেরুজালেম থেকে প্রতিবেদন করার সময় তিনি বলেন, "আমাদের বলা হয়েছে, এ নতুন কৌশলটি কার্যকর করতে তাদের অনেক সৈন্যের প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের কথা শোনেন, তাহলে আপনি বিষয়গুলোকে নিয়ে ভিন্নভাবে চিন্তা করতে পারবেন। আমরা শুনেছি, রাফাহতে স্থল আক্রমণের প্রস্তুতি নিতে একটি বাহিনীকে পুনরায় মোতায়েন করা হতে পারে।"

হোয়াইট হাউজ আংশিক সেনা প্রত্যাহারের বিষয়ে বলেছে, এটি সম্ভবত সৈন্যদের 'বিশ্রাম দেওয়া ও পুনরায় উজ্জীবিত করার' একটি সুযোগ। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির মতে, সৈন্যরা চার মাস ধরে যুদ্ধ করায় তারা ক্লান্ত এবং তাদের উজ্জীবিত করা প্রয়োজন। 

গাজায় হামলা চালানোর ছয় মাস পরে সেখান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী এ সময়ের মধ্যে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে যেটিকে আন্তর্জাতিক বিচার আদালত 'গণহত্যার বিশ্বাসযোগ্য ঘটনা' হিসেবে অভিহিত করেছে।

এদিকে মিশর গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে বন্দিদের মুক্তির লক্ষ্যে একটি নতুন আলোচনা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে হামাস যে দাবিগুলো করেছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল, গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০-র বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে হামাস। সেদিনই পাল্টা জবাব দিতে গাজায় লাগাতার হামলা চালানো শুরু করে ইসরায়েল। মিশরের সীমান্তবর্তী রাফাহ শহরটি বর্তমানে এক মিলিয়নের বেশি ফিলিস্তিনিদের জন্য শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। গাজায় ভয়াবহ খাদ্য সংকটের জন্য দেখা দিয়েছে দুর্ভিক্ষ।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

গাজা / ইসরায়েল / সেনা প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • ইরান যুদ্ধ শুরুর পর এবার মধ্যপ্রাচ্যের চার দেশে ৯ বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়বে: ট্রাম্প

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net