Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারি ‘জীবিত’ হবে রাসায়নিক ইনজেকশনে!

আন্তর্জাতিক

নিউ সায়েন্টিস্ট
10 March, 2024, 12:35 pm
Last modified: 10 March, 2024, 01:11 pm

Related News

  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • দেশের বিভিন্ন স্থানে ইভি চার্জিং স্টেশন, ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের
  • গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • ২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহনের অন্তত ৩০% বৈদ্যুতিক যানে রূপান্তরের লক্ষ্য সরকারের

চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারি ‘জীবিত’ হবে রাসায়নিক ইনজেকশনে!

নিউ সায়েন্টিস্ট
10 March, 2024, 12:35 pm
Last modified: 10 March, 2024, 01:11 pm
ছবি: অ্যালিস পয়েন্টার

ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারিকে ফের কর্মক্ষম করে তুলতে পারে একটি রাসায়নিক ইনজেকশন। এক ধাপের এই প্রক্রিয়াটি ই-বর্জ্য কমানোর পাশাপাশি ক্রমবর্ধমান বৈদ্যুতিক যানবাহনের জন্য প্রয়োজনীয় ব্যাটারির সরবরাহ বাড়াতে পারে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির চার্জ করা কিছু অংশ, যা শক্তি মজুত রাখে, অকার্যকর হয়ে যায়। এতে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে আসে। কিছু নির্দিষ্ট রাসায়নিক ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হলে ব্যাটারির ওইসব অংশের ক্ষয় রোধ করা যাবে। যদিও এভাবে ইনজেকশন দিয়ে কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত ব্যাটারি সারিয়ে তোলা সম্ভব হবে না।

টয়োটার এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, লিথিয়াম-আয়ন ব্যাটারি ইনজেকশনের মাধ্যমে ফের কর্মক্ষম করে তুললে ব্যাটারির আয়ু বাড়তে পারে।

জাপানের টয়োটা সেন্টার আরঅ্যান্ডডি ল্যাবস ইনক.-এর গবেষক নবুহিরো ওগিহারা বলেন, 'শুধু ল্যাবে ব্যবহারের জন্য ছোট আকারের ব্যাটারিতে এই সিস্টেমের কার্যকারিতা যাচাই করা হয়নি, অটোমোটিভে ব্যবহারের জন্য বড় আকারের ব্যাটারিতেও [এর কার্যকারিতা] যাচাই করা হয়েছে।'

ব্যাটারিকে শক্তি ধরে রাখার ক্ষমতা জোগায় যেসব ধাতুকণা—ধনাত্মক চার্জযুক্ত লিথিয়াম আয়ন ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন—সেগুলো চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারিতে যোগ করেছিলেন ওগিহারা ও তার সহকর্মীরা। 

নানা পরীক্ষানিরীক্ষার পর গবেষকরা দেখেছেন, লিথিয়াম ন্যাফথালেনাইডভিত্তিক একটি রিকভারি রিএজেন্ট দুই ধরনের চার্জযুক্ত ধাতুকণাকেই উদ্দীপিত করতে পারে। পাশাপাশি চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারির সক্ষমতা ৮০ শতাংশ ফিরিয়ে আনতে পারে। 

চার্জ করা ও চার্জ ফুরিয়ে যাওয়ার ১০০টি চক্র স্থায়ী হয়েছে ইনজেকশনের মাধ্যমে সচল করা ব্যাটারির সক্ষমতা।

তবে এ পদ্ধতির প্রকৃত কার্যকারিতা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য ফের কর্মক্ষম করা ব্যাটারি দীর্ঘমেয়াদে পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জ্যাকলিন এজ। 

টয়োটার গবেষণা দল কাজটির পেটেন্ট আবেদন জমা দিয়েছে। ব্যবহৃত ব্যাটারি পুনরুজ্জীবিত করে ফের ব্যবহার করার ধারণাটি অন্যান্য কোম্পানি ও সরকারি সংস্থাকেও আকৃষ্ট করেছে।

Related Topics

টপ নিউজ

ব্যাটারি / ব্যাটারির আয়ু / চার্জ ফুরানো ব্যাটারি / ইভি / ইভি ব্যাটারি / বৈদ্যুতিক গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • দেশের বিভিন্ন স্থানে ইভি চার্জিং স্টেশন, ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের
  • গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • ২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহনের অন্তত ৩০% বৈদ্যুতিক যানে রূপান্তরের লক্ষ্য সরকারের

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net