Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
নিরাপত্তা পরিষদে গাজায় ‘যুদ্ধবিরতির’ মার্কিন প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

আন্তর্জাতিক

এএফপি, রয়টার্স
22 March, 2024, 11:20 pm
Last modified: 22 March, 2024, 11:21 pm

Related News

  • ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, আছে গৃহযুদ্ধের ঝুঁকিতে: সিআইএ-র প্রতিবেদন
  • জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • গুগল ম্যাপসের নতুন স্যাটেলাইট ছবিতে প্রকাশ পেল গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র
  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ

নিরাপত্তা পরিষদে গাজায় ‘যুদ্ধবিরতির’ মার্কিন প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ওয়াশিংটনকে উপহাস করে বলেন, গাজায় এতদিন ইসরাইলকে থামাতে যুক্তরাষ্ট্র কিছু করেনি। অথচ তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলছে যখন ‘গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে'।
এএফপি, রয়টার্স
22 March, 2024, 11:20 pm
Last modified: 22 March, 2024, 11:21 pm
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স ও ব্রিটেনসহ বাকি ১১টি সদস্য রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ছবি: রয়টার্স/মাইক সেগার

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। এসময় ওয়াশিংটনের দ্বিমুখী নীতি ইসরায়েলের ওপর কোনো চাপ তৈরি করছে না বলে অভিযোগ করেছে মস্কো।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স ও ব্রিটেনসহ বাকি ১১টি সদস্য রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

রাশিয়া ও চীন প্রস্তাবটির ভোটাভুটিতে নিজেদের ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। এছাড়া আলজেরিয়া এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে এবং গায়ানা ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ওয়াশিংটনকে উপহাস করে বলেন, গাজায় এতদিন ইসরাইলকে থামাতে যুক্তরাষ্ট্র কিছু করেনি। অথচ তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলছে যখন 'গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে'।

তিনি বলেন, 'আমরা তাদের একটি টিপিক্যাল ভণ্ডামি দেখছি।'

নেবেনজিয়া বলেছেন, প্রস্তাবটি 'অত্যন্ত রাজনীতিকরণ' করা হয়েছে। প্রস্তাবটিতে কার্যত গাজার রাফা শহরে অভিযান চালিয়ে যেতে ইসরায়েলকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, 'এর ফলে পুরো গাজা এবং এর সমস্ত জনগণকে ফের বিপর্যয়, ধ্বংসযজ্ঞ বা বাস্তুচূত্যির মুখে পড়তে হবে।'

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, যুক্তরাষ্ট্রের খসড়ায় যুদ্ধবিরতির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। এই রেজুলেশন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদকে বলেছেন 'এই পরিষদের বেশিরভাগ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাশিয়া ও চীন তার ভেটো প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।'

তিনি বলেন, প্রস্তাবে বলা হয়েছিল, তারা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায়। এর মাধ্যমে যুদ্ধ বন্ধ হবে এবং সব ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা হবে। একই সঙ্গে গাজায় জীবন বাঁচানো বিপুল ত্রাণ পৌঁছানো হবে।

তিনি রাশিয়া ও চীনকে 'খামখেয়ালি' এবং 'তুচ্ছ' কারণে প্রস্তাবে ভেটো দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এটি উত্থাপন করেছে, তারা শুধু এজন্য এর বিরোধিতা করেছে।

এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার নিন্দা না করায়ও তিনি এই দুই দেশের সমালোচনা করেছেন।

তিনি পরিষদকে বলেন, 'আমরা সবাই জানি, এসব জ্বালাময়ী বাগাড়ম্বর ছাড়া রাশিয়া ও চীন দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা বা মানবিক সহায়তা প্রচেষ্টায় অর্থবহ অবদান রাখতে কূটনৈতিকভাবে কিছুই করছে না।'

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / গাজা / যুদ্ধবিরতি / নিরাপত্তা পরিষদ / রাশিয়া / চীন / ভেটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, আছে গৃহযুদ্ধের ঝুঁকিতে: সিআইএ-র প্রতিবেদন
  • জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন
  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • গুগল ম্যাপসের নতুন স্যাটেলাইট ছবিতে প্রকাশ পেল গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র
  • রাশিয়ায় রোসাটমের আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net