Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
জনপ্রিয় হয়ে উঠছে নিকোটিন পাউচ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে কারণে উদ্বিগ্ন

আন্তর্জাতিক

সিএনএন
04 April, 2024, 10:35 pm
Last modified: 25 April, 2024, 08:53 pm

Related News

  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প

জনপ্রিয় হয়ে উঠছে নিকোটিন পাউচ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে কারণে উদ্বিগ্ন

মার্কিন বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল গত ফেব্রুয়ারিতে জানায়, ২০২৩ সালে জিন ব্র্যান্ড এই পণ্যের ৩৫ কোটি ক্যান বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ৬২ শতাংশ বেশি। প্রতি ক্যানে গড়ে ১৫টি পাউচ ছিল। 
সিএনএন
04 April, 2024, 10:35 pm
Last modified: 25 April, 2024, 08:53 pm
ছবি: শেলবি নোলস / ব্লুমবার্গ / গেটি ইমেজেস

ওরাল নিকোটিন পাউচ বা নিকোটিনযুক্ত থলে বর্তমানে বেশ আলোচিত এক পণ্য। নিকোটিন গ্রহণের তামাকমুক্ত ও ধোঁয়াবিহীন এই বিকল্পটি গত কয়েক বছরে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এটি মূলত নিকোটিন গ্রহণের জন্য চিউইংগামের মতো দেখতে ছোট থলে বা পাউচ। ব্যবহারকারীরা নিকোটিনের এই ছোট্ট পাউচটি তাদের ঠোঁট ও মাড়ির মাঝখানে রেখে দেন। নিকোটিন গলে ব্যক্তির শরীরে প্রবেশ করে। কিছুক্ষণ পর তা থেকে সম্পূর্ণ নিকোটিন নিষ্কাশিত হওয়ার পরে পাউচটি ফেলে দেওয়া হয়।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড জিন নিকোটিন পাউচ বাজারে আনে।

মার্কিন বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল গত ফেব্রুয়ারিতে জানায়, ২০২৩ সালে জিন ব্র্যান্ড এই পণ্যের ৩৫ কোটি ক্যান বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ৬২ শতাংশ বেশি। প্রতি ক্যানে গড়ে ১৫টি পাউচ ছিল। 

এই পণ্যটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। আসক্ত ব্যক্তিদের জন্য তামাক ও ধূমপানের একটি বিকল্প এটি।

তবে এর অবাধ ব্যবহার নিয়ে ইতোমধ্যে কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং গবেষক উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের দাবি, এর অভিনবত্বের কারণে নতুন ব্যবহারকারীরা এর প্রতি আকর্ষিত হতে পারে, বিশেষত অল্প বয়সীরা।

ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের এক মুখপাত্র ই-মেইলে বলেন, জিন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিয়ে পণ্যের প্রচার করে না। এছাড়া মার্কিনিদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া তাদের কোম্পানির পোস্টগুলো ২১ বছর বা তার বেশি বয়সীদের উদ্দেশ্য করে দেওয়া হয়।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে জিন ব্যবহারের হার বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এক ধরনের অখ্যাত ইনফ্লুয়েন্সাররা সোশ্যাল মিডিয়ায় নিকোটিনের প্রচার করছে, তাদেরকে বলা হয় 'জিনফ্লুয়েন্সার'।

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার সম্প্রতি ফেডারেল ট্রেড কমিশন এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রকদের জিনের বিপণন কৌশল এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব সংক্রান্ত তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

গত জানুয়ারিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি বাবা-মায়েদের উদ্দেশে একটি সতর্কবার্তা দিচ্ছি। কারণ এই নিকোটিন পাউচগুলো শিশু ও কিশোরদের মনোযোগ আকর্ষণ করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ ব্যবহার করে তাদেরকে এগুলো ব্যবহারে প্রলুব্ধ করা হচ্ছে।'

পণ্যটির স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে বিশেষজ্ঞদের অভিমত

নিকোটিন পাউচগুলো কি ভেপিংয়ের চেয়ে ভালো?

তামাক একটি পরিচিত কার্সিনোজেন, যা বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণ। আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্যমতে, ধূমপান ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ।

যদিও জিন, ভেলো এবং অন্যান্য ব্র্যান্ড তাদের নিকোটিন পাউচগুলো ধূমপান এবং তামাক ব্যবহারের বিকল্প হিসেবে প্রচার করে বাজারজাত করছে।

ছবি: গেটি ইমেজেস ভায়া বিবিসি

নেব্রাস্কা মেডিসিনের পালমোনারি ডিজিজ এবং থোরাসিক সার্জারির নার্স প্র্যাকটিশনার কেসিয়া ক্রিস্টেনসেন বলেন, নিকোটিন পাউচ ব্যবহারের সময় সিগারেট বা ভ্যাপ পেনসের মতো রাসায়নিকগুলো নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করা প্রয়োজন হয় না। তবে তিনি কাউকে ধূমপান ছাড়ার উপায় হিসেবে এই পাউচ ব্যবহারের অনুমোদন দেন না।

একজন সার্টিফায়েড তামাক চিকিৎসা বিশেষজ্ঞও ক্রিস্টেনসেন আরও বলেন, 'এটি ইতিবাচক যে এই সংস্থাগুলো মানুষের আসক্তি ছাড়ানোর চেষ্টায় তামাকবিহীন নিকোটিনের পণ্য আনার চেষ্টা করছে। তবে আমি মনে করি যতদিন না এগুলো এফডিএ সম্পূর্ণরূপে এগুলোর নিশ্চিয়তা দেয়, আমি আমার রোগীদের এই পাউচ ব্যবহারের পরামর্শ দেবো না।

তিনি বলেন, এ ব্যাপারে আমি তাদের স্পষ্ট করে বলি, এই পাউচগুলোতে কী আছে আমি সত্যিই সে ব্যাপারে নিশ্চিত না।
ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের এফডিএ অনুমোদনের আবেদন ২০২০ সাল থেকে মুলতুবি রয়েছে।

তবে এফডিএ কর্মকর্তারা আবেদনটি বিবেচনাধীন থাকার সময় ননটোব্যাকো নিকোটিন পণ্যটিকে বাজারে চালু রাখার অনুমতি দিয়েছেন।

ক্রিস্টেনসেন বলেন, পণ্যটি নিয়ে আরও গবেষণা প্রয়োজন। যদি সিগারেট বা তামাকের চেয়ে এর নিকোটিনের পরিমাণ কম হয়, তাহলে যারা তামাক ও নিকোটিন ব্যবহার পুরোপুরি বন্ধ করতে চান তাদের জন্য পাউচগুলো সহায়ক হতে পারে। 

তিনি বলেন, পরিমাণে কিছুটা পার্থক্য হতে পারে, তবে সাধারণত একটি সিগারেটে ৫ থেকে ১০ মিলিগ্রাম নিকোটিন রয়েছে। তবে নিঃশ্বাসের সঙ্গে গ্রহণের সময় এর পরিমাণ সম্ভবত কিছুটা কমে যায়। নিকোটিন পাউচগুলোতে নিকোটিনের ভিন্নতা রয়েছে। সাধারণ প্রতিটি থলেতে ৩ থেকে ৬ মিলিগ্রাম নিকোটিন থাকে। তবে কিছু ব্র্যান্ডের পাউচে ২৮ মিলিগ্রামের উপরে নিকোটিন থাকে।

নিকোটিন আসক্তি এবং মানসিক স্বাস্থ্য

ক্রিস্টেনসেনের মতে, যে-সব রোগী তামাক ছাড়ার চেষ্টা করছেন তারা ভেপিংয়ের মাধ্যমে নিকোটিনে আসক্ত হয়ে পড়েন। কখনও কখনও তাতে সিগারেটের চেয়েও বেশি নিকোটিন গ্রহণ করে ফেলেন।

তিনি বলেন, কারণ ভ্যাপগুলো ব্যবহার করা সহজ এবং ধূমপানের মতো এগুলো গ্রহণ করতে স্মোক ব্রেকের অপেক্ষা করতে হয়না। বাড়ির ভেতরেই এগুলো ব্যবহার করা যায়।

আর নিকোটিন পাউচগুলো তো আরও এগিয়ে। ০.৬ ইঞ্চি বাই ১.১ থেকে ১.৩ ইঞ্চির (১৪ মিলিমিটার বাই ২৮ থেকে ৩২ মিলিমিটার) একটি ছোট পাউচ সবার অজান্তেই যে কোনো জায়গায় বসেই মুখে দেওয়া যায়।

নিকোটিনের উপর নির্ভরতা মানুষের শরীরে বিরক্তি, মাথাব্যথা, মাথা ঘোরা ও ক্লান্তির মতো নেতিবাচক প্রভাব ফেলে।

যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের অনুসারে, গবেষকরা দেখেছেন দীর্ঘমেয়াদি নিকোটিন গ্রহণ হৃদ্‌রোগ, ভাস্কুলার ডিজিজ, প্রজনন স্বাস্থ্য সমস্যা এবং আরও অনেক রোগের সঙ্গে সম্পর্কিত।

এফডিএ'র তথ্যানুসারে, তবে নিকোটিন ক্যান্সার বা ফুসফুসের রোগ সৃষ্টি করে না।

ক্রিস্টেনসেন বলেন, নিকোটিনের ব্যবহার যদি ব্যক্তির স্ট্রেস, উদ্বেগ বা হতাশা মোকাবিলা প্রভৃতির সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে আসক্তি থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন।

তিনি বলেন, 'মানসিক স্বাস্থ্য সত্যিই নিকোটিন আসক্তির সঙ্গে বেশ নিবিড়ভাবে জড়িত।'

তিনি আরও বলেন, 'মানুষ ধূমপান বা তামাক ছেড়ে দিয়ে পুনরায় গ্রহণ শুরু করার সবচেয়ে বড় কারণ তাদের জীবনে খারাপ সময় কাটানো। একবার ছেড়ে দেওয়ার পরে যখন কেউ চাপে পড়ে, কাছের কেউ মারা যায়, চাকরি হারায় বা বিবাহ বিচ্ছেদ ঘটে; তখন তারা ফের ধূমপান শুরু করে। কারণ তারা আবেগগুলো মোকাবিলা করতে পারে না, বা তারা মনে করে ধূমপান ছাড়া এগুলোর সঙ্গে লড়তে পারবে না।

ক্রিস্টেনসেন আরও বলেন, যারা কিশোর বয়স থেকে নিকোটিন ব্যবহার করে আসছেন, তাদের জন্য এই অভ্যাস ছাড়া বেশ কঠিন হতে পারে।

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

নিকোটিন পাউচ / ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net