Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
ইন্টারনেট থেকে ২ মিলিয়নের বেশি গবেষণাপত্র গায়েব!

আন্তর্জাতিক

নেচার
05 March, 2024, 08:50 pm
Last modified: 07 March, 2024, 08:14 pm

Related News

  • দেশে গবেষণাপত্র প্রকাশ বেড়েছে ২০%, তবে মোট প্রকাশনায় এখনো ভারত-পাকিস্তানের পেছনে
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির
  • ইরানে আবার চালু হচ্ছে ইন্টারনেট, বিক্ষোভের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
  • ৪০০ টাকায় ২০ এমবিপিএস: দাম অপরিবর্তিত রেখে আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ আনল বিটিসিএল
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের

ইন্টারনেট থেকে ২ মিলিয়নের বেশি গবেষণাপত্র গায়েব!

এই গবেষণায় ব্যবহৃত নিবন্ধগুলোর ২৮ শতাংশ অর্থাৎ, দুই মিলিয়নেরও বেশি গবেষণাপত্রের সক্রিয় ডিওআই থাকা সত্ত্বেও, এগুলো কোনো ডিজিটাল সংরক্ষণাগারে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, বলা যায় সেগুলো গায়েব হয়ে গেছে। ডিওআই লেবেলযুক্ত মাত্র ৫৮% নিবন্ধ মাত্র একটি সংরক্ষণাগারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, বাকি ১৪% নিবন্ধ এই গবেষণা থেকে বাদ দেওয়া হয়েছে।
নেচার
05 March, 2024, 08:50 pm
Last modified: 07 March, 2024, 08:14 pm
ছবি: আনা বার্কুট / অ্যালামি

৭০ লাখেরও বেশি ডিজিটাল প্রকাশনা নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, ইন্টারনেটে থাকা এক-চতুর্থাংশেরও বেশি জ্ঞানগর্ভ নিবন্ধ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।

গত ২৪ জানুয়ারি জার্নাল অব লাইব্রেরিয়ানশিপ অ্যান্ড স্কলারলি কমিউনিকেশনে প্রকাশিত এই গবেষণার ফলাফলে জানা যায়, অনলাইনে কাগজপত্র সংরক্ষণের ব্যবস্থা গবেষণার পরিমাণ বাড়ার হারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের বার্কবেকের সাহিত্য, প্রযুক্তি ও প্রকাশনা গবেষক লেখক মার্টিন ইভ বলেছেন, 'আমাদের বিজ্ঞান ও গবেষণার পুরো সারগর্ভ সঠিক পাদটীকার ওপর নির্ভরশীল।' 

তিনি বলেন, 'যদি আপনি কোনো তথ্য যাচাই না করতে পারেন, তবে সে তথ্য ব্যবহার করার অর্থ হলো; আপনি অন্ধ বিশ্বাসের মতো এমন তথ্যের ওপর নির্ভর করছেন, যা আপনি নিজেও পড়েন নি।'

ইভ গবেষণা ও ডিজিটাল-অবকাঠামো উন্নয়ন সংস্থা 'ক্রসরেফ'-এর সঙ্গেও সম্পৃক্ত। 

তিনি সংরক্ষণাগারগুলোতে রাখা ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) লেবেলযুক্ত ৭৪ লাখ ৩৮ হাজার ৩৭টি গবেষণাকাজ যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে কিনা তা পরীক্ষা করেছেন।

ডিওআই হলো সংখ্যা, অক্ষর ও প্রতীকের সমন্বয়ে গঠিত বিশেষ ধরনের চিহ্ন (ফিঙ্গারপ্রিন্ট), যা নির্দিষ্ট প্রকাশনা শনাক্ত করতে ব্যবহৃত হয়। যেমন: এটা কি গবেষণামূলক নিবন্ধ নাকি অফিসিয়াল প্রতিবেদন।

ক্রসরেফ হলো বৃহত্তম ডিওআই নিবন্ধন সংস্থা। এই সংস্থায় প্রকাশক, জাদুঘর এবং অন্যান্য প্রতিষ্ঠানসহ প্রায় ২০ হাজার শনাক্তকারী সদস্য রয়েছে।

গবেষণায় অন্তর্ভুক্ত ডিওআইগুলোর নমুনা সংগ্রহের জন্য প্রতিটি সদস্য সংস্থায় নিবন্ধিত এক হাজার গবেষণাকাজ থেকে এলোপাতাড়িভাবে বাছাই করা হয়েছে।

এই গবেষণায় ব্যবহৃত নিবন্ধগুলোর ২৮ শতাংশ অর্থাৎ, দুই মিলিয়নেরও বেশি গবেষণাপত্রের সক্রিয় ডিওআই থাকা সত্ত্বেও, এগুলো কোনো ডিজিটাল সংরক্ষণাগারে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, বলা যায় সেগুলো গায়েব হয়ে গেছে।

ডিওআই লেবেলযুক্ত মাত্র ৫৮% নিবন্ধ মাত্র একটি সংরক্ষণাগারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, বাকি ১৪% নিবন্ধ এই গবেষণা থেকে বাদ দেওয়া হয়েছে। অতি সম্প্রতি প্রকাশ হওয়া, কোনো জার্নাল নিবন্ধিত না হওয়া বা শনাক্তযোগ্য উত্স না থাকায় এই নিবন্ধগুলো বাদ দেওয়া হয়েছে।

সংরক্ষণের চ্যালেঞ্জ

ইভ জানান, এই ধরনের গবেষণার কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন: এতে শুধু ডিওআই থাকা নিবন্ধগুলো ব্যবহার করা হয় এবং এতে নিবন্ধগুলোর জন্য সব ডিজিটাল সংগ্রহস্থল অনুসন্ধান করে দেখা হয়নি। উদাহরণ: ডিওআইযুক্ত নিবন্ধগুলো প্রাতিষ্ঠানিক সংগ্রহস্থলগুলোতে সংরক্ষণ করা হয়েছিল কিনা তা তিনি পরীক্ষা করেননি।

তবে সংরক্ষণ বিশেষজ্ঞরা এই গবেষণাকে স্বাগত জানিয়েছেন।

যুক্তরাজ্যের ইয়র্কে অবস্থিত ডিজিটাল প্রিজারভেশন কোয়ালিশনের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম কিলব্রাইড বলেন, 'ই-জার্নালগুলোর ডিজিটাল সংরক্ষণ চ্যালেঞ্জের প্রকৃত মাত্রা সম্পর্কে জানা কঠিন হয়ে পড়েছে।'

হেলসিংকির হ্যানকেন স্কুল অব ইকোনমিক্সের জ্ঞানগর্ভ প্রকাশনা নিয়ে গবেষণারত মিকায়েল লাকসো বলেছেন, 'অনেকের অন্ধবিশ্বাস রয়েছে যে আপনার যদি ডিওআই থাকে তবে এটি চিরকাল সুরক্ষিত থাকবে। কিন্তু এর অর্থ এই নয় যে লিঙ্কটি দিয়ে সবসময় কাজ হবে।'

২০২১ সালে লাকসো এবং তার সহকর্মীরা জানিয়েছেন, ২০০০-২০১৯ সালের মধ্যে ১৭০ টিরও বেশি ওপেন-অ্যাক্সেস জার্নাল ইন্টারনেট থেকে গায়েব হয়ে গেছে।

নিউইয়র্ক সিটির ডিজিটাল আর্কাইভিং সার্ভিস পোর্টিকোর ব্যবস্থাপনা পরিচালক কেট উইটেনবার্গ সতর্ক করে বলেছেন, বড় প্রকাশকদের তুলনায় ছোট প্রকাশকদের নিবন্ধ সংরক্ষণে ব্যর্থ হওয়ার ঝুঁকি বেশি।

তিনি বলেন, 'কনটেন্ট সংরক্ষণের জন্য অর্থ ব্যয় হয়।'

তিনি আরও বলেন, আর্কাইভিংয়ের সঙ্গে অবকাঠামো, প্রযুক্তি ও দক্ষতার সম্পর্ক রয়েছে, অনেক ছোট সংস্থার এসবের সক্ষমতা নেই।

ইভের গবেষণায় এমন কিছু পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে, যা ডিজিটাল সংরক্ষণের উন্নয়ন করতে পারে। এর মধ্যে ডিওআই নিবন্ধন সংস্থাগুলোর প্রয়োজনীয়তা এবং প্রকাশক ও গবেষকদের মধ্যে বিষয়টি সম্পর্কে আরও ইতিবাচক জ্ঞান ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে।

ইভ বলেন, 'সবাই কোথাও একটি কাগজ বের করে তাৎক্ষণিক লাভের কথা চিন্তা করে, তবে আমাদের সত্যিই গবেষণাকাজ দীর্ঘদিন স্থায়ী করার ব্যাপারে চিন্তা করা উচিত।'

তিনি বলেন, 'যদি তা না করা হয়, তাহলে আপনি কোন বিষয় নিয়ে কাজ করেছেন, আপনার মৃত্যুর ১০০ বছর পরে মানুষ কীভাবে সেগুলোর সন্ধান পাবে?'
 

 

সংক্ষেপিত ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট / গবেষণাপত্র / ডিওআই / ক্রসরেফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • দেশে গবেষণাপত্র প্রকাশ বেড়েছে ২০%, তবে মোট প্রকাশনায় এখনো ভারত-পাকিস্তানের পেছনে
  • নির্বাচনে ইন্টারনেট-টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির
  • ইরানে আবার চালু হচ্ছে ইন্টারনেট, বিক্ষোভের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে
  • ৪০০ টাকায় ২০ এমবিপিএস: দাম অপরিবর্তিত রেখে আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ আনল বিটিসিএল
  • ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net