Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
কম্বোডিয়ায় যেভাবে প্লাস্টিক রিসাইকেল করে রূপান্তর করা হচ্ছে ঝাড়ুতে!

আন্তর্জাতিক

রয়টার্স
17 February, 2024, 04:35 pm
Last modified: 17 February, 2024, 05:39 pm

Related News

  • কম্বোডিয়ায় ল্যান্ডমাইন শনাক্তকারী বীর ইঁদুর ‘মাগাওয়া’র ভাস্কর্য উন্মোচন
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • সীমান্তে ফের উত্তেজনা: কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় ১ সেনা সদস্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত
  • সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে সেনা আহত; কম্বোডিয়ার সঙ্গে ‘শান্তিচুক্তি’ স্থগিত থাইল্যান্ডের
  • চুইংগাম প্রিয়? কী চিবুচ্ছেন জানেন, প্লাস্টিক!

কম্বোডিয়ায় যেভাবে প্লাস্টিক রিসাইকেল করে রূপান্তর করা হচ্ছে ঝাড়ুতে!

প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার প্লাস্টিক বোতলকে ঝাড়ুতে রূপান্তরিত করা হচ্ছে যেগুলো নিয়মিত ঝাড়ুর চেয়ে অনেক বেশি শক্তিশালী
রয়টার্স
17 February, 2024, 04:35 pm
Last modified: 17 February, 2024, 05:39 pm
ছবি: রয়টার্স

কম্বোডিয়ার রাজধানী নম পেনের একটি ছোট গুদামে একদল শ্রমিক প্লাস্টিকে বোতলকে পুনর্ব্যবহার করে ঝাড়ুর শলায় রূপান্তরিত করছেন। দৈনিক তারা কয়েক টন প্লাস্টিক বর্জ্য থেকে ৫০০টির মত ঝাড়ু তৈরি করছেন।

গত ১১ মাস ধরে তারা প্রায় ৪০ টন ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলকে ঝাড়ুতে রুপান্তর করেছেন। প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার প্লাস্টিক বোতলকে তারা ঝাড়ুতে রূপান্তরিত করেছেন যেগুলো নিয়মিত ঝাড়ুর চেয়ে অনেক বেশি শক্তিশালী।

ঝাড়ুগুলো ১০ হাজার রিয়েল (২.৫০ মার্কিন ডলার) থেকে শুরু করে ১৫ হাজার রিয়েলে (৩.৭৫ মার্কিন ডলার) বিক্রি হচ্ছে। 

খালি বোতল থেকে প্লাস্টিকের স্ট্রিপগুলো একটি মেশিনের মাধ্যমে বান্ডিল আকারে সংগ্রহ করা হয়। গরম পানিতে স্ট্রিপগুলো নরম করে সমানভাবে কাটার পর বাঁশের লাঠির প্রান্তে ধাতব তার দিয়ে সেলাই করা হয়।

৪১ বছর বয়সী কম্বোডিয়ান উদ্যোক্তা হ্যাস কেয়া তাঁর সম্প্রদায়ের লোকদের প্লাস্টিক দূষণ কমাতে এই উদ্যোগ নিয়েছেন।

তিনি এমন একটি শহরে এই উদ্যোগ নিয়েছেন যেখানে পরিবেশ বিভাগের তথ্য অনুসারে, প্রতিদিন ৩৮ হাজার টন পর্যন্ত বর্জ্য তৈরি হয়।

এর প্রায় এক পঞ্চমাংশ এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক যা মাটিতে এবং পানিতে জমা হয়।

নিজের মন্দিরের জন্য গত মাসে ৮০টি ঝাড়ু কেনা ২৬ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু সুন কোসাল বলেন, "এই ঝাড়ুগুলো বেশ শক্ত এবং সহজে ভেঙে যায় না।" 

হ্যাস কেয়া আবর্জনা সংগ্রহকারীদের কাছ থেকে এবং আবর্জনার ডিপো থেকে খালি প্লাস্টিকের বোতল ক্রয় করেন৷ প্লাস্টিকের প্রচুর সহজলভ্যতার জন্য তিনি আপাতত তাঁর ব্যবসার প্রধান কাঁচামালের সরবরাহ নিয়ে চিন্তিত নন।

তিনি বাজারে নতুন প্রতিদ্বন্দিদের ব্যাপারেও কোন নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন না।

তিনি বলেন, "এটি পরিবেশের দূষণ কমাতে সাহায্য করে। আমাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করার আশায় প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে মানুষকে উৎসাহিত করে। ফলে তারা আরও ভাল জীবনযাপন করতে পারে।"

Related Topics

টপ নিউজ

কম্বোডিয়া / রিসাইকেল / প্লাস্টিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • কম্বোডিয়ায় ল্যান্ডমাইন শনাক্তকারী বীর ইঁদুর ‘মাগাওয়া’র ভাস্কর্য উন্মোচন
  • বনকাগজ নিয়ে শালবৃক্ষের ছায়ায় মাহবুব সুমন
  • সীমান্তে ফের উত্তেজনা: কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় ১ সেনা সদস্য ও ৪ বেসামরিক নাগরিক নিহত
  • সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে সেনা আহত; কম্বোডিয়ার সঙ্গে ‘শান্তিচুক্তি’ স্থগিত থাইল্যান্ডের
  • চুইংগাম প্রিয়? কী চিবুচ্ছেন জানেন, প্লাস্টিক!

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net