Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ছুটি কাটানোর সময় বৃষ্টি হলে সিঙ্গাপুরের হোটেল উলটো আপনাকে টাকা দেবে

আন্তর্জাতিক

সিএনএন
05 March, 2024, 11:30 am
Last modified: 05 March, 2024, 05:24 pm

Related News

  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
  • এইচএসসি পরীক্ষা কেন পেছানো হলো না: সংসদে রুমিন ফারহানা; ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
  • ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টি, ভারী বর্ষণ থাকতে পারে আরও ২দিন
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে

ছুটি কাটানোর সময় বৃষ্টি হলে সিঙ্গাপুরের হোটেল উলটো আপনাকে টাকা দেবে

তবে এখানে কিছু শর্ত রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল প্রতিবার বৃষ্টি হলেই নগদ টাকা দেবে না। হোটেলের বিজ্ঞপ্তি অনুসারে, দিনের আলোর সময় যদি ৪ ঘণ্টার ভেতরে ১২০ মিনিটের বেশি টানা বৃষ্টি হয় তখনই এই প্যাকেজ কার্যকর হবে।   
সিএনএন
05 March, 2024, 11:30 am
Last modified: 05 March, 2024, 05:24 pm
সিঙ্গাপুরে বৃষ্টিভেজা দিন। ছবি: রোসলান রহমান/এএফপি/গেটি ইমেজস

সিঙ্গাপুরে বছরে গড়ে ১৭১ দিন বৃষ্টিপাত হয়। তবে সে বৃষ্টিতে শহরে ঘুরতে আসা অতিথিদের ছুটি যাতে নষ্ট না হয় সে ব্যবস্থাই নিচ্ছে সিঙ্গাপুরের হোটেল 'ইন্টারকন্টিনেন্টাল'। 

আর্থিক ঝুঁকি থাকলেও হোটেল ইন্টারকন্টিনেন্টাল 'রেইন রেজিস্ট ব্লিস' প্যাকেজের অন্তর্ভুক্ত কোনো অতিথির পূর্ব পরিকল্পিত কার্যক্রম বৃষ্টিতে ভেসে গেলে তাকে অতিরিক্ত এক রাত থাকার সমপরিমাণ ক্ষতিপূরণ দেবে।    

হোটেলটির মহাব্যবস্থাপক আন্দ্রেয়াস ক্রেমার সিএনএনকে বলেন, 'আমি একদল বন্ধুর সাথে বিলাসবহুল ভ্রমণের সুবিধাগুলো কী হবে তা নিয়ে আড্ডা দিচ্ছিলাম এবং তাদের মধ্যে একজন মজা করে মন্তব্য করেছিলেন যে ভালো আবহাওয়ার নিশ্চয়তা দিতে পারাটা বিলাসবহুল ভ্রমণের চূড়ান্ত ধাপ হবে। সেখান থেকেই বৃষ্টি বিমা প্যাকেজের ধারণার জন্ম হয়।'

তবে এখানে কিছু শর্ত রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল প্রতিবার বৃষ্টি হলেই নগদ টাকা দেবে না। হোটেলের বিজ্ঞপ্তি অনুসারে, দিনের আলোর সময় যদি ৪ ঘণ্টার ভেতরে ১২০ মিনিটের বেশি টানা বৃষ্টি হয় তখনই এই প্যাকেজ কার্যকর হবে।   

প্যাকেজটি কেবল স্যু্টে থাকা অতিথিদের জন্য প্রযোজ্য হবে। এর মধ্যে জুনিয়র স্যুট প্রতি রাত ৬৩৩ মার্কিন ডলার এবং প্রেসিডেন্টশিয়াল স্যুট ৩,৩৪৯ মার্কিন ডলার থেকে শুরু হয়।   

ক্ষতিপূরণের অর্থ একটি ভাউচার আকারে আসবে, যা এক সপ্তাহের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল সিঙ্গাপুরে ব্যয় করতে হবে। ভাউচারের টাকার পরিমাণ আপনার রুমের এক রাতে থাকার সমান। 

'রেইন রেজিস্ট ব্লিস' এর মতো বিশেষ প্যাকেজগুলো হোটেলগুলোকে অবশ্যই বাকিদের থেকে এগিয়ে রাখবে। 

বালির একটি হোটেল অতিথিদের বিশ্রামের সময় পুলের পাশে স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স ব্যবহার নিষিদ্ধ করেছে।

এদিকে, পার্ক হায়াত নিউইয়র্কের মতো বিশ্বব্যাপী অসংখ্য হোটেল এবং রিসোর্টগুলো অতিথিদের একটি আদর্শ রাতের ঘুম উপহার দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি কক্ষ চালু করেছে। এই কক্ষগুলো হোয়াইট নয়েজ মেশিন, ভারী কম্বল এবং বিশেষ শয়নকাল চায়ের মতো সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

সিঙ্গাপুর / বৃষ্টিপাত / ক্ষতিপূরণ / হোটেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
  • এইচএসসি পরীক্ষা কেন পেছানো হলো না: সংসদে রুমিন ফারহানা; ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
  • ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টি, ভারী বর্ষণ থাকতে পারে আরও ২দিন
  • জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net