Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
পাকিস্তানের নির্বাচনে প্রধান খেলোয়াড় তারাই!

আন্তর্জাতিক

আল জাজিরা
09 February, 2024, 07:40 pm
Last modified: 09 February, 2024, 07:49 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতিতে হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল পাকিস্তান?
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা

পাকিস্তানের নির্বাচনে প্রধান খেলোয়াড় তারাই!

এবারের নির্বাচনে পিটিআইকে দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এমনকি তাদের ক্রিকেট ব্যাট প্রতীক কেড়ে নেওয়া হয়। তাই তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আল জাজিরা
09 February, 2024, 07:40 pm
Last modified: 09 February, 2024, 07:49 pm
ফাইল ছবি: ইপিএ

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ১২ ঘণ্টা পর ফল ঘোষণা শুরু হয়। দীর্ঘ সময় ধরে ফল আটকে রাখায় বা স্পষ্ট করে কিছু না বলায় প্রশ্ন উঠেছিল।

নির্বাচন পর্যবেক্ষকেরা বলছেন, পাকিস্তানের অতীতের নির্বাচনগুলোকে বিবেচনায় নিলে এবারের ফল ঘোষণায় এমন বিলম্ব অস্বাভাবিক।

যদিও ফল ঘোষণা শুরুর পর প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলো হাড্ডাহাড্ডি লড়াই করছে।

২০২৪ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে সবার নজর যাদের দিকে:

বিলাওয়াল ভুট্টো জারদারি (৩৫)

গত বছরের শেষের দিকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে। বেনজির ২০০৭ সালে নির্বাচনী প্রচারণার সময় নিহত হন।

বিলাওয়ালের বাবা আসিফ আলী জারদারি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।

তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দেশের যুবসমাজ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে প্রচারণা চালিয়েছিল।

ইমরান খান (৭১)

কারাগার থেকেই নির্বাচনে লড়ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

দুর্নীতি ও ফৌজদারি মামলায় গত আগস্ট মাস থেকে কারাগারে আছেন ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান।

যদিও ইমরান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

তার আইনজীবীরা বলেছেন, ইমরান খান তার সাজার বিরুদ্ধে আপিল করবেন।

এবারের নির্বাচনে পিটিআইকে দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি।

এমনকি তাদের ক্রিকেট ব্যাট প্রতীক কেড়ে নেওয়া হয়। তাই তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নওয়াজ শরিফ (৭৪)

গত বছরের শেষের দিকে যুক্তরাজ্যে চার বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি কারাবন্দি অবস্থায় গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আদালত তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ এবং আজীবন রাজনীতি থেকে নিষেধাজ্ঞার রায় বাতিলের পর তার নির্বাচনে লড়াইয়ের পথ প্রশস্ত হয়।

তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) জানিয়েছে, দেশের ধুঁকতে থাকা অর্থনীতি পুনরুজ্জীবিত করতে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে চান।
 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / নির্বাচন / ইমরান খান / নওয়াজ শরীফ / বিলাওয়াল ভুট্টো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতিতে হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল পাকিস্তান?
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net