Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
নোংরা পরিবেশে থেকে আর শুধু ডিম খেয়ে জীবন পার করা রেনেসাঁর প্রতিভাবান চিত্রশিল্পী

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফ
23 January, 2024, 04:10 pm
Last modified: 23 January, 2024, 04:52 pm

Related News

  • বাসস্টপে খুঁজে পাওয়া টিশ্যানের ছবি বিক্রি হলো ২২.৩ মিলিয়ন ডলারে
  • বাসস্টপে খুঁজে পাওয়া রেনেসাঁর চিত্রশিল্পী তিশানের চিত্রকর্ম নিলামে বিক্রি হবে ৩২ মিলিয়ন ডলারে!
  • রেনেসাঁর অমর শিল্পী মাইকেলেঞ্জেলোর আঙ্গুলের ছাপ খুঁজে পেলেন গবেষকরা
  • রেনেসাঁ যুগের নারী চিত্রশিল্পীদের অন্বেষণ: তারা হারালেন কোথায়?
  • ‘রেনেসাঁ’র নকীব খান করোনায় আক্রান্ত

নোংরা পরিবেশে থেকে আর শুধু ডিম খেয়ে জীবন পার করা রেনেসাঁর প্রতিভাবান চিত্রশিল্পী

কোসিমো তাঁর জীবনের শেষে এসে এতোটাই অদ্ভুত এবং পাগল হয়ে গিয়েছিলেন যে তাকে সুস্থ করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল
দ্য টেলিগ্রাফ
23 January, 2024, 04:10 pm
Last modified: 23 January, 2024, 04:52 pm
পিয়েরো দি কোসিমোর আঁকা ছবি "আনএক্সপেক্টেড হুইমজি: দ্য ডিসকোভারি অফ হানি বাই ব্যাচাস"। সোর্স: বার্নি বার্স্টেইন/করবিস/ভিসিজি

রেনেসাঁ যুগের ফ্লোরেন্টাইন শিল্পী পিয়েরো দি কোসিমো (১৪৬২-১৫২২) ছিলেন অদ্ভুত এক মানুষ। ডিম ছিল তার একমাত্র খাদ্য। তিনি একেবারে ৫০ টি ডিম সিদ্ধ করে রাখতেন। এবং যেই পানিতে ডিম সিদ্ধ করতেন, তার মধ্যেই ছবি আঁকার জন্য আঠা বানাতেন। বসবাস করতেন অপরিষ্কার, নোংরা ঘরে। আতঙ্কিত হতেন বজ্রপাতের শব্দে, উচ্চস্বরে কাশির শব্দে এবং স্লোগানের আওয়াজে। অসুস্থ রোগীদের ফেলে যাওয়া থুথু কাশির দাগগুলোতে দেখতে পেতেন শহর, প্রাকৃতিক দৃশ্য এবং যুদ্ধ। এখান থেকেই ছবি আঁকার বিষয়বস্তু খুঁজে পেতেন তিনি।

জর্জিও ভাসারির মতে, কোসিমো তার জীবনের শেষে এসে এতোটাই অদ্ভুত এবং পাগল হয়ে গিয়েছিলেন যে তাকে তাকে সুস্থ করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।

তবে রাটগার্স এর শিল্প ইতিহাসের অধ্যাপক সারাহ ব্লেক ম্যাকহ্যামের বর্ণনা থেকে পাওয়া যায় এক ভিন্ন পিয়েরোকে। তার তথ্যবহুল গবেষণাপত্র "পিয়েরো ডি কোসিমো" থেকে জানা যায়, সে সময়কার বতিচেল্লি, লিওনার্দো এবং মাইকেল্যাঞ্জেলোর সমকক্ষ হওয়া সত্ত্বেও রেনেসাঁর ইতিহাসে শিল্পী হিসেবে পিয়েরোকে খুব কম মানুষই মনে রেখেছে।

পিয়েরো দি লরেঞ্জো নামেই এক কামারের ঘরে জন্ম এই শিল্পীর। তাঁর 'কোসিমো" পদবিটি তিনি পেয়েছেন শিল্পী কোসিমো রোজেল্লির কাছে শিক্ষানবিশ হিসেবে থাকাকালে। তাঁর জীবনের অদ্ভুত গল্পের বাইরে তিনি বেশ প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন। শিক্ষানবিশ থাকা অবস্থায় রোজেল্লির সাথে তিনি ছবি আঁকেন সিসটিন চ্যাপেলে। এটি ছিল তার শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সবচেয়ে বড় ধাপ।

তিনি ধনাঢ্য অভিজাত শ্রেণির বাড়ি সাজাতে বিভিন্ন গ্রিক এবং রোমান পৌরাণিক গল্প ছবির মাধ্যমে বাস্তবে ফুটিয়ে তুলতেন। এই কারণেই তাদের কাছে এই শিল্পী ছিলেন সবচেয়ে জনপ্রিয়। তাঁর খামখেয়ালি আচরণ এবং ছবিতে নিখুঁতভাবে সবকিছু তুলে ধরার বিষয়টি তাকে অনন্য এক স্থান দিয়েছিল পৃষ্ঠপোষকদের কাছে।

তার এই সাফল্যের পরও রেনেসাঁর শিল্পী হিসেবে মনে রাখা হয়নি তাকে। ১৯৪৬ সালে রবার্ট ল্যাংটন ডগলাসের এক প্রবন্ধের মাধ্যমে প্রথমবারের মত নজরে আসেন পিয়েরো।

২০১৪ সালে প্রথমবারের মত আমেরিকার ন্যাশনাল গ্যালারি অব আর্টে প্রদর্শিত হয়েছিল পিয়েরোর ছবি। যদিও প্রাতিষ্ঠানিক এবং অ্যাকাডেমিক অর্জনই সব নয়, তিনি আরো অনেকের প্রিয় ছিলেন। "রমোলা" উপন্যাসে রেনেসাঁ যুগের ফ্লোরেন্সের বর্ণনায় পিয়েরোকে চরিত্র হিসেবে দেখিয়েছেন জর্জ এলিয়ট। ১৯৩০-এর দশকে পরাবাস্তববাদীরা পিয়েরোকে তাদের অদ্ভুত পূর্বপুরুষ হিসেবে ব্যাখ্যা করেছে। 

ব্লেক ম্যাকহামের বই বিগত কয়েক বছরে পিয়েরোর কাজকে পুনরায় জীবিত করার পেছনে ব্যাপক ভূমিকা পালন করেছে। পিয়েরোর ছবিতে ধর্ম নিরপেক্ষ পুরাণের গল্প, প্রতিকৃতি এবং ব্যক্তিগত ভক্তিমূলক চিত্রকর্ম সহ অনেক কিছু জায়গা করে নিলেও তাঁর অধিকাংশ কাজে সময়ের উল্লেখ না থাকায় তাঁর কাজের পরিবর্তনের ব্যাপারে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

ব্লেক ম্যাকহামের হাত ধরেই পিয়েরোর প্রতিভা উন্মোচিত হয়েছে আমাদের কাছে। পিয়েরোর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তাঁর কাজের ধারা ছিল অনেক বেশি সুসজ্জিত। তার চিত্রকর্মে পুরাণের গল্প উঠে এসেছে নতুন মোড়কে। তার "রিটার্ন ফ্রম দ্য হান্ট" এবং "ফরেস্ট ফায়ার" ছবিতে আদিম মানুষের বর্বর জীবনধারণের চিত্র উঠে এসেছে যা রেনেসাঁ যুগেও ছিল বেশ ভিন্নধর্মী। তার এসব কাজের অনুপ্রেরণা ছিল লুক্রেটিয়াস, ভিট্রুভিয়াস, প্লিনি এবং বোকাচ্চিও।

ব্লেক ম্যাকহামের বর্ণনায় উঠে এসেছে পিয়েরোর কাজের ধরন। তার ধর্মীয় কাজগুলো বেশ জটিল কাজ হিসেবেই ধরা হয়। গির্জায় আঁকা বাইবেলের একটি ধারাবাহিক গল্প "ভিজিটেশন অব বারী এন্ড অ্যান্থনি অ্যাবট" কাজটি যতটা ধর্মীয় তার থেকেও বেশি পরীক্ষামূলক।

পিয়েরোর ছবির পটভূমি, বতিচেল্লি থেকে লিওনার্দোর মত শিল্পীদের সাথে তার সম্পর্ক সবই উঠে এসেছে ব্লেকের এই বইয়ে। তার বইয়ে পিয়েরো প্রচলিত নিয়মের বাইরের হলেও উদ্ভট নয়, খেয়ালি বা স্বকীয় হলেও অদ্ভুত নয়। বাস্তব জীবনে তার অস্বাভাবিকতা, তার নরভূক সমবন্ধীয় ছবি, বিধর্মিতার প্রতি তাঁর আগ্রহ তাকে প্রচলিত ডিম-খাদক প্রতিকৃতি থেকে আলাদা করে দেখায়।

এই ব্যাপারে কোন সন্দেহ নেই যে, রেনেসাঁ যুগের প্রতিভাবান চিত্রশিল্পী পিয়েরোর জীবনী রচনা করতে চাইলে তাঁর এবং তাঁর চিত্রশৈলীর ধারা নিয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে। 

Related Topics

টপ নিউজ

রেনেসাঁ / ফ্লোরেন্টাইন শিল্পী / পিয়েরো দি কোসিমো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • বাসস্টপে খুঁজে পাওয়া টিশ্যানের ছবি বিক্রি হলো ২২.৩ মিলিয়ন ডলারে
  • বাসস্টপে খুঁজে পাওয়া রেনেসাঁর চিত্রশিল্পী তিশানের চিত্রকর্ম নিলামে বিক্রি হবে ৩২ মিলিয়ন ডলারে!
  • রেনেসাঁর অমর শিল্পী মাইকেলেঞ্জেলোর আঙ্গুলের ছাপ খুঁজে পেলেন গবেষকরা
  • রেনেসাঁ যুগের নারী চিত্রশিল্পীদের অন্বেষণ: তারা হারালেন কোথায়?
  • ‘রেনেসাঁ’র নকীব খান করোনায় আক্রান্ত

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net