Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
ত্রাণ সহায়তা পৌঁছাতে গাজা উপকূলে অস্থায়ী বন্দর করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 March, 2024, 01:55 pm
Last modified: 08 March, 2024, 02:02 pm

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • হামাস সদস্যদের বন্দি রাখা কারা-উইংয়ের চারপাশে কুমিরের জন্য পরিখা খনন করছে ইসরায়েল
  • তেহরানে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 

ত্রাণ সহায়তা পৌঁছাতে গাজা উপকূলে অস্থায়ী বন্দর করবে যুক্তরাষ্ট্র

এদিকে চলমান সংঘাত গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি সতর্ক করেছে যে, গাজার উত্তরাঞ্চলে শিশুরা অনাহারে মারা যাচ্ছে।
টিবিএস ডেস্ক
08 March, 2024, 01:55 pm
Last modified: 08 March, 2024, 02:02 pm
ছবি: গেটি ইমেজেস

সমুদ্রপথে আরও মানবিক সহায়তা পৌঁছাতে গাজায় একটি অস্থায়ী বন্দর নির্মাণ করবে মার্কিন সামরিক বাহিনী। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (বৃহস্পতিবার) এই ঘোষণা দেন। খবর বিবিসির। 

মার্কিন কর্মকর্তাদের দাবি, অস্থায়ী বন্দরটি ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার পরিমাণ প্রতিদিন 'শতশত অতিরিক্ত ট্রাক বোঝাই' আকারে বাড়িয়ে দেবে।

একইসাথে বাইডেন আশ্বস্ত করেছেন যে, এই উদ্যোগের অংশ হিসেবে গাজার মাটিতে মার্কিন সেনারা অন্তর্ভুক্ত হবেন না।

অন্যদিকে গাজায় চলমান যুদ্ধ নিয়ে জাতিসংঘ সতর্ক করেছে যে, উপত্যকাটির জনসংখ্যার এক চতুর্থাংশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। ঠিক এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বন্দর নির্মাণের ঘোষণা এলো।

বাইডেন বলেন, "মার্কিন সামরিক বাহিনী যে বন্দরটি নির্মাণ করবে সেটি থেকে উপকূলে পণ্য পরিবহনের জন্য একটি অস্থায়ী পিয়ার অন্তর্ভুক্ত করা হবে।"

তবে কে বা কারা রাস্তা নির্মাণ করবে কিংবা ভূমিতে সহায়তা নিশ্চিত করবে তা স্পষ্ট নয়। অর্থাৎ উদ্যোগটি শেষ পর্যন্ত সফল হবে কি-না সে সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে।

মার্কিন কর্মকর্তারা জানান, বন্দরটি স্থাপন করতে 'কয়েক সপ্তাহ' সময় লাগবে। এরমধ্যেই বন্দরটি খাদ্য, পানি, ওষুধ ইত্যাদি বহনকারী বড় জাহাজগুলি গ্রহণ করতে সক্ষম হবে। প্রাথমিক চালানটি সাইপ্রাস হয়ে গাজায় পৌঁছাবে, যেখানে ইসরায়েলের নিরাপত্তা দল তা খতিয়ে দেখবে।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, "একটি অস্থায়ী বন্দর প্রতিদিন গাজায় মানবিক সহায়তার পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি করতে সক্ষম হবে। মানবিক সহায়তা গৌণ বিবেচনা কিংবা দর কষাকষির বিষয় হতে পারে না।"

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের মধ্যে দিয়ে শুরু হয় যুদ্ধ। এতে সেখানে প্রাথমিকভাবে ১২০০ জন নিহত হয়। একইসাথে ২৫৩ জনকে বন্দি করে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি।

জবাবে পালটা হামলা শুরু করে তেল আবিব। গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩০,৮০০ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।  

এদিকে চলমান সংঘাত গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি সতর্ক করেছে যে, গাজার উত্তরাঞ্চলে শিশুরা অনাহারে মারা যাচ্ছে। সেখানে আনুমানিক ৩ লাখ ফিলিস্তিনি অল্প খাবার বা বিশুদ্ধ পানির সংকট নিয়ে বসবাস করছে।

গাজার কোনো গভীর সমুদ্র বন্দর নেই। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরে জরুরিভাবে সাহায্যের শিপলোড করায় উপায় খুঁজছে।

এদিকে গত ২০ ফেব্রুয়ারি বিশ্ব খাদ্য কর্মসূচি গাজার উত্তরাঞ্চলে খাদ্য সরবরাহ স্থগিত করছে। কেননা তাদের প্রাথমিক চিকিৎসা সামগ্রীবাহী কনভয়গুলি লুটপাট ও সহিংসতার মুখোমুখি হয়েছে।"

এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলি বিমানের মাধ্যমে সাহায্য প্রদানের চেষ্টা করছে। তবে মানবিক সংস্থাগুলির দাবি, ক্রমবর্ধমান চাহিদার তুলনায় তা অপ্রতুল।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধ / হামাস-ইসরায়েল যুদ্ধ / হামাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • হামাস সদস্যদের বন্দি রাখা কারা-উইংয়ের চারপাশে কুমিরের জন্য পরিখা খনন করছে ইসরায়েল
  • তেহরানে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net