Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
শিশুদের বদলে এখন থেকে বড়দের ডায়াপার বানাবে জাপান

আন্তর্জাতিক

বিবিসি
28 March, 2024, 10:40 am
Last modified: 28 March, 2024, 10:44 am

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি

শিশুদের বদলে এখন থেকে বড়দের ডায়াপার বানাবে জাপান

জাপানে প্রাপ্তবয়স্কদের ডায়াপারের বাজার ক্রমান্বয়ে বাড়ছে এবং এখন এর মূল্য ২ বিলিয়ন ডলারেরও বেশি।
বিবিসি
28 March, 2024, 10:40 am
Last modified: 28 March, 2024, 10:44 am
ছবি: গেটি ইমেজেস

জাপানের একটি ডায়াপার প্রস্তুতকারক প্রতিষ্ঠান জানিয়েছে, এখন থেকে শিশুদের বদলে প্রাপ্তবয়ষ্কদের ডায়াপার বিক্রি করবে তারা। প্রতিষ্ঠানটির নাম ওজি হোল্ডিংস।

এর আগেও জাপানের আরও কিছু প্রতিষ্ঠান এ ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়া এবং জন্মহার হ্রাস পাওয়াই এর কারণ।

গত এক দশকেরও বেশি সময় ধরে জাপানে শিশুদের তুলনায় প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ডায়াপার বিক্রির পরিমাণ বেড়েছে।

২০২৩ সালে জাপানে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ৭ লাখ ৫৮ হাজার ৬৩১ জন, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কম। ঊনবিংশ শতাব্দীর পর জাপানে এটিই সর্বনিম্ন জন্মের রেকর্ড। ১৯৭০-এর দশকে এই সংখ্যা দাঁড়ায় ২০ লাখেরও বেশি।

এক বিবৃতিতে ওজি হোল্ডিংস জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান ওজি নেপিয়া বর্তমানে বছরে ৪০ কোটি শিশু ডায়াপার তৈরি করে। ২০০১ সাল থেকে উৎপাদন হ্রাস পাচ্ছে। তখন কোম্পানিটি ৭০ কোটি ডায়াপার তৈরি করত। 

২০১১ সালে জাপানের সবচেয়ে বড় ডায়াপার নির্মাতা প্রতিষ্ঠান ইউনিচার্ম জানায়, তাদের প্রাপ্তবয়স্কদের ডায়াপার বিক্রি শিশুদের ডায়াপারকে ছাড়িয়ে গেছে।

জাপানে প্রাপ্তবয়স্কদের ডায়াপারের বাজার ক্রমান্বয়ে বাড়ছে এবং এখন এর মূল্য ২ বিলিয়ন ডলারেরও বেশি। জাপান বিশ্বের বৃহত্তম প্রবীণ জনগোষ্ঠীগুলোর মধ্যে একটি। দেশটির মোট জনসংখ্যার ৩০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। গত বছর ৮০ বছরের বেশি বয়সীদের হার প্রথমবারের মতো ১০ শতাংশ ছাড়িয়ে যায়।

ওজি হোল্ডিংস জানিয়েছে তারা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় শিশুদের ডায়াপার তৈরি অব্যাহত রাখবে। সেখানে এই ডায়াপারের চাহিদা বাড়বে বলেই আশা করছে তারা।

জাপানে জনসংখ্যা ধীরে ধীরে কমছে। বয়স্ক মানুষ বেড়ে যাওয়া এবং জন্মহার হ্রাস এর মূল কারণ। বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশের জন্য এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 

গত বছর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছিলেন, জাপান এমন এক সংকটময় মুহূর্তে রয়েছে যেখানে সমাজ এভাবে চলতে পারবে কিনা তা অনিশ্চিত। 

তবে জাপানই একমাত্র দেশ নয়,  হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশেও শিশু জন্মহার কম। এর মধ্যে বিশ্বের সবচেয়ে কম জন্মহার দক্ষিণ কোরিয়ায়।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ডায়াপার / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, ৩ মিটার উঁচু সুনামির সতর্কতা
  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net