Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
পাকিস্তানে জোট সরকার গঠনে সম্মত বড় দুই দল

আন্তর্জাতিক

রয়টার্স
21 February, 2024, 11:50 am
Last modified: 21 February, 2024, 12:36 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

পাকিস্তানে জোট সরকার গঠনে সম্মত বড় দুই দল

ইসলামাবাদে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী পদে জোটের প্রার্থী হবেন। প্রেসিডেন্ট পদে জোটের প্রার্থী হবেন তার বাবা আসিফ আলী জারদারি।
রয়টার্স
21 February, 2024, 11:50 am
Last modified: 21 February, 2024, 12:36 pm
ছবি: সংগৃহীত

টানা দশ দিনের আলোচনা শেষে জোট সরকার গঠনে আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এ চুক্তির মধ্য দিয়ে গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে সরকার গঠন নিয়ে শুরু হওয়া অনিশ্চয়তা ও আলোচনার অবসান হলো। 

ইসলামাবাদে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী পদে জোটের প্রার্থী হবেন।

তিনি আরও জানান, তার বাবা আসিফ আলী জারদারি দেশটির প্রেসিডেন্ট পদে জোটের প্রার্থী হবেন। সংবাদ সম্মেলনে বিলাওয়ালের পাশেই বসা ছিলেন শেহবাজ শরিফ। 

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ বলেন, সরকার গঠনের জন্য দুটি দল মিলিয়ে পর্যাপ্ত আসন রয়েছে। সেইসঙ্গে ছোট ছোট রাজনৈতিক দলগুলোরও সমর্থন রয়েছে।

পাকিস্তানের গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সবচেয়ে বেশি ৭৯টি আসনে জয় পায় পিএমএল-এন। অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়ালের পিপিপি পায় ৫৪টি আসন। তাদের সঙ্গে ছোট আরও চারটি দল যোগ দেওয়ায় জাতীয় পরিষদের ২৬৪টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে বেশ সুবিধাজনক অবস্থানই এখন তাদের।

অন্যদিকে ১০১ আসনে জয়লাভ করেন স্বতন্ত্ররা। তাদের ৯৩ জনই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের।

তবে নির্বাচনের ফলাফল অনুযায়ী কোনো দলেরই এককভাবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন নেই। তাই দেশটির সরকার কে বা কারা গঠন করবে তা নিয়ে নির্বাচনের পর থেকেই জল্পনা-কল্পনা চলছিল।

ভুট্টো জারদারি বলেন, যত শিগগির সম্ভব সরকার গঠনের জন্য দলগুলো চাপ দেবে।

দেশটির সংবিধান অনুযায়ী, ২৯ ফেব্রুয়ারির মধ্যে পার্লামেন্টের একটি অধিবেশন ডাকতে হবে। এর পর নতুন প্রধানমন্ত্রীর জন্য ভোট হবে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / জোট / জোট সরকার / সরকার / পিএমএল-এন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net