Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
গাড়ি তৈরিতে ফ্যাক্টরিতে হিউম্যানয়েড রোবট ব্যবহার করবে মার্সিডিজ

আন্তর্জাতিক

পিসিম্যাগ ডটকম
17 March, 2024, 03:15 pm
Last modified: 17 March, 2024, 03:36 pm

Related News

  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন

গাড়ি তৈরিতে ফ্যাক্টরিতে হিউম্যানয়েড রোবট ব্যবহার করবে মার্সিডিজ

অ্যাপোলো রোবটটি ৫ ফিট ৮ ইঞ্চি লম্বা; ওজন ১৬০ পাউন্ড। এটি ৫৫ পাউন্ড পর্যন্ত ভার তুলতে সক্ষম। কোম্পানিটির তথ্যমতে, বর্তমানে রোবটটি সিংগেল প্যাক ব্যাটারি দিয়ে চার ঘণ্টা কাজ করতে পারে।
পিসিম্যাগ ডটকম
17 March, 2024, 03:15 pm
Last modified: 17 March, 2024, 03:36 pm
ছবি: অ্যাপট্রোনিক

গাড়ি তৈরিতে ফ্যাক্টরিতে অ্যাপোলো হিউম্যানয়েড রোবটের ব্যবহার শুরু করতে যাচ্ছে অটোমোবাইল কোম্পানি মার্সিডিজ-বেঞ্জ। গত শুক্রবার রোবটির প্রস্তুতকারক কোম্পানি অ্যাপট্রোনিক এই তথ্য জানিয়েছে।

অ্যাপট্রোনিকের সিইও জেফ কার্ডেনাস এক বিবৃতিতে বলেন, "মার্সিডিজ কম দক্ষতাসম্পন্ন ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে অ্যাপোলো ব্যবহারের পরিকল্পনা করছে। আগামীতে এই মডেলটি অন্যান্য কোম্পানিও ব্যবহার করবে।"

অ্যাপোলো রোবটটি ৫ ফিট ৮ ইঞ্চি লম্বা; ওজন ১৬০ পাউন্ড। এটি ৫৫ পাউন্ড পর্যন্ত ভার তুলতে সক্ষম। কোম্পানিটির তথ্যমতে, বর্তমানে রোবটটি সিংগেল প্যাক ব্যাটারি দিয়ে চার ঘণ্টা কাজ করতে পারে।

সাধারণ রোবটের হাত ও পা-এর পাশাপাশি চোখে এলইডি লাইটস ও বুকে স্ক্রিন থাকে। যা বিভিন্ন ধরনের তথ্য স্ক্রিনে প্রদর্শন করা হয়। অন্যদিকে অ্যাপোলোর অবয়বে এমন একটি স্ক্রিন রয়েছে যা কিঞ্চিৎ হাসি কিংবা ব্যাটারি চার্জের অবস্থা প্রদর্শন করতে পারে।

ছবি: অ্যাপট্রোনিক

অ্যাপোলোতে চার্জ করার জন্য বৈদ্যুতিক গাড়ির মতো প্লাগ-ইন ব্যবস্থা নেই। পরিবর্তে হিউম্যানয়েড রোবটের ব্যাটারি প্যাক রয়েছে যা ফুরিয়ে গেলে নতুন আরেকটি যুক্ত করতে হয়।

যদি কোনো চলমান বস্তু বা ব্যক্তি হাঁটতে থাকা অ্যাপোলো রোবটের কাছাকাছি আসে তবে এটি তা অনুভব করতে পারে। তাই নিরাপত্তাজনিত কারণে রোবটটি নড়াচড়া করা বন্ধ করে দেবে।

অ্যাপোলো রোবটটির কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। কোম্পানির ওয়েবসাইটটির মতে, একটি গেম কন্ট্রোলার-এর মতো ডিভাইস থেকেও এই নিয়ন্ত্রণ করা সম্ভব।

মার্সিডিজ মূলত অ্যাপোলোকে গাড়ির যন্ত্রাংশ তদারকি করতে, যন্ত্রগুলোকে অ্যাসেম্বলি লাইনে আনতে ইত্যাদি কাজে ব্যবহার করবে।

মার্সিডিজ বেঞ্চ গ্রুপ ম্যানেজমেন্টের বোর্ড মেম্বার জর্জ বার্জার বলেন, "সবচেয়ে ভালো মানের গাড়ি তৈরি করতে আমরা প্রতিনিয়ত স্বয়ংচালিত উৎপাদনের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এক্ষেত্রে রোবোটিক্স ও এআইয়ের অগ্রগতি আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।"

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

মার্সিডিজ বেঞ্জ / গাড়ি / হিউম্যানয়েড / রোবট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • জয় বড়ুয়ার তৈরি বায়োনিক হাত যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন
  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • তেল সংকটের তোয়াক্কা নেই; একুশ শতকের বাজার দখলে প্রস্তুত চীনের ইভি
  • নাচানাচি-দৌড়ঝাঁপের পর এবার ঘরের কাজে নজর চীনা রোবট কোম্পানিগুলোর, বিক্রি বাড়ার আশা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net